স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

White Minimalist Simple Thank You Card_20240913_081002_0000.png

অনুকবিতা হলো আমার এক প্রশান্তির উৎস। কারণ মাঝে মাঝে অনুকবিতা লেখার মাধ্যমে নিজের মনের মাঝে থাকা দুঃখ বা আবেগ অনুভূতি শেয়ার করতে পারি। কখনো বা আবার কল্পনাকে কবিতার মাঝে ঠাঁই দেয়া যায়।আজকের অনুকবিতাগুলোতে বেশিরভাগ কিছু অনুভূতি ব্যক্ত করার চেষ্টা করেছি। যেখানে ভালোবাসা, চাওয়া পাওয়া এবং হারানোর বেদনা বিদ্যমান।যাইহোক আজকের এই বৃষ্টিমুখর দিনে এই অনুকবিতাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার লেখা কবিতাগুলো ভালো লাগবে।

(১)
অদ্ভুত খেয়ালে আমায় রাঙালে,
এ জীবন বেদনায় তুমি হারালে,
দেখিনি আমি তোমার চেয়ে দামী,
জীবনে তুমি ভালোবাসা ছোঁয়ালে।

(২)
নেই তুমি নেই কিছু এই জীবনে,
আমি মানি তুমি শুধু আমারই,
জীবন নদীর উত্তাল ঢেউ করবে না আলাদা,
এ প্রত্যয়ে তোমাকেই কাছে টানি।

(৩)
হাতে হাত রেখে পাড়ি দেব বহুদূর,
বিশ্বাস রেখে পাড়ি দেব সমুদ্দুর,
দুজন মিলে হারাবো নীল নদের মোহনায়,
জীবন যুদ্ধে জিতবো দুজনে এক করবো সীমানা।

(৪)
একা নিঃসঙ্গতা ঘিরেছে আমায় আপন করে,
নিশ্চুপ হৃদয় নিশ্চল হয়েছে নিজ নিয়মে,
দীর্ঘশ্বাস জমে মন হয়েছে আজ নিস্তব্ধ,
বিশালতার মাঝে আজ নিজেকে লাগছে ক্ষুদ্র।

(৫)
বেঁধেছিলে তুমি বিশ্বাস দেখিয়ে,
ভালোবেসেছিলে তুমি তোমার মত করে,
নিঃস্ব করে দিলে তুমি আমার সব কিছু,
উদাস হয়ে আমি নিচ্ছি মৃত্যুর পিছু।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন আপু, অনু কবিতা লেখার মাধ্যমে মনের ভাব গুলো খুব সুন্দর ভাবে প্রকাশ করা যায়। আজকে আপনি চমৎকার কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপু। পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ভাবে প্রকাশ করা যায় বলেই তো অনুকবিতা গুলো লেখা হয় ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Screenshot_20241221-105823_SuperWalk.jpg

 2 years ago 

আমার বাংলা ব্লগের একটি অনন্য সংযোজন হলো অনু কবিতা। আর এই অনুকবিতা গুলোই এথন অনেকের প্রিয় হয়ে উঠেছে। আপনি দারুন সুন্দর করে আপনার অনু কবিতা গুলো আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অনুকবিতাগুলোর প্রতিটিই বেশ দারুন ছিল।

 2 years ago 

আপনাদের অনুপ্রেরণা পেলে আরও বেশি করে লিখতে ইচ্ছে করে আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর টপিক তুলে ধরে আজকের এই অনু কবিতাগুলো লিখেছেন আপনি। আপনার প্রতিটা অনু কবিতা আমার কাছে পড়তে অনেক ভালো লেগেছে। আপনার লেখা অনু কবিতা গুলো প্রায় সময় আমার পড়া হয়। তেমনই আজকেও আমি চেষ্টা করেছি কবিতা গুলো পড়ার জন্য।

 2 years ago 

আমার লেখা অনু কবিতা গুলো সব সময় পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ভালবাসার অনুভূতি নিয়ে চমৎকার সব অণুকবিতা লিখেছেন আপনি। শেষের কবিতায় বিচ্ছেদের বিরহ সুর অনেক মনে দাগ কাটল। ভালো লাগা জানাই। এবানেই লিখে যান। আপনাকে শুভেচ্ছা জানাই ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য ভাগ করে নেয়ার জন্য, ভালো থাকবেন।

 2 years ago 

খুব চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। প্রথম এবং তিন নং অনু কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ‌ প্রত্যেকটা কবিতা খুব সুন্দর ছন্দ সাজিয়ে লিখেছেন। ‌ ধন্যবাদ আপু এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু কবিতা গুলো পড়ার জন্য। ভালো থাকবেন সব সময়।

 2 years ago 

20241221_105527.jpg

 2 years ago 

বাহ আপনি তো চমৎকার অনু কবিতা লিখলেন আপু। পড়ে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে আপনার লেখা তিন নাম্বার কমিটি আমার খুবই পছন্দ হয়েছে। আর অন্যান্য কবিতাগুলো তো দুর্দান্ত লিখলেন। অনেক ধন্যবাদ আপু সুন্দর কবিতা গুলো লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালো লাগলো সুন্দর একটা মন্তব্য দেখে আপু।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে আমার খুবই ভালো লাগে। আজকেও সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো আমার কাছে দারুন লেগেছে।

 2 years ago 

সবসময় আমার লেখা অনুকবিতাগুলো পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62848.28
ETH 1779.86
USDT 1.00
SBD 0.38