স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

White Minimalist Simple Thank You Card_20240913_081002_0000.png

আজকে আমি আপনাদের মাঝে বেশ কিছু অনুভূতি শেয়ার করব। যেগুলো একদমই ভিন্ন ভিন্ন অনুভূতিতে লেখা। যেহেতু অনুভূতি ভিন্ন তাই এই কবিতাগুলো সম্পর্কে ভিন্নভাবে কোন মতবাদ না লিখে স্বাভাবিকভাবে আমি কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আমাদের জীবনটা বড়ই বিচিত্র। কখন ভালো যায় আর কখন খারাপ যায় সেটা আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না। কিন্তু যখন সেই সময় গুলো অতীত হয়ে যায় তখন বুঝতে পারি আসলে কোন সময়টা আমাদের ভালো কেটেছে আর কোন সময়টা খারাপ কেটেছে।

তবুও জীবনের বিচিত্র সময়গুলোতে সুন্দরভাবে কাটানোর যে ইচ্ছা সেটাই আমাদের প্রাণবন্ত রাখে।আর এই প্রাণবন্ত সময় গুলো আমরা যেভাবে পার করতে চাই সেভাবে না হলেও সেটাকে নিজের মতো উপভোগ্য করে রাখা উচিত। যে সময় চলে যায় সে সময় কখনো ফিরে আসার নয়। তাই প্রত্যেকটা সময় আমাদের কাজে লাগানো উচিত।সময়গুলো আমাদের বড়ই আপন।প্রতিটা সেকেন্ডে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়।যাইহোক, আউট অফ টপিক কথা বলে ফেললাম।কারণ মনের ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করতেই ভালো লাগে।তো এখন আমার লেখা কিছু অনুকবিতা পড়ে নিন।

(১)
জীবন যেন এক অলিখিত বই,
নামে বেনামে হচ্ছে সুখ দুঃখের বিনিময়,
লেখনিতে জীবনের নাম অদৃশ্য,
স্মৃতির পাতায় সবই যেন উহ্য,
তবুও মনে পড়ে যায় অবিরত,
সেই অতীতের স্মৃতির পাতায় আছে যত ক্ষত।

(২)
সকালের মিষ্টি রোদ্দুর,
শীতল হাওয়া গায়ে লেগে যায়,
বাতাসে মধুময় সুগন্ধ,
এ যেন মন কেড়ে নেয়।

(৩)
অচনা শহরের গলিতে তোমার দেখা,
তুমি যেন সেই চিরচেনা মুখ,
তোমাকে পাইনি খুঁজে আগে কখনো,
কোথায় ছিলে তুমি, দিয়েছিলে ডুব।

(৪)
হিসেবের খাতার পাতায় বড্ড অমিল,
পাই না কোনো কিছুর অন্তমিল,
বেমিল হিসেবে পার হচ্ছে দিন,
নিজের প্রতি নিজেরই বাড়ছে ঋণ।

(৫)
ভালোবাসার নৌকায় পার হবো মোরা,
দেখব আকাশের নীল নদীর মোহনায়,
বিলের ধারে পার করব গোধূলী বিকেল,
পাড়ি দেব পাহাড়ের শেষ সীমানায়।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কবিতার লাইনগুলো চমৎকার লেগেছে আপু খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার কবিতা লেখার দক্ষতা পুনরায় এই কবিতা লিখে আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমার কবিতাগুলো পড়ার জন্য। ভালো লাগে আপনাদের সুন্দর মন্তব্য দেখতে।

 2 years ago 

আপনার কবিতার মধ্যে এক পেলব অভিমানের দেখা পেলাম। ভালোবাসা মানে চাওয়া-পাওয়ার এক তীব্র মিলন ক্ষেত্র। খুব ভালো লাগলো আপনার কবিতাটি। জীবনের একটি পর্যায়ে এসে এই কবিতাটি হয়তো সকলেই কোন না কোন ক্ষেত্রে নিজের সঙ্গে মেলাতে পারবে। আলোঅন্ধকারের এই লড়াইতে নিজেকে মানিয়ে নেওয়া জীবনের কাছে এক দুর্বার চ্যালেঞ্জ। সুন্দর কবিতাটি শেয়ার করবার জন্য ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া অনেক কিছুই মেলানো হয়েছে নিজের জীবনের সাথে।

 2 years ago 

কবিতাগুলো ভীষণ সুন্দর লিখেছেন। কবিতার লাইনগুলোর মধ্যে আশা এবং অভিমান জড়িয়ে আছে। কবিতা গুলো জীবনের সাথে মিলে যায়। হালকা হালকা শীত পড়ছে দ্বিতীয় নাম্বার কবিতাটি সময়ের জন্য একদম সঠিক কবিতা । সুন্দর কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মন্তব্য করেছেন ভালো লাগলো।।

 2 years ago 

আপনার লেখা আজকের এই অনু কবিতা গুলো আমার অনেক ভালো লেগেছে পড়তে। আপনার এই অনু কবিতা গুলো লেখার টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর অনু কবিতা গুলো আমি লিখতেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। আপনার লেখা এই অনু কবিতা গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আশা করছি সব সময় এরকম সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

ভিন্ন ভিন্ন টপিকে কবিতা লেখা যায়,এজন্য যেন বেশি ভালো লাগে ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের মন্তব্য দেখলে আরো বেশি উৎসাহ পাই ভাইয়া, ধন্যবাদ।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপু, মানুষের জীবন বড়ই বিচিত্রময়। কখন কি ঘটে যাচ্ছে সেগুলো অনেক কিছুই আমরা বুঝতে পারি না। যাই হোক আপনার কবিতা গুলো বরাবরের মতোই দারুণ ছিল। প্রথম এবং শেষের দুটো অনু কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সুন্দরভাবে বাস্তব কথা গুলো কবিতায় তুলে ধরেছেন। এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

মাঝে মাঝে বাস্তবতার ভিত্তিতে কবিতা লেখা হয়ে যায় আপু, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার অনু কবিতা গুলো আমার অনেক ভালো লাগে। খুবই দক্ষতার সাথে সুন্দর ভাবে এই অনু কবিতা গুলো লিখে থাকেন। ছন্দে মিল থাকে যার কারণে বেশি ভালো লাগে। আজকের অনু কবিতা গুলো আরো ভালো। লাগলো

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

লাইন টা ঠিকই বলেছেন সত্যি মানুষের জীবন একর্ট অলিখিত বই। আবার আপনি যদি মানুষের জীবন সুন্দর ভাবে লিখে উপস্থাপন করেন তাহলে সেটা অসাধারণ একটা উপন‍্যাস হয়ে যাবে হা হা। চমৎকার ছিল আপনার অনু কবিতা গুলো। বেশ ভালো লাগল পড়ে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ওরে বাবা এতো বড় উপন্যাস লেখা সাধ্য আমার নেই ভাইয়া,হা হা হা। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36