ভিন্ন রকম একটা আর্ট

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

IMG-20250714-WA0040.jpg

পেইন্টিং বা আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তবে সময়ের অভাবে আর অসুস্থতার কারণে তেমন করা হয়ে উঠে না।মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু আর্ট করার জন্য। বেশ অনেকদিন পর আজকে আমি ভিন্নরকম একটা আর্ট নিয়ে হাজির হলাম।আসলে এই আর্টটা করতে আমার ২দিন সময় লেগেছে।একটানা বসে কাজ করতে প্রচন্ড অসুবিধা হয়। আর সেজন্যই একদিনে শেষ করা হয় নি।

যাইহোক আজকের থিমের এই আর্টটা অনেকদিন থেকেই করার ইচ্ছা ছিল। কিন্তু করা হয় নি।গত পরশু কাজটা শেষ করলাম। ভাবলাম আজকে এই পোস্টটা আপনাদের মাঝে শেয়ার করা যাক। আশা করি আমার করা এই আর্ট আপনাদের ভালো লাগবে।

উপকরণসমূহ

  • খাতা
  • মার্কার কলম
  • পেন্সিল কম্পাস

20250710_201357.jpg

প্রথম ধাপ

প্রথমধাপে পেন্সিল দিয়ে পুরো গ্রাফটা একে নিলাম। মাঝখানে মা এবং মেয়ে, তার চারপাশে ডানার মত করে ফুলের পাপড়ির ডিজাইন আঁকলাম।

20250712_105505.jpg

20250712_105715.jpg

দ্বিতীয় ধাপ

এইধাপে মা মেয়ের অবয়বকে কালো মার্কার দিয়ে রঙ করলাম।একটু সাদা রেখে ডিজাইন করেছি।

20250712_105922.jpg

20250712_110214.jpg

তৃতীয় ধাপ

চারপাশের ফুলের পালড়িগুলোকে মার্কার কলম দিয়ে আবারো এঁকে নিলাম।

20250712_110355.jpg

20250712_110550.jpg

চতুর্থ ধাপ

এখন ২পাশের প্রথম পাপড়িগুলোকে হলুদ রঙ করে নিলাম।তার পরের ধাপের পাপড়িগুলো হালকা গোলাপি রঙের করলাম।

20250712_110858.jpg

20250712_111222.jpg

পঞ্চম ধাপ

বাকি রঙ বাদ দিয়ে এখন উপরের দিকের খালি অংশে পেন্সিল কম্পাসের সাহায্যে কিছু অর্ধবৃত্ত এঁকে নিলাম। নিচের দিকের অংশে ডিজাইন করে নিলাম।

20250713_112718.jpg

20250713_112926.jpg

ষষ্ঠ ধাপ

এর উপরের অংশটায়ও কিছু ডিজাইন করে নিলাম।

20250713_113053.jpg

20250713_113208.jpg

ষষ্ঠ ধাপ

একদম শেষ অংশে পাতার মত করে ডিজাইন এঁকে নিলাম।আর বাইরের অংশে কিছু ডট আর দাগ এঁকে নিলাম। তারপর রঙের কাজ করার জন্য ৩য় ধাপে লাল রঙের পাপড়ি আঁকলাম।তারপর গোলাপি রঙ করে নিলাম শেষের পাপড়িগুলোতে।

20250713_114108.jpg

20250713_114544.jpg

ফাইনাল আউটলুক

এইতো অবশেষে তৈরি করে ফেললাম দারুণ একটা আর্ট।

IMG-20250714-WA0047.jpg

IMG-20250714-WA0042.jpg

IMG-20250714-WA0046.jpg

IMG-20250714-WA0045.jpg

IMG-20250714-WA0040.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সুন্দর একটি ভিন্ন রকম আর্ট করেছেন। মাঝেমধ্যে এ ধরনের ভিন্ন রকম আর্ট করতে ও এবং দেখতে ভালই লাগে। আজকের আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ভিন্ন রকম আর্টটি সত্যিই ভিন্ন হয়েছে। বেশ সুন্দর লাগাছে আর্টটি। আর এই ধরনের আর্ট করতে বেশ সময় লাগে। সময় নিয়ে করেছেন বলেই আর্টটি দেখতে এতো সুন্দর হয়েছে। ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 last year 

আপু আপনার আর্ট করা চিত্রটা অসাধারণ হয়েছে। আপনি দক্ষতার সাথে আর্ট করেছেন। সুন্দর করে কালার করার কারণে দেখতে বেশি সুন্দর লাগছে আপু। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65093.41
ETH 1884.69
USDT 1.00
SBD 0.38