সরিষা ইলিশের কথা কি বলবো ভাইয়া দেখলেই তো মুখে পানি চলে আসে। আমাদের এইবার অনেক সরিষা ইলিশ রান্না করেছি। আমার শ্বশুর বাড়িতে আসার কারণে রান্না করা হয়েছে অনেক। যদিও কাঁটার কারণে ইলিশ মাছ খেতে চান না। কিন্তু সরষে ইলিশের কারণে বেশ ভালোই খেয়েছেন। আর উনি খুব পছন্দ করেছেন। বিশেষ করে আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। আন্টি তো খুব সুন্দর করে রান্না করেছেন। আর আমি রান্নার ক্ষেত্রে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা সাথে সরিষা বাটা তো থাকেই,সবকিছুই ব্যবহার করি। খেতে তো অসাধারণ লাগে। ভালো লাগলো ভাইয়া, দেখে মুখে পানি চলে এলো।
ঠিকই বলেছেন আপু, কাঁটার কারণে ইলিশ মাছ খেতে আমারও একটু ভয় লাগে। কারণ অনেকদিন আগে আমার গলায় কাঁটা বিঁধেছিল। সরিষা ইলিশ দেখলে, আমারও মুখে পানি চলে আসে। অনেক ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্যের জন্য।