You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-২৮

in আমার বাংলা ব্লগ4 years ago

অচেনা ভাবে আমরা শুরু করেছিলাম,
আমাদের জীবন।
মাঝের এই কয়েকটি বছরে তুমি হলে আমার,
সবচেয়ে বেশি আপন।
তুমি ছাড়া মনে হয়, এখন আমার শুন্য এই ভুবন।
যে ভালবাসা তুমি দিয়েছো আমায়,
তা যেন থাকে এমনই সারাটি জীবন।

হাতে হাত রেখে চলার পথ হয়েছিল শুরু,
আমার জীবনের ভারটা তো তোমায়ই দিলাম,
এই অপূর্ণ জীবনকে পূর্ণতা দিতেই তো তোমার আগমন,
তাইতো অগোছালো জীবনে তোমার আমন্ত্রণ।

জানি এ জীবন সুখের হবে তুমি থাকলে পাশে,
জানো কি! তুমি আমার হৃদয়ের ভিতরে আবদ্ধ,
কখনো ভোলার নয়,কখনো ফেলার নয়,
এ জীবনে তোমার অবদান অবিস্মরণীয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38