You are viewing a single comment's thread from:

RE: বানীপুর লোক উৎসবে একদিন

in আমার বাংলা ব্লগ3 years ago

বানিপুর লোক উৎসবে গিয়ে তো বেশ মজা করেছেন দেখছি দাদা। এত বড় উৎসব যেখানে আপনি একদম শেষের দিন গেলেন। আর আপনার ঘোরাঘুরি করতে তেমন ভালো লাগে না ব্যাপারটা শুনে একটু খারাপ লাগছে। কারণ ঘুরাঘুরি করলে মন এবং শরীর দুটোই তো ভালো থাকে। তাছাড়া আগে যখন মেলার ছবিগুলো দিয়েছিলেন সেগুলো দেখে তো অনেক বেশি উপভোগ করেছি। আর আপনারাই যদি ঘুরাঘুরি না করেন তাহলে আপনাদের দেয়া ছবিগুলো দেখতে পারব না উপভোগও করতে পারব না। কিন্তু আজকে এত বড় একটা উৎসব বা মেলার ফটোগ্রাফি গুলো দিয়েছেন দেখে অনেক ভালো লাগছে। ছোট বোনের জন্য হলেও তো গেলেন। সে জন্যই আমরা এত সুন্দর একটি উৎসব সম্পর্কে জানতে পারলাম। তবে সর্বোপরি আমার কাছে সবগুলোই খুব ভালো লেগেছে। শেষের দিকে ডাক্তার আর রোগীর মূর্তিগুলো কিন্তু বেশ আকর্ষণীয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62921.37
ETH 1741.53
USDT 1.00
SBD 0.39