মহেশখালীতে ঘুরাঘুরির শেষ পর্ব।

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20241028_111823.jpg

মহেশখালীতে ঘুরতে যাওয়ার ১ম পর্বটা শেয়ার করেছিলাম। যেখানে অনেক ধরনের কিছু পর্যটন স্থান রয়েছে যেগুলো আসলে ঘোরাঘুরি করতে যেতে খুব ভালো লাগে। তো সেদিন আমরা আদিনাথ মন্দিরের উপরের দিকে উঠিনি, তাই নিচে থেকে কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশেপাশে এত সুন্দর পরিবেশ দেখে সেখানে বেশ ভালোই লাগছিল। কারণ অনেক বড় একটা বট গাছ ছিল। সেই ফটোগ্রাফি তো আপনাদের মাঝে শেয়ার করলাম। জায়গাটা একদম ঠান্ডা একটা জায়গা ছিল।

20241028_111259.jpg

20241028_110945.jpg

সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর আমরা আবার গাড়িতে উঠে গেলাম এবং সেখান থেকে চলে গেলাম দূরে একটা জায়গায়। এই জায়গাটার নাম আমার মনে নেই তবে জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। কারণ সেখানে অনেকগুলো ঝাউ গাছ তার পাশাপাশি বিভিন্ন রকম গাছ তো ছিলই। দূরে আবার একটা জায়গায় নদীর মতো ছিল সেখানে নৌকাও ছিল। তবে আমরা সেখানে আর যাইনি কারণ অনেকটা পথ ঘুরাঘুরি করে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম।

20241028_110954.jpg

যাওয়ার সময় একটা দোকান থেকে কিছু সিঙ্গারা আর পানি নিয়ে গিয়েছিলাম।আসলে যেহেতু সারাক্ষণ সেখানে ঘোরাঘুরি করব কখন কোথায় কি পাওয়া যায় সেটা জানা নেই। এজন্যই মূলত আমরা প্রথমে যাওয়ার সময় কিছু সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম। সেখানে বসে সবাই মিলে সিঙ্গারা খাচ্ছিলাম। কিন্তু সিঙ্গারা গুলো বড় হলেও মোটেও সুস্বাদু ছিল না। তাই সবাই একটা খেতে কষ্ট হয়ে যাচ্ছিল।

20241028_115600.jpg

একটা লোককে দেখলাম গরমের মধ্যে সবাইকে আইসক্রিম বিক্রি করে খাওয়াচ্ছিল। ভাবলাম তাকে সিঙ্গারা গুলো দিয়ে দিলে হয়তো ভালো হবে।প্রথমে ভেবেছিলাম এগুলো ফেলে দিবো। কিন্তু পরে ভাবলাম তিনি খেতে পারলে তো ফেলে দেয়া থেকে ভালো। তখন এগুলো দিয়ে দিয়েছি এবং তিনি মন ভরে খেলেন। যদিও আমাদের আইসক্রিম খেতে বলেছিল কিন্তু আইসক্রিম গুলো তেমন ভালো না বিধায় আমরা কেউই খাইনি। পানি খেয়ে সেখান থেকে আবার উঠে চলে এলাম। কিছু ফটোগ্রাফি করে নিলাম।

20241028_120655.jpg

সেখানে আমরা যাওয়ার পর পর অনেক মানুষ জন গিয়েছি। আমরা যাওয়ার আগে এমন লোকজন ছিলনা। আমাদের সাথে যে লোকটা গার্ডের মত ছিল তিনি কিন্তু বেশ হেল্প করেছেন। কারণ আমাদের জিনিসপত্রগুলোকে নিয়ে যাচ্ছিল।যেখানেই যাচ্ছিলাম সেখানেই তিনি সাহায্য করছিল।আমরা নিতে চাইলেও দিতেন না।যাইহোক, তারপর সেখান থেকে আমরা ফিরে গেলাম মেইন বাজার দিকে। কারণ আর বেশিক্ষন ঘুরাঘুরি করলাম না। অনেক বেলা হয়ে গিয়েছিল প্রায় দুপুর গড়িয়ে গিয়েছিল। তাই আমরা আবার ব্যাক করলাম। সেখান থেকে গিয়েছিলাম রাজা চায়ের স্টলে। কারণ সেখানে আমরা দুপুরবেলা হাঁসের মাংস দিয়ে রুটি খাব। সেটা না হয় আপনাদের মাঝে শেয়ার করব।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

20250111_110024.jpg

Screenshot_20250111-105452_SuperWalk.jpg

 last year 

মহেশখালীতে ঘুরাঘুরির আরো একটি পর্ব আমাদের মাঝে নিয়ে এসেছেন। আপনার চমৎকার এ পর্ব টা দেখে অনেক ভালো লাগলো। মাঝেমধ্যে এমন বাইরের দৃশ্য উপভোগ করার জন্য ভ্রমণ করতে একান্ত প্রয়োজন। খেতে নিজের মন যেমন ফ্রেশ থাকে তেমন অনেক কিছু সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরিবারসহ আরো অনেকে সুন্দর এই পরিবেশে উপস্থিত হয়েছেন এবং সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো।

 last year 

ঠিক বলেছেন একদম। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা। মহেশখালীতে গিয়ে সবাই মিলে সুন্দর সময় উপভোগ করেছেন। মাঝে মধ্যে এভাবে সময় বের করে আমাদের সকলের ঘুরোঘুরি করা উচিত। তাহলে শরীর এবং মন দুটোই ভালো থাকবে। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 last year 

কক্সবাজারে গিয়ে বেশ ভালোই মজা করেছিলাম আমরা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64114.66
ETH 1798.48
USDT 1.00
SBD 0.38