You are viewing a single comment's thread from:

RE: অকৃতজ্ঞ

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা,আপনার লেখাগুলো পড়ছি আর ভাবছি কিভাবে এত মিলে গেল।আসলে আপনার প্রত্যেকটা কথায় আমার মনের কথাগুলো ফুটে উঠেছে।এমন অনেক মানুষের উপকার করেছি,ভালোভাবে চলেছি,সুযোগ সুবিধা দিয়েছি কিন্তু পরিণতি হলো তার কাছে খারাপ মানুষ হিসেবে। আসলে জীবন চলার পথে এরকম অনেক মানুষের সাথে পরিচয় হয়। অনেক মানুষ আছে যারা নিজেদের প্রয়োজন অনুযায়ী অন্যের সাথে সম্পর্ক করে। যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন সবই ভুলে যায়। আর এই মানুষগুলোর জন্য নিজের অনেক বড়ই ক্ষতি হয়। অনেক কিছু নষ্ট হয়ে যায়। আর ঠিক এমন মানুষগুলোকে বারবার সুযোগ দেয়ার পরও যখন দেখি তারা ঠিক হবার নয় তখন তারা ব্ল্যাকলিস্টেড হয়ে যায়। আর আমার ব্ল্যাকলিস্টে কয়েকজন মানুষ বিদ্যমান যারা কখনো হাজার চেষ্টা করলেও ভালো হতে পারবে না এটা আমি জানি। খুব সুন্দর কিছু কথা ফুটিয়ে তুলেছেন দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36