সম্মান গল্পের সবগুলো পর্ব আমি পড়ে যাচ্ছি৷ একের পর এক পর্ব পড়ে অনেকটাই ভালো লাগছে৷ এই ধার্মিক লোকটি গ্রামের সকলের জন্যই অনেক কিছু করেছেন। তাকে সকলে অনেক সম্মান করতো৷ এরকম ভালো একজন মানুষ যখন মারা গেলেন তখন পুরো গ্রামের মধ্যেই যেন শোকের ছায়া নেমে এলো৷ ওই ব্যক্তির মৃত্যুর কথা শুনে অনেকটাই খারাপ লাগলো৷ সকলেই যেন তাদের গ্রাম থেকে সবচেয়ে ভালো মানুষটিকে হারিয়ে ফেললেন৷ লোকটির সাথে যে ব্যক্তি ছিল সে ব্যক্তি তাকে এতটাই ভালোবাসতো এবং তার ফলে মৃত্যুর কারণে তিনি অজ্ঞান হয়ে পড়লেন৷ ধার্মিক ব্যাক্তির সকল কাজ কে সম্পাদন করল তা কেউই জানে না৷ আশা করি পরবর্তীতে জানতে পারবো৷ পরবর্তী পর্ব দেখার আশায় রইলাম৷