You are viewing a single comment's thread from:
RE: অনেকদিন পর রিকশা এবং নৌকা দিয়ে ঘুরার অনুভূতি
রিক্সায় এবং নৌকায় করে ঘুরে তো বেশ আনন্দই করেছেন। বিশেষ করে যখন নিজের জীবনসঙ্গীর সাথে এরকম কোন জায়গায় ঘুরতে যাওয়া হয় তখন বেশি ভালো লাগে। নৌকায় থাকা অবস্থায় নদীর পাড়ে কাশ ফুলের যে ফটোগ্রাফি করেছেন সেটি অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। এই জায়গায় গিয়ে যদি ফটোগ্রাফি করা যায় তাহলে আরো বেশি সুন্দর হবে। যাই হোক হালিম খেতে আমার কাছেও খুব ভালো লাগে। আমরা মাঝেমধ্যেই বাসায় তৈরি করে থাকি। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এই সুন্দর মুহূর্ত যে শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন আপু,জীবনসঙ্গীর সাথে এরকম কোন জায়গায় ঘুরতে, আমারও ভীষণ ভালো লাগে। কাশফুল যেখানে ছিল, সেখানে গিয়ে ফটোগ্রাফি করার ইচ্ছে ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে আসছিলো, তাই সেখানে নামা হয়নি। সুন্দর মতামতের মাধ্যমে পাশে থাকার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে।