কক্সবাজারে নিভৃতের গোসল করার আনন্দময় মুহূর্তগুলো।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

VideoCapture_20241202-095643.jpg

VideoCapture_20241202-095648.jpg

মা-বাবার কাছে বাচ্চাদের খুশি হয়তবা সবচেয়ে বড় খুশি। কারণ তারা যদি দেখে তাদের বাচ্চারা কোন কারনে খুশি হয় তখন তাদের কাছেও ভালো লাগে। ঠিক তেমনি নিভৃত যখন কক্সবাজার সমুদ্র সৈকতে পানিতে নেমে বেশ আনন্দ করেছিল তখন আমাদের কাছে এত ভালো লাগছিল যে সবগুলো মুহূর্ত ছবি এবং ভিডিওতে ক্যাপচার করে নিয়েছিলাম। আজকে আপনাদের মাঝে সেই মুহূর্তগুলো শেয়ার করার জন্য এসেছি।

20241027_111101.jpg

20241027_120546.jpg

20241027_120554.jpg

আসলে আমরা সবাই কক্সবাজার যাওয়ার পর আপনাদের মাঝে অনেকগুলো পর্ব শেয়ার করেছি। তবে নিভৃত যে আলাদাভাবে অনেক বেশি আনন্দ করেছে সেটা শেয়ার করব। আজকে যখন ভ্রমণ পোস্ট রেডি করার জন্য গ্যালারিতে গেলাম তখন দেখলাম নিভৃতের অনেকগুলো ছবি আর ভিডিও। বাকি মুহূর্তগুলো শেয়ার করার আগে ভাবলাম আজকে শুধুমাত্র নিভৃতের অনুভূতি এবং আনন্দময় মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করব।

20241027_120611.jpg

20241027_120957.jpg

20241027_121007.jpg

সুগন্ধা বীচ থেকে হেটে হেটেই লাবনী বীচে পৌছালো নিভৃত।আমাদের সাথেই সে হাটছে আর দৌড়াচ্ছে। তবে পানির কাছাকাছি গিয়েই সে দৌড়াচ্ছিল।তাকে কি ধরে রাখা যায়। সে দৌড়ে পানির দিকে চলে যেতে চায়। এভাবে লাবনী বীচে এসে তাকে ডিম, কলা খাওয়ানোর পর কিছুক্ষণ বিশ্রাম নিল। তারপর ছিল গোসলের পালা।তাই সে দৌড়াতে দৌড়াতে চলে গেল একদম পানির কাছে। তাকে ধরে রাখা মুশকিল। সিট থেকে নেমে সোজা পানির দিকে দৌড়াতে লাগলো।

20241027_121043.jpg

20241027_121047.jpg

20241027_121104.jpg

যখন ঢেউ আসে তখন সে নিচে বসে যায় এবং পানিতে লাফালাফি করে। এত আনন্দ করছিল যে দেখে ভালো লাগছিল। আমি অনেকগুলো ভিডিও করে রেখেছি এবং অনেকগুলো ছবি তুলে রেখেছি। যদিও ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। পানি পেলে বাচ্চারা এত খুশি হয় সেটা হয়তো সকল মা বাবা এটাই জানেন। কারণ বাচ্চারা পানি দিয়ে খেলা করতে বেশি পছন্দ করে।

20241027_121056.jpg

20241027_121050.jpg

20241027_121049.jpg

নিভৃত সবসময়ই গোসল করার সময় পানি পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। পুকুরে গেলে সে অনেক লাফালাফি করে মাঝখানে চলে যাওয়ার জন্য। ঠিক সমুদ্রে গিয়েও সে অনেক বেশি লাফালাফি করছিল। পানি যখন তার দিকে তেড়ে আসে তখন সে এত নাচানাচি করে যে ঢেউ আচড়ে ফেলে দেয় তাকে। সে আবার দৌড়ে যায় ঢেউয়ের দিকে।ঢেউয়ের বেগ একেকবার একেকরকম। কখনও জোরে আসে আবার কখনো ধীরে আসে।এভাবে সে অনেক্ষণ সেখানে বসে খেলা করছিল।

