You are viewing a single comment's thread from:

RE: হাঁসের ডিম দিয়ে পাতলা ঝোলের রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা আপনার আজকের রান্নাটা দেখেই মনে হচ্ছে দারুন সুস্বাদু হয়েছে। আপনার মত আমিও ডিমের কুসুমগুলোকে ভাত আর ঝোলের সাথে মেখে খাই। কারণ এমনি আলাদাভাবে খেতে কেমন আটা আটা মনে হয়। কিন্তু মেখে খেতে ভালই লাগে।তবে পোল্ট্রির মুরগির ডিম সিদ্ধ খেতে ভালো লাগে না। দেশি মুরগির ডিম এবং দেশি হাঁসের ডিম সিদ্ধ করে খেতে ভালো লাগে। কিন্তু এগুলোকে ভাজি করে খেতে ভালো লাগে না। এক্ষেত্রে সিদ্ধ করে রান্না করলে বেশি মজা হয়। আর আজকে আপনার তরকারির রান্নার ধাপগুলো দেখে আমার বেশ ভালো লাগলো। কারণ এত সুন্দর করে আপনি গুছিয়ে রান্না করেন। আর কালারটা দেখেও মনে হয় যে খুব সুস্বাদু হয়েছে। রান্না যত্ন নিয়ে করলে সুস্বাদু হয়, আর আপনার রেসিপিগুলো দেখে আমার মনে হয় আপনি খুব যত্ন নিয়েই সময় দিয়ে রান্না করেন। ভালো লাগলো আজকের রেসিপিটি, একদিন ট্রাই করব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38