You are viewing a single comment's thread from:

RE: ভেটকি মাছের দারুন মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আবহাওয়া পরিবর্তনের কারণে এখন সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। আর এখন এমন অবস্থা,যে ঘরের একজন অসুস্থ হলে বাকি সবার ও এই অসুস্থতা হয়ে যায়। তবে আপনার পরিবারের অনেকেই অসুস্থ শুনে খুব খারাপ লাগছে দাদা। আর তাছাড়া আপনি দুই দিকেই কাজ সামলাচ্ছেন এটা খুব কষ্টকর। যখন নিজের কাজগুলোর পাশাপাশি অন্য কাজ জমে যায় তখন দুই দিকে মনোযোগ দিয়ে কাজ করাটা কষ্টকর হয়ে যায়।
আলু দিয়ে ভেটকি মাছের রেসিপি দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে। মাছ দিয়ে শুধু আলু রান্না করলে এমনিতেও খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমাদেরও মাঝে মধ্যে এভাবেই রান্না করা হয়। কারণ মাছের সাথে আলু এক্সট্রা ভাবে রান্না করলে মাছের স্বাদ এবং আলুর স্বাদ দুটোই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দাদা,দারুণ একটি রেসিপি শেয়ার করার জন্য। আর আপনার পরিবারের সকলের সুস্থতা কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 62734.17
ETH 1754.33
USDT 1.00
SBD 0.39