জীবনের চলার পথে কিছু কথা বলে যাই।।১০ অগাস্ট ২০২২।।
হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।বন্ধুরা আমি স্বাভাবিক ভাবেই জীবন ও জীবন সম্বন্ধীয় কিছু লিখতে ভীষণ ভালোবাসি।আমি কোনো দার্শনিক নই, আবার সাহিত্যিক ও নই তাই মনের কথা বলতে গিয়ে অপারগ হয়ে যাই।তারপর ও নিজের ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে কিছু বলার চেষ্টা করছি।
থামতে আমাদের হবেই,এটাই অনিবার্য ভবিতব্য।আমি আপনি এমন কি স্বয়ং বিধাতা ও এই নিয়মের ব্যতিক্রম করতে পারেন না।নিয়ম সর্বদা নিয়মই হয়।ভালো লাগুক কিংবা না লাগুক আমাদের নিয়মকে প্রাধান্য ও মান্যতা দিতেই হয়।আমি ব্যক্তিগত ভাবে নিয়ম বাধ্যবাধকতা একদমই পসন্দ করি না।কিন্তু যেহেতু আমরা একটা সিস্টেম এর মধ্যে আছি তাই নিয়ম মানতেই হয়।জীবন বড় বিচিত্র।তাই তো শেক্সপিয়ার বলেছেন,
“পুরো দুনিয়াটাই একটা রঙ্গমঞ্চ,
আর প্রতিটি নারী ও পুরুষ সে মঞ্চের অভিনেতা;
এই মঞ্চে প্রবেশ পথও আছে আবার বহির্গমণ পথও আছে,
জীবনে একজন মানুষ এই মঞ্চে অসংখ্য চরিত্রে অভিনয় করেন”
বন্ধুরা,জীবন একটাই তাই হেরে গেলে চলবে না।আমাদের শেষ সময় পর্যন্ত নিজের সেরাটা দিতে হয়।জয় পরাজয় নিয়ে আগে থেকে ভাবলে নিজের ক্ষমতার প্রয়োগ অর্ধেক হয়ে যাবে।তাই লড়াইটাই আসল।
জীবন সরলরেখায় চলে না, তাই উত্থান পতন থাকবেই।অনেক সময় সফলতা আসবেই না।হাজারো প্রচেষ্টা কঠিন লড়াই ও ব্যর্থ হয়ে যাবে কিন্তু হাল ছাড়লে চলবে না।এই প্রসঙ্গে টমাস আলভা এডিসন বলেছেন,
"আমাদের জীবনের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয়া। আমাদের উচিত, ভিন্ন পথে সাফল্যকে বের করে আনা।"
নিজের কাজের প্রতি সৎ থাকলে আর ধারাবাহিক ভাবে চেষ্টা করলে সফলতা আসবেই।এটা এক প্রকার অনিবার্য।প্রত্যেকটা ব্যর্থতা আমাদের শিক্ষা দেয় আমাদের ভুল গুলোকে সংশোধন এর পন্থা দেখায়।একবার এক কিশোর ক্রিকেটার ভারতের ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলিকে প্রশ্ন করেছিলেন যে আপনি কি ভাবে failure কে handle করেন।উত্তরে কোহলি বলেছিলেন যে ব্যর্থতা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।সফলতা আমাদের পর্যাপ্ত শিক্ষা দিতে পারে না।এটা শুধু আমাদের ego কে বাড়িয়ে দেয়।
তাই আমাদের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত অবিরত লড়াই করে যেতে হবে।লড়াই টাকে উপভোগ করতে হবে।
একটা জীবন ফুরিয়ে যায় তবুও মানুষ চেনার প্রক্রিয়া শেষ হয় না।কারণ মানুষের মন মহাকাশের মতোই রহস্যময় ও অসীম।তাই মানুষ চেনার কোনো সাধারণ থিওরি নেই কোনো মানদণ্ড ও নেই।জীবনে চলার পথে নানা ঘাত প্রতিঘাত এর মাধ্যমে মানুষ কে চেনা যায়।তাই জীবনে যত বেশি মানুষের সাথে মিশবে যতবেশি ঘটনার সঙ্গে মিশে যাবে ততই মানুষকে চিনতে পারবে।এটাই মানুষ চেনার সাধারণ প্রক্রিয়া।
আমি এই ছোট জীবনে মানুষকে এখনো চিনতে পারিনি।কিন্তু অনেক গুলো বাঁশ খেয়েছি জীবনে সেই সুবাদে মানুষকে কিছুটা চিনতে পেরেছি।সেই অভিজ্ঞতা থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি বন্ধু,এই জগতে খারাপ মানুষের সংখ্যা খুবই কম।ভালো মানুষই বেশি।কিন্তু আমাদের দুর্ভাগ্য এই খারাপ মানুষ গুলো বেশি দৃশ্যমান।
জীবনে প্রত্যাখ্যান আসবে ,প্রবঞ্চনা আসবে।সবই জীবনের অংশ।এই সব কিছুই পরেই আছে সত্যিকারের জীবনের সুন্দর সকাল।সেই সকালে সবাইকে সুপ্রভাত।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

অনেক ভালো লাগলো দাদা কথাগুলো পড়ে। টমাস আলভা এডিসনের সেই কথাটা আসলে ভালো লেগেছে। জীবনে হেরে গেলেই হাল ছেড়ে যাওয়া যাবেনা। অবশ্য বিকল্পভাবে সাফল্যের পথ খুজে বের করতে হবে। জীবন একটাই আর এই টুংকো জীবনে অনেক মানুষেই আসে আমাদের সাথে ক্ষণিক সময়ের জন্য। তবে খারাপ মানুষ দৃশ্যমান হওয়ার কারণে সমাজের ভালো মানুষগুলো আড়ালে থেকে যায়। ❤️
