জেনারেল রাইটিং || সৃষ্টিকর্তা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো। আজকে আপনাদের সাথে সৃষ্টিকর্তা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক জেনারেল রাইটিং শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি জেনারেল রাইটিং আপনাদের মাঝে শেয়ার করলাম।


1000080642.jpg

Source


আজকে আমি আবার আপনাদের মাঝে খুবই সুন্দর একটি জেনারেল রাইটিং নিয়ে চলে আসলাম৷ আশা করি আজকে আমি যেই জেনারেল রাইটিংটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আমাদের মধ্যে অনেকেই আছেন যে এই বিষয়টি সম্পর্কে হয়তো কিছুটা জানেন৷ এই বিষয়টি সম্পর্কে আমাদের কিছুটা বিশ্বাস রাখা প্রয়োজন৷ কারণ এই বিশ্বাস রাখার মধ্যেও আমাদের অনেক কিছুই অর্জন হবে৷ তাহলেই আমরা আমাদের নিজেদেরকে একজন ভালো মানুষ হিসেবে পরিচয় দিতে পারব৷ আসলে এমন কিছু মানুষ রয়েছে যারা মানুষের বিপদে কাজে না আসে উল্টো মানুষকে যেন গলাচিপে মেরে ফেলবে এরকম একটি অবস্থা করে ফেলে৷ কিছু মানুষ যখন বিপদে পড়ে যায় তখন তাদেরকে সাহায্য করা তো দূরের কথা তারা নিজেরাই সে সাহায্য ভোগ করতে থাকে৷ যদি তারা এই সুযোগে কিছুটা বেশি লাভ করতে পারে সেই বিষয়টি নিয়ে তারা চিন্তিত থাকে৷ কিভাবে কার থেকে কত বেশি পরিমাণে টাকা আদায় করতে পারে সেটি নিয়েই তারা সবসময় চিন্তিত থাকে৷ সব সময় তাদের এই গোল থাকে যে গোল তাদের পূরণ করতেই হবে৷



কিছু কিছু মানুষ কিছুদিন আগের এই বন্যার সময় যেভাবে মানুষদেরকে একেবারে খারাপ পরিস্থিতির স্বীকার করে তাদের কাছ থেকে অনেক বেশি পরিমাণে টাকা হাতে নিয়েছে তারা যেরকম তাদের নিজের স্বার্থ রক্ষা করতে পেরেছে, একই সাথে তারা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য একটি ফাঁদ তৈরি করে ফেলেছে৷ আসলে সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না৷ কিছু মানুষ এই দুনিয়ার মোহ মায়ায় পড়ে তাদের এই বিপদের সময়ে যেরকম মানুষের কাছ থেকে অত্যন্ত বেশি পরিমাণে টাকা হাতিয়ে নিয়েছে তা সম্পর্কে আর কিছুই বলার নেই৷ তাদের এই কাজের ফল ভবিষ্যতে দিতেই হবে৷ এই দুনিয়ার পরে যে আরেকটি জীবন রয়েছে সেখানে তাদেরকে এই বিষয়ের হিসাব দিতেই হবে ভ তারা এই বিষয়ে হিসেব না দিয়ে কোথাও যেতে পারবে না। দুনিয়াতেও হয়তো সৃষ্টিকর্তা তাদেরকে কোনো না কোনোভাবেই এই বিষয়ে শাস্তি দিয়ে দিবেন বলেই অনেকেই মনে করে৷ আসলে কারো খারাপ চাওয়া ঠিক নয়৷ তবে তারা যেভাবে মানুষের ক্ষতি করেছে তারা এই দুনিয়াতে যদি বেঁচে যায় তাহলে পরবর্তী জীবনে তারা কোন ভাবে বাঁচতে পারবে না৷


