বাস্তব জীবন কঠিন হলেও মেনে নিয়ে চলতে হয়।

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

Minimalist Thank You Card  (2).jpg

আমরা সবাই জীবনে অনেক স্বপ্ন দেখি। ছোটবেলা থেকেই আমরা শিখি,পরিশ্রম করলে সব পাওয়া যায়। ভালো করলে ভালোই হয়। কিন্তু একটু বড় হলেই বুঝি, বাস্তবতা আসলে অনেকটা ভিন্ন।জীবনে সব কিছু প্ল্যান মতো হয় না। কখনো কখনো অনেক চেষ্টা করেও আমরা সফল হই না, আবার কোনো চেষ্টা ছাড়াই কেউ হয়তো অনেক কিছু পেয়ে যায়। এতে মন খারাপ করা স্বাভাবিক, কিন্তু এটা আমাদের শেখায় জীবন শুধু বইয়ের নিয়মে চলে না।

বাস্তবতা হলো, সব মানুষ এক রকম না। কারো জীবন সহজ, কারোটা কঠিন। কেউ ছোট ভুল করে বড় শাস্তি পায়, আবার কেউ বড় অন্যায় করেও রয়ে যায় নিরবে। কিন্তু এই ভিন্ন বাস্তবতা আমাদের শক্ত হতে শেখায়। শেখায় কিভাবে ধৈর্য ধরে নিজের পথে চলতে হয়।আমরা অনেক সময় ভাবি, অন্যের জীবন কত সুন্দর। কিন্তু সবার জীবনে কিছু না কিছু যুদ্ধ থাকে। শুধু আমরা দেখি না। তাই বাস্তবতা বুঝে এগিয়ে যাওয়া দরকার। নিজের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে গেলে, হয়তো সময় লাগবে, কিন্তু সফলতা আসবেই।

বাস্তবতা একটু কঠিন, একটু ভিন্ন হলেও, এই বাস্তবতাই আমাদের গড়তে শেখায়। আমাদের শক্ত করে তোলে, শেখায় নিজেকে চিনতে। তাই হতাশ না হয়ে, বাস্তবতাকে বুঝে এগিয়ে যেতে হবে।বাস্তবতা হলো জীবনের এমন এক সত্য, যা এড়ানো যায় না। আমরা যতই স্বপ্ন দেখি, কল্পনার জগতে ঘুরি, দিনশেষে বাস্তবতার মুখোমুখি হতেই হয়। বাস্তবতা কখনো কঠিন, কখনো মধুর।তবে এটি আমাদের সবচেয়ে বড় শিক্ষক। জীবনের প্রতিটি ধাপে বাস্তবতা আমাদের কিছু না কিছু শেখায়। ছোটবেলায় মনে হতো জীবনটান কত সহজ, আর কবে বড় হবো আমরা।কিন্তু এখন বড় হয়ে বুঝি সেখানে দায়িত্ব, কষ্ট, সংগ্রাম সবই আছে।জীবনটা এখন কতই না কঠিন।

অনেক সময় বাস্তবতা কঠিন মনে হতে পারে, কিন্তু সেই কঠিনতাই মানুষকে গড়ে তোলে। যে মানুষ বাস্তবতাকে স্বীকার করে, সে সহজেই এগিয়ে যেতে পারে জীবনের পথে। তাই বাস্তবতা থেকে পালিয়ে নয়, সেটিকে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। বাস্তবতা আমাদের শিখায় কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে নিজেকে গড়ে তুলতে হয়। বাস্তবতাকে মেনে নিলেই জীবন সুন্দর।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemPro

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার কথাগুলো পড়তে পড়তে মনে হচ্ছিল, এটা শুধু আপনার কথা নয়, যেন আমাদের সবার মনের কথা। বাস্তবতা অনেক সময় কঠিন হলেও, সেটা মেনে নিয়েই তো আমাদের এগিয়ে যেতে হয়। ধৈর্য আর চেষ্টা একদিন না একদিন ফল দেবে এই বিশ্বাসটাই সবচেয়ে জরুরি।

 last year (edited)

আমরা আমাদের জীবনকে অনেকভাবে গড়ে তোলার স্বপ্ন দেখি।অনেক আশা ভরসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই ছোট থেকেই আমাদের মনে স্বপ্ন গুলো চেপে বসে এটা আমাকে করতে হবে। কিন্তু যখন আমরা বাস্তবতার সামনে গিয়ে দাঁড়ায় তখন সেটি আমাদের বুঝতে শেখায়।আসলেই সবকিছু এত সহজে পাওয়া যায় না। তবুও আমাদের বাস্তবতাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাস্তবতা মেনে নিতে হবে। তাহলেই আমরা আমাদের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। অসাধারণ কিছু কথা তুলে ধরেছেন আপু।পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনি অনেক সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আসলে বাস্তবতা কি জিনিস সেটা আমরা বড় হয়ে বুঝতে পারি।এটা ঠিক যে যখন ছোট ছিলাম তখন মনে করতাম কখন বড় হবো, কিন্তু আজ বড় হয়ে বুঝতে পারতেছি বাস্তবতা কি জিনিস।যাইহোক বাস্তবতার সবকিছু মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।ধন্যবাদ আপু আপনার পুরো পোস্ট টি পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে।

 last year 

আপনার পোষ্টের সাথে আমি একমত। বাস্তবতা কঠিন হলেও মেনে নিয়ে চলতে হয়। বাস্তবতা অনেক সময় মানুষকে এমন ভাবে শিক্ষা দেয় মানুষ সেখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আবার অনেক সময় বাস্তবতা মেনে নিতে অনেকের কষ্ট হয়। তারপরও মেনে নিয়ে চলতে হয় আমাদেরকে। ভালো লাগলো আপনার পোস্টে পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64542.43
ETH 1914.32
USDT 1.00
SBD 0.39