স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

White Minimalist Simple Thank You Card_20240913_081002_0000.png

কবিতা বা অনুকবিতা যেটাই হোক না কেন আমি নিজের অনুভূতি গুলো মিশিয়ে লিখতে বেশ পছন্দ করি।যদিও আমি নিজেকে কবি বলতে ইচ্ছুক নই।কারণ আমার লেখার হাত খুব বেশি ভালো না সেটা জানি।তবুও চেষ্টা করতে বাঁধা নেই, কেউ দেয়নি বাঁধা।তাই নিজ প্রচেষ্টায় আর আপনাদের সকলের ভালোবাসায় ছোটোখাটো কবিতা বা অনুকবিতা লেখার চেষ্টা করি।বরাবরের মত হাফিজ ভাইয়া এবং দাদার অনুপ্রেরণাতেই কবিতা লিখতে ভালো লাগে।মাঝে মাঝে তাদের সাথে কবিতা নিয়ে ডিস্কোর্ডে কতই না মজা হয়েছে।কিন্তু এখন অন্যান্য কাজের চাপে সেই মজা আর হয় না।তবে আমি চেষ্টা করি সর্বোচ্চ যাতে আমার লেখা কবিতা পড়ে কারো অস্বস্তি না হয়। ভালো না হলেও খুব বেশি খারাপ না সেটা আমিও জানি।তবুও চেষ্টা করছি লেখার জন্য।

যাইহোক অনেক কথাই বলে ফেললাম।আজকের অনুকবিতাগুলো শেয়ার করা যাক।

(১)
নিশ্চুপ মন ফিরে ফিরে তাকায়,
চারিপাশ যেন আজও নিস্তব্ধ,
মনের আঙিনাও আজ বিষাদগ্রস্ত,
পরিণয়ে নেই কোনো প্রণয়।

(২)
শীতের উষ্ণ ছোঁয়া ভালো লাগে ভীষণ,
সকালবেলার মিষ্টি রোদের নেই শুধু পিছন,
বিকেলের গোধূলি পাগল করে আমায়,
রাতের শীতের কাঁথার নিচে আমায় কে পায়।

(৩)
উষ্ণ আবেগে বেঁধেছি তোমায়,
তোমার তরেই আমার শত চাওয়া।
তুমি আমার মনের বাগানে সদ্য ফোটা ফুল।
তোমায় আমি ভালোবেসে করিনি তো ভুল।

(৪)
আলো আঁধারে লুকোচুরি খেলা,
সূর্য চাঁদের নেই কোনো মিলন মেলা,
তবুও যেন আলো ছড়িয়ে দেয় দুজনে,
আঁধার জীবন আলোকিত করে আপন মনে।

(৫)
দীর্ঘশ্বাসগুলো আজও পথ খুঁজে পায়নি,
পায়নি কোনো হতাশাছাড়া জীবন,
দুঃখ কষ্ট আকড়ে ধরা জীবন এখন নির্বাক,
হতাশায় ভুগছে সব, নিদারুণ ছোঁয়ায় বিস্ফোরণ।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

💫

 2 years ago 

আপনার অনু কবিতা গুলো আমার খুবই ভালো লাগে। অসাধারণ কিছু অনু কবিতা লিখেছেনম অনু কবিতার ভাষাগুলো ছিল খুবই সুন্দর। পড়ে তাই ভালো লাগলো।

 2 years ago 

সবসময় আমার অনুকবিতাগুলো পড়েন দেখে আমারও বেশি ভালো লাগে ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

20241122_115526.jpg

 2 years ago 

আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই অনু কবিতা গুলো লেখার টপিক। সব গুলো অনু কবিতার প্রত্যেকটা লাইন অনেক সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এত সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতা গুলো লেখার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনুকবিতা লিখতে আমার কাছে বেশি ভালো লাগে এজন্য প্রায়ই আপনাদের মাঝে এটা শেয়ার করা হয় ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার কবিতাগুলো প্রায় সময় পড়া হয়। খুব চমৎকার লেখেন আপনি। খুব সুন্দর কিছু শব্দ ব্যবহার করেছেন কবিতায়। খুব সুন্দর ছন্দ সাজিয়ে প্রত্যেকটা লাইন লিখেছেন আপনি। ভালো লাগলো প্রত্যেকটা অনু কবিতা পড়ে। এত সুন্দর কিছু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সব সময় আপনার মন্তব্য দেখলে খুব ভালো লাগে আপু। আপনাদের উৎসাহ পেয়েই তো এভাবে লেখা হয়।

 2 years ago 

বিভিন্ন ধরনের টপিক নিয়ে আজ আপনি দারুন দারুন কতগুলো অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি কবিতা আমার কাছে অসাধারণ মনে হয়েছে এবং প্রত্যেকটা কবিতার মধ্যে গভীর কিছু লুকানো তাৎপর্য লুকিয়ে আছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার কবিতাগুলোও সুন্দর হয় এজন্যই তো ভালো লাগে। কবিতা লিখতে সবারই মনে হয় একটু বেশি ভালো লাগে।

 2 years ago 

এই ব্লগে সবাই কবিতা লেখার অনুপ্রেরণা দাদা এবং হাফিজ ভাইয়ের কাছ থেকেই পেয়েছে। যারা কোনদিন কবিতা লেখার কথা চিন্তাও করিনি তারাও এখন কবিতা লিখতে পারে। যাই হোক আপনার আজকে অনু কবিতা গুলো খুব সুন্দর হয়েছে। শেষের অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু তারা অনুপ্রেরণা না দিলে হয়তো কেউই কবিতা লিখতে আগ্রহ বোধ করত না।

 2 years ago 

সূর্য এবং চাঁদের মিলন কখনোই হয়তো সম্ভব না। চমৎকার লাগল আপনার অনুকবিতা গুলো আপু। অসাধারণ লিখেছেন। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে অনু কবিতা গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এজন্যই তো এভাবে লিখলাম ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64130.84
ETH 1861.08
USDT 1.00
SBD 0.39