You are viewing a single comment's thread from:
RE: ছোট সোনামণির বড়ই খেতে মৃত্যু
খুবই খারাপ লাগলো আপনার কাছ থেকে এই গল্পটি পড়ে৷ আসলে ছোট বাচ্চারা কিছুই মুখের মধ্যে দিয়ে দেয়৷ এর ফলে তাদের অনেক কিছুই হয়ে যেতে পারে। ছোট বাচ্চাদের মুখ এবং গলা ছোট হওয়ার কারণে সবকিছু গলা দিয়ে ভিতরে যেতেও পারে না৷ যখন তাদের গলার মধ্যে কিছু আটকে যায় এর ফলে তাদের শ্বাস আটকে যায় এবং এর ফলে অনেক শিশু মারা যায়৷ এরকম অনেকগুলো ঘটনা নিউজে অনেক দেখেছি৷ তবে যখন এই ঘটনা গুলো দেখতাম তখন অনেকটাই খারাপ লাগতো। এরকম ঘটনাগুলো যাদের সন্তানের সাথে হয় সেই মা-বাবা এতটাই কষ্ট পেতে থাকে যা বলে বোঝানো যাবে না৷ তাদের এত ভালোবাসার এবং মায়ার সন্তান যখন এরকম ভাবে মারা যায় তখন তার থেকে থেকে বড় কষ্টের বিষয় আর কিছু হতে পারে না৷
ভাই এমন ঘটনাগুলো শুনলে সত্যি ভীষণ খারাপ লাগে। আর তাইতো সোনামনির মৃত্যুর কথা শুনে আপনারও ভীষণ খারাপ লেগেছে।