বড় ভাইয়ের বিয়ের দিনের মুহূর্তগুলো।

in আমার বাংলা ব্লগ11 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

20250728_144628.jpg

গত কিছুদিন আগে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আমার জেঠাতো ভাইয়ের বিয়ের হলুদ অনুষ্ঠানের মুহূর্তগুলো। যদিও খুব বেশি এনজয় করা হয়নি। কারণ অসুস্থতার কারণে আসলে বাইরে খুব একটা বের হওয়া হয়নি। যাইহোক আজকে আপনাদের মাঝে শেয়ার করব বিয়ের দিনের মুহূর্তগুলো। যদিও খুব বেশি ফটোগ্রাফি করা হয়নি কেননা সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল তাই বাইরে বেরোনোটা অনেকটাই সমস্যা হয়ে গিয়েছিল।

20250718_124928.jpg

20250718_124740.jpg

যাইহোক সকাল থেকে বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। কারণ যেহেতু স্টিমিটে ব্লগিং করা হয় সেই হিসেবে সকাল থেকেই পোস্ট করা বা রেডি করা নিয়ে অনেক ব্যস্ততার মধ্যেই থাকতে হয়। যাই হোক তারপর দুপুরের দিকে সময়মত ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তখন প্রায় একটা বেজে গিয়েছিল। সবাই সবার মত রেডি হয়ে গাড়িতে উঠে যাচ্ছিল। আমিও বাইরে বসে ছিলাম। কারণ আমরা যেহেতু বাইকে করে যাব সেই হিসেবে গাড়ি যাওয়ার অপেক্ষা করছিলাম। যদিও খুব বেশি ফটোগ্রাফি করা হয়নি। কারন বৃষ্টির মাঝে বাইরে ফটোগ্রাফি বা অনন্যা ফটোগ্রাফি গুলো করার মত ইচ্ছে ছিল না।
20250718_160316.jpg

যাই হোক সেখানে যেতে প্রায় এক ঘন্টার মত সময় লেগেছিল। কারণ মাঝে মাঝে বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় থামতে হয়েছিল। হাইস থেকে বাইকে যাওয়াটাই অনেক বেশি কম্ফোর্টেবল মনে হয় আমার। যদিও নিভৃতকে তার নানা নানির সাথে হাইসে দিয়ে দিয়েছিলাম। আমরা দুজন আলাদা ভাবে গিয়েছিলাম। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, নাস্তা করলাম। তারপর পার্লার থেকে বউ চলে আসলো। সেখানে বউয়ের কিছু ফটোগ্রাফি করে নিলাম।

IMG-20250723-WA0017.jpg

এরপর তো খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম। এরপর আবার বাড়ির দিকে রওনা হলাম। আমরা সেখানে পৌঁছানোর পর ভালোই রোদ উঠেছিল। যাইহোক এভাবে সে দিনকার মুহূর্ত গুলো কেটেছিল। যদিও এদিক সেদিক জার্নি করার পর বিকেলবেলা বেশ ভালো একটা ঘুম দিয়েছিলাম। একদম সন্ধ্যার পরে উঠেছিলাম ঘুম থেকে। সত্যি বলতে বিয়ে বাড়িতে ইনজয় করা থেকে ঘুম বেশি গিয়েছি আমি হাহাহা।কারণ আবহাওয়া টাও ঠান্ডা ছিল আর যেহেতু জার্নি করে এসেছি তাই ঘুমটাও ধরেছিল। যাইহোক এই মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60472.73
ETH 1579.34
USDT 1.00
SBD 0.42