You are viewing a single comment's thread from:

RE: কাঁচা তাল।

in আমার বাংলা ব্লগ2 years ago

ভাইয়া,আমাদের বাড়িতে আপনার দাওয়াত রইলো কাঁচা তাল খাওয়ার জন্য।আমরা এটাকে তালের ডাব বলে থাকি,আমাদের একটা গাছ আছে। যেটাতে বছরে ২বার তাল ধরে।আর বেশিরভাগ সময় আমরা নিজেদের গাছের এই তালের ডাব খেয়ে থাকি। আমার নানার বাড়িতেও ১টা গাছ আছে তবে সেটা থেকে ছোটবেলায় খেতাম। এখন আর সেখানে যাওয়া লাগে না,যেহেতু আমাদের বাড়িতেই আছে।গতবার অবশ্য প্রচন্ড গরমের মধ্যে খেয়ে পেটে ব্যথা হয়েছিল।আর আমার মনে হয় বেশি গরমের সময় তালের ডাব খাওয়ায় সবার গ্যাস হয়ে পেটে ব্যথা করেছিল। যারা যারা সেদিন ডাব খেয়েছিল সবারই এই অবস্থা হয়েছিল। যাইহোক আপনার আজকের পোস্ট পড়ে ইচ্ছে করছে ডাব খেতে।যদিও আগে লোক দিয়ে ডাব কাটাতে হবে, কিন্তু লোকই পাওয়া যায় না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61578.51
ETH 1697.55
USDT 1.00
SBD 0.38