স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

White Minimalist Simple Thank You Card_20240913_081002_0000.png

আজ আবারো এলাম কিছু কবিতা নিয়ে।আজকের পর্বে থাকছে কিছু অনুকবিতা।আমাদের কমিউনিটির সবাই কবিতা লিখতে এবং পড়তে বেশ পছন্দ করে।সবাই সবার অনুপ্রেরণা পেয়েই এভাবে এগোচ্ছে। আর আমার কাছে সবসময়ই কবিতা লিখতে ভালো লাগে।মানে কমিউনিটিতে কাজ করার শুরু থেকে এই পর্যন্ত অনেক কবিতা লিখেছি।অনুকবিতাগুলো লিখেছিলাম দাদার লেখা অনুকবিতা থেকে অনুপ্রাণিত হয়ে।আসলে আমাদের কমিউনিটিতে সর্বপ্রথম বড় দাদা,ছোট দাদা আর হাফিজ ভাইয়া কবিতা লিখতেন। সত্যি বলতে ছোট দাদার কবিতাগুলোতে অন্যরকম একটা বিশেষত্ব আছে।যেটা আসলে চাইলেও ওভাবে লেখা হয়ে উঠে না।তবে বড় দাদার কবিতা আর হাফিজ ভাইয়ার লেখা কবিতাগুলো থেকে এই প্রচেষ্টা।

যাইহোক প্রতিনিয়তই চেষ্টা করি ভিন্ন কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে।সেই পরিপ্রেক্ষিতে আজকে এই অনুকবিতা। আশা করি আপনাদের ভালো লাগবে।

(১)
অশ্রুকণা ঝরছে অবিরত আনমনে,
পালিয়ে গেছো তুমি অন্যের মন গহীনে,
কি করে করলে তুমি এত অভিনয়,
মনের জ্বালা বাড়িয়ে দিয়ে কি পেলে বিনিময়?

(২)
আমি আজ নিশ্চুপ তাই তুমি স্বাধীন,
আমি আজ নিরুপায় তাই তুমি কঠিন,
তুমি হলে প্রত্যয়ী আমি অভিমানী,
তুমি তোমার অধীনে নিজ অন্তগামী।

(৩)
আমি চেয়েছিলাম এক প্রস্ফুটিত কানন,
পেয়েছি শুধু কাটায় ভরা ভুবন,
আমি চেয়েছিলাম আকাশ ভরা তারা,
পাইনি কিছুই বুকভরা অবহেলা ছাড়া।

(৪)
আকাশের নীল থেকে একটুকরো নিয়ে,
বাঁধবো সুতোয় আপন মনে ভালোবাসা দিয়ে,
তোমার মনের ভালোবাসায় ভরিয়ে আমায় দিও,
নীল আকাশের নিচে তুমি আপন করে নিও।

(৫)
গোধূলীবেলায় হারিয়ে যেতে চাই বহুদূর,
চাঁদনী রাতে হাতে হাত রেখে ভেবে যাই অদূর,
তোমার আমার মন মাঝারে থাকবো একসাথে,
নিও তুমি আপন করে সাজিয়ে রেখো আদরে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনু কবিতা পড়তে আমার ভীষণ ভালো লাগে। আজ আপনি দারুন পাঁচটি অনু কবিতা লিখেছেন আপু।আপনার লেখা অনু কবিতা গুলোর প্রতিটি লাইন হৃদয় ছুঁয়েছে আমার। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আস্তে আস্তে সবাই অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখছে। তেমনি আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন এখন। আপনার লেখা কবিতা গুলো বেশিরভাগ সময় আমার পড়া হয়। আপনার আজকের অনু কবিতাগুলো ছিল অনেক সুন্দর। প্রত্যেকটা অণু কবিতার সবগুলো লাইন অনেক ভালো লেগেছে।

 2 years ago 

খুবই সুন্দর অনু কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আপনার অনু কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করে সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু আজ বেশ কয়টি অনুকবিতা শেয়ার করেছেন। আপনার লেখা অনুকবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। অনুকবিতা লিখতে আমিও ভীষন পছন্দ করি। আপনার শেয়ার করা সবগুলো অনুকবিতা ই আমার ভালো লেগেছে। তবে বেশী ভালো লেগেছে ৩ নাম্বার অনুকবিতাটি।

 2 years ago 

পালিয়ে গেছো তুমি অন্যের মন গহীনে,
কি করে করলে তুমি এত অভিনয়,

এখন এটাই ভাবি এতো নিখুঁত অভিনয় করল কীভাবে। আমার কাছে যে সবকিছু ছিল তার কাছে আমি কিছুই ছিলাম না হা হা। চমৎকার ছিল আপনার অনুকবিতা গুলো আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

অনু কবিতা লিখতে খুবই ভালো লাগে। আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করেন আমার পড়তে খুবই ভালো লাগে। ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে লেখা কবিতা গুলো অনেক ভালো লেগেছে পড়তে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64684.42
ETH 1871.28
USDT 1.00
SBD 0.38