20241027_121114.jpg

VideoCapture_20241202-114758.jpg

VideoCapture_20241202-114803.jpg

তার বাবা তাকে ধরে রাখছিল যাতে করে বড় ঢেউ এসে তাকে ফেলে না দেয়। কারণ এভাবে ঢেউয়ের মাঝে যদি পড়ে যায় তাহলে সে বালুযুক্ত পানি খেয়ে ফেলবে। এজন্যই তাকে অনেক দূরে নিয়ে গিয়েও সে কোলে রেখেছে। তবুও তারা লাফালাফি কি কমে। সমুদ্রের যত গভীরে যায় ঢেউ তত জোরে আসে। ঢেউ কে পিছনে রেখে তারা এদিকে মুখ ঘুরিয়ে রাখে যাতে করে পিঠে এই ঢেউটা আছড়ে পড়ে। আর এই মুহূর্তগুলো আসলেই অনেক বেশি আনন্দের। যারা কক্সবাজার গিয়ে পানিতে গোসল করেছে তারাই মূলত এই আনন্দটা বুঝতে পারে।

VideoCapture_20241202-114921.jpg

20241027_122317.jpg

20241027_122320.jpg

যাই হোক সেদিন গোসল করে আসার পর তাকে চেঞ্জ করে দিয়েছিলাম। তবুও সে অনেক কান্নাকাটি করছিল আবার পানিতে নেমে যাওয়ার জন্য। শেষে আসার সময় আবার একটু পানিতে নেমেছিল।তখন আর গোসল করানো হয়নি। এভাবেই সেদিন নিভৃত মুহূর্তটা আনন্দে কাটিয়েছিল।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

নিভৃতের কাটানো সুন্দর মুহূর্ত গুলো দেখে অনেক ভালো লাগলো। দেখেই বোঝা যাচ্ছে সে অনেক খুশি হয়েছে। আর এরকম সুন্দর মুহূর্তগুলো দেখতে অনেক ভালো লাগে। আপনার ছেলের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো আপু।

 2 years ago 

ওই সময় তার মত খুশি আর কেউই ছিল না আপু। এত আনন্দ করেছে ওখানে।

 2 years ago 

20241202_164459.jpg

 2 years ago 

নিভৃত গগোসল করার অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো। সত্যি বাচ্চারা পানি পেলে ওদের আর কিছু লাগে না।আপনারা সবাই বেশ ভালো একটা সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনুভূতিগুলো পড়েছেন জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গোসল করার মুহূর্তটা দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। বাবা ছেলে দারুন সময় উপভোগ করেছে। আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে এত সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আর ওই মুহূর্তগুলোর কথা ভাবতেই ভালো লাগছে।

 2 years ago 

জ্বী ভাইয়া তারা দুজনে বেশ মজা করেছে ঐ সময়ে।

 2 years ago 

দেখতে দেখতে নিভৃত অনেক টা বড় হয়ে গেল আপু।কক্সবাজারে নিভৃতের গোসল করার দৃশ্য দেখে বেশ ভালো লাগলো আপু।নিভৃত দারুন ভাবে সমুদ্রের মধ্যে গোসল করার চেষ্টা করছে।বাবা ছেলের এক সাথে গোসল করার দৃশ্য দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

খুব ভালো লাগলো আমার লেখা আজকের মুহূর্তগুলো পড়ছেন দেখে ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমার ছেলেটাও ভীষণ পানি পাগল।আমার শ্বশুরবাড়ি থেকে এবার বেশ কয়েকজন ঘুরতে গিয়েছিলেন কক্সবাজার। আমাদেরও ইচ্ছে ছিল কিন্তু সবদিক সামলিয়ে যেতে পারিনি। ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি বাবুকে নিয়ে ঘুরতে যাব। আপনাদের ঘোরাঘুরি এবং সমুদ্র সৈকতে গোসলের মুহূর্ত দেখে বেশ ভালো লাগলো আপু। বাবু তো ভীষণ খুশি। ধন্যবাদ সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঘুরে আসতে পারেন আপু অনেক ভালো লাগবে মনের কষ্টগুলো মুছে যাবে।

 2 years ago 

কক্সবাজারে পরিবারের সবাই মিলে বেশ সুন্দর সময় অতিবাহিত করেছেন। নিভৃতের গোসল করার আনন্দময় মুহূর্ত গুলো দেখে খুব ভালো লাগলো আপু। পানিতে বেশ আনন্দ করতেছে এই মুহূর্ত গুলো সত্যি খুবই অসাধারণ। পানিতে নিভৃত বাঁধ ভাঙ্গা আনন্দ করছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া নিভৃত অনেক আনন্দ করেছিল।

 2 years ago 

নিভৃত অনেক খুশি হয়েছে।দেখি ফেব্রুয়ারিতে আবার যাওয়া যায় কিনা।

 2 years ago 

এতোবার গেলে তো হবে না, এখন আর যাওয়া লাগবে না।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.083
BTC 65672.91
ETH 1771.95
USDT 1.00
SBD 0.44