You are viewing a single comment's thread from:
RE: চা খেতে গিয়ে গরম গরম রসগোল্লা খাওয়ার আনন্দ
মিষ্টির মধ্যে কিছু কিছু মিষ্টি আমার খুবই প্রিয়। রসগোল্লা খেতেও খুব ভালো লাগে। যদি গরম গরম রসগোল্লা হয় তাহলে তো কথাই নেই। প্রায় দশ বছর আগে একবার গরম গরম রসগোল্লা খেয়েছিলাম। যখন আমার খালামনির বিয়ে ছিল তখন বাজার থেকেই এই মিষ্টি নিয়ে গিয়েছিল।তবে আমি তখন সেখানে বসেই খেয়েছিলাম। আর মালাই চা তো খাওয়া হয়নি তবে দাদার একটা পোস্টে মালাই চায়ের কথা পড়েছিলাম। আর সেদিন আপনিও গিয়েছেন সেটা জানতাম না। যাইহোক বৌদি দারুন উপভোগ করেছেন সময়গুলো। তবে একদম কাছ থেকে এভাবে রসগোল্লা তৈরি করার প্রসেসিং দেখেছেন সেটা শুনে ভালো লাগলো। আশা করি আমাদের মাঝে এবার একটা রেসিপি তৈরি করে শেয়ার করবেন ।