স্বরচিত একগুচ্ছ অনুকবিতা

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

White Minimalist Simple Thank You Card_20240913_081002_0000.png

(১)
চোখে তার একটুখানি স্বপ্নের ঝিলিক,
হৃদয়ে লেখা কারো নাম গোপন শিলিক।
পথ চেয়ে থাকা নিরব সন্ধ্যাতে,
ভালোবাসা আসে ধীর পায়ে।

(২)
বলতে পারিনি, তাই কেবল চেয়ে থাকি,
তোমার হাসিতে নিজেকে খুঁজে রাখি।
মনের গভীরে জমে থাকা ওই বৃষ্টি,
তোমার না বোঝাই ছিল সবচেয়ে দৃষ্টি।

(৩)
ভালোবাসা ভাঙে না, ভেঙে যায় বিশ্বাস,
হৃদয়ের ভেতর জমে শুধু দীর্ঘশ্বাস।
হাসিমুখে লুকাই যন্ত্রণার ছায়া,
চোখের জলে লেখা নিরব গাঁথা।

(৪)
তোমার স্পর্শে জেগে উঠে হৃদয়ের বৃষ্টি,
আবেগে ডুবে যায় বাস্তবের দৃষ্টি।
একটুখানি কথা, একটুখানি হাসি,
তাতেই যেন আনমনে বলি ভালোবাসি।

(৫)
হারিয়ে যাওয়া সেই দিনগুলো ডাকে,
আবার কি ফিরবি পুরোনো বাঁকে?
ভালোবাসা তো হারায় না স্রোতে,
সে ফিরে আসে নীরব কোন প্রহর ঘেঁটে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

ওহে @bristy1, আপনার একগুচ্ছ অনুকবিতা পড়ে মনটা ভরে গেল! প্রতিটি ছত্রে আবেগ আর অনুভূতির দারুণ প্রকাশ ঘটেছে। বিশেষ করে "ভালোবাসা ভাঙে না, ভেঙে যায় বিশ্বাস" - এই লাইনটি হৃদয় ছুঁয়ে গেছে। আপনার লেখার মধ্যে যে সারল্য আছে, তা সত্যিই মুগ্ধ করার মতো।

ফেনীর প্রাকৃতিক সৌন্দর্য্যের সাথে আপনার কবিতাগুলো যেন একাকার হয়ে গেছে। আপনার সৃজনশীলতা এবং বাংলা ভাষার প্রতি ভালোবাসা দেখে আমি সত্যিই আনন্দিত।

আমি নিশ্চিত, আপনার এই পোস্টটি বাংলা ব্লগের পাঠকদের মনে জায়গা করে নেবে। আপনার লেখালেখির ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সেই কামনা করি। অন্যান্য বন্ধুদেরও অনুরোধ করব, @bristy1-এর কবিতাগুলো পড়ে তাদের অনুভূতি প্রকাশ করতে।

 last year 

আজকে আপনি খুব সুন্দর সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার পাঁচটি অনু কবিতা লিখেছেন। আপনার কবিতাগুলো পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। অনু কবিতার মাঝে নিজের সুন্দর অনুভূতিগুলো প্রকাশ করা যায়। সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন আপনি। এত সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতাগুলো লেখায় খুব ভালো লেগেছে পড়তে। আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে খুবই ভালোবাসি। আপনি সব সময় অনেক সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আজকের অনু কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো।

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60144.09
ETH 1576.73
USDT 1.00
SBD 0.42