You are viewing a single comment's thread from:
RE: জেনারেল রাইটিং :- ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা।
সফলতা ও ব্যর্থতা নিয়েই আমাদের জীবন গঠিত৷ আমরা যদি শুধুমাত্র সফলতা অর্জনের জন্যই এগিয়ে যেতে থাকি এবং যখন আমরা সফলতা অর্জন করতে ব্যার্থ হই তখন যদি আমরা আর কোন ভাবে চেষ্টা না করি তাহলে তার থেকে দুঃখের বিষয় আর কিছুই হতে পারে না৷ আমাদেরকে সফলতা এবং ব্যর্থতা নিয়েই চলতে হবে৷ যারা জীবনে সফল হয়েছে তারা অবশ্যই ব্যর্থও হয়েছে এবং ব্যর্থতার ফলে তারা শিক্ষা অর্জন করে সেই শিক্ষা থেকেই সফলতার দিকে এগিয়ে গিয়েছে৷ অসংখ্য ধন্যবাদ এই পোস্টটি শেয়ার করার জন্য৷
এটি ঠিক বলেছেন ব্যর্থতা সফলতা নিয়ে আমাদের জীবন চলতে হবে। খুব সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
যদি আমরা ব্যর্থতাকে আমাদের জীবনের বাধা হিসেবে ভেবে নেই তাহলে কখনোই আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো না৷ ধন্যবাদ এরকম একটি পোস্ট আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য৷ এই পোস্ট থেকে আমরা সকলেই অনেক ধরনের শিক্ষা অর্জন করতে পেরেছি৷