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
শেক্সপিয়ারের এই লেখা পূর্বে একবার আমি পড়েছি, আর বহুবার শুনেছি। জীবন নিয়ে আপনার যে ব্যক্তিগত অভিমত, তার সাথে আমি একেবারেই সহমত পোষণ করছি। জীবনে উত্থান পতন থাকবে। একেবারে সরলরেখার মত জীবন হতে পারে না। এবং সফলতা থেকে সত্যিই কখনো শিক্ষা পাওয়া যায় না। বরং আমাদের ইগোকে বাড়িয়ে তোলে। আর এদিকে ব্যর্থতা আমাদের অনেক কিছু শেখায়, জানায়, বুঝিয়ে দেয় জীবনে চলার নিয়ম।
আসলেই দাদা, আমরা যারা ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়েছি তারাই আজ পিছিয়ে। শত প্রতিকূলতার মাঝে যারা ধৈর্যধারণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে তারাই সফলতা পেয়েছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট করার জন্য।
দাদা আপনার সরল কথাগুলো পড়ে অনেক ভালো লাগলো অনেক অনুপ্রাণিত হলাম। এডিসন আমার প্রিয় বিজ্ঞানের মধ্যে একজন বিজ্ঞানী যে আমার মনে হয় সে অনেক বেশি পরিশ্রমী। এডিসনের প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা না থাকলেও সে মায়ের শিক্ষায় শিক্ষিত একজন বিজ্ঞানী।
হ্যাঁ দাদা জীবনের চড়াই উৎরাই আছে জীবনে সুখ দুঃখ আছে বলেই তো জীবনে এত আনন্দের জীবন কখনো সরলরেখা চলে না।
আপনার মন্তব্য পড়ে এই আবিষ্কারক এর একটা ঘটনা মনে পড়ে গেলো।একবার টমাস আলভা এডিসন এর স্কুল থেকে একটি চিঠি আসে।তাঁর মা চিঠিটি পড়লেন এবং চিঠিতে রেখে দিলেন।বেশ কিছুদিন কেটে গেলে এডিসন কে তাঁর মা স্কুলে আর পাঠাচ্ছেন না।তো একদিন এডিসন মা কে জিগ্যেস করলেন চিঠিতে কি লেখাছিলো?
উত্তরে মা বললেন,প্রধান শিক্ষক লিখেছেন যে তুমি খুব মেধাবী।এতটাই মেধাবী যে তোমাকে শেখানোর মতো যোগ্য কোনো শিক্ষক নেই।তাই আজ থেকে তোমাকেই আমি বাড়িতে শিক্ষা দান করবো।এরপর বহু বছর কেটে গেল, এডিসন এখন বিখ্যাত আবিষ্কারক।আজ মা ও বেঁচে নেই।হঠাৎ সেই চিঠিটি এডিসন খুঁজে পেলেন।সেই চিঠিতে লেখা ছিলো,আপনার ছেলেটি মানসিক ভাবে এক প্রকার প্রতিবন্ধী।তার দ্বারা কিছুই হবে না।আমাদের স্কুল তাই আপনার ছেলেকে বহিস্কার করলো।
এত সুন্দর ঘটনাটি আমার জানা ছিল না দাদা, যাইহোক জেনে বেশ ভালো লাগলো।
অনেক ভাল লাগলো দাদা পড়ে। জীবন যেমন আছে, এর শেষও আছে খুব সত্যি একথা। ঘাত প্রতিঘাত, মানুষ চেনা। আর ভাল মানুষের সংখ্যা বেশি বলেই পৃথিবী টিকে আছে দাদা। সবকিছুর পর সুন্দর সকাল। অনেক ভাল লাগলো দাদা। ধন্যবাদ আপনাকে।
দাদা, জীবনে সফলতা এবং ব্যর্থতা থাকবেই। কিন্তু মানুষকে যথোপযুক্ত শিক্ষা দেয় ব্যর্থতা। জীবন নিয়ে আপনার এই সুন্দর লেখাগুলোর প্রতি আমি সহমত পোষণ করছি।শেক্সপিয়ারের এই লেখা গুলো আমি এর আগে কখনো পড়ার সুযোগ পাইনি তবে আমি আপনার লেখাগুলো পড়ার সুযোগ পেলাম। ধন্যবাদ দাদা।
দারুণ কিছু কথা বলেছেন দাদা, বাস্তব জীবনের ক্ষেত্রে প্রতিটি কথা এবং বিষয় খুবই মূল্যবান আমাদের জন্য। বিশেষ করে সফলতা এবং ব্যর্থতা সম্পর্কে কথাগুলো বেশী ভালো লেগেছে, আসলেই ব্যর্থতা আমাদের অনেক বিষয়ে বাস্তবমুখী হতে শেখায় কিন্তু সফলতা, দিন শেষে ইগোকে বাড়িয়ে দেয়। যথার্থই বলেছেন, অন্ধকারের শেষে আলো আসবেই।
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
দুর্দান্ত লিখেছেন দাদা।এত সরল আর বোধগম্য ভাষায় সুন্দর কিছু কথা ভিতরে হালকা টাচ করে গেলো।এরকম মোটিভেশন কথা মনোযোগ সহকারে পড়া আমাদের জন্য খুবই জরুরি।হতে পারে এই কথা গুলো আমাদের জীবন পরিবর্তনের কথা।✌️