এই দুনিয়াতে তাদেরকে সৃষ্টিকর্তা পরীক্ষা করেছেন যে তারা আসলেই কি এই মানুষের বিপদে কাজে আসে কিনা৷ নাকি এই মানুষের বিপদে তারা আরো আগুন দিয়ে দেয় ভভসে বিষয়টি সৃষ্টিকর্তা পরীক্ষা করে দেখেছেন৷ আসলে সৃষ্টিকর্তা আমাদের সবাইকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন ভভ সবাই যখন এই বিভিন্ন পরীক্ষায় পাশ করে তখনই তাদের জীবন যেরকম সুন্দর হয়, ভবিষ্যৎ জীবনও অনেক সুন্দর হবে বলে আমরা সবাই মনে করি৷ তবে এরকম পরীক্ষায় যখন তারা ফেল করে এবং তার ফলে সে এই দুনিয়ার কিছুটা লোভ লালসার কারণে মানুষের কাছ থেকে অত্যন্ত বেশি পরিমাণে জিনিস নিয়ে তাদের স্বার্থকে রক্ষা করে তা কোনভাবেই বেশি দিন টিকবে না৷ খুব অল্প সময়ের জন্য এই জিনিসগুলো থাকবে ভ তারা যেভাবে মানুষের কাছ থেকে এই বিপদের সময়ে ১০ থেকে ১৫ গুন পর্যন্ত টাকা বেশি করে নিয়েছে, তাদের স্বার্থকে রক্ষা করার জন্য তা কোনভাবেই বেশি দিন টিকবে না। খুব অল্প সময়ের জন্য এই জিনিসগুলো থাকবে৷ তারা যেভাবে মানুষের কাছ থেকে এই বিপদের সময়ে ১০ থেকে ১৫ গুন পর্যন্ত টাকা বেশি করে নিয়েছে তা একদিন না একদিন তাদেরকে পরিশোধ করতেই হবে৷ কিছু কিছু মানুষ রয়েছে তাদেরকে আমরা অনেকেই হয়তো দেখেছি এবং ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে, যারা মানুষের ক্ষতি করে কখনোই টিকতে পারেনি৷ হয়তো সে কিছু টাকা এখন এখান থেকে আয় করে ফেলেছে৷ তবে হয়তো তারা এমন একটি অসুখ হয়ে গিয়েছে যার ফলে তার লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাওয়ার পরেও তার অসুস্থতা ভালো হয়নি৷ এরকম অনেক ঘটনাই আমরা দেখতে পাই৷


তবে এই বিষয় থেকে আমরা কেউই শিক্ষা গ্রহণ করি না৷ ইতিহাসে যে ঘটনাগুলো রয়ে গিয়েছে সেই ঘটনাগুলো কখনোই মিথ্যা নয়৷ সবগুলো সত্য ঘটনার আলোকেই তৈরি করা হয়েছিল৷ সেই সত্য ঘটনাগুলো যখন আমরা বিশ্বাস করতে চাই না তখনই আমাদের বিপর্যয় নেমে আসে৷ অতীতের যে রেকর্ডগুলো রয়েছে সেই রেকর্ডগুলো যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে কিছু মানুষ স্বার্থ রক্ষার জন্য তারা অন্যের কাছ থেকে যেভাবে জুলুম করে বিভিন্ন কিছুই হাতিয়ে নিয়েছে সেই হাতিয়ে নেওয়া প্রতারণা করা জিনিসগুলো বেশিদিন তাদের কাছে থাকেনি৷ কিছুদিন পরেই তাদের কাছ থেকে সেগুলো চলে গিয়েছে৷ তার থেকেও বেশি পরিমাণে সেগুলো চলে গিয়েছে৷ আসলে কিছু মানুষ এখন স্বার্থ রক্ষার জন্য মানুষের কাছ থেকে যেভাবে প্রতিনিয়তই টাকা-পয়সা নিয়ে নিচ্ছে তা কোনভাবেই তাদের কাছে টিকবে না৷ হয়তো এমন কোন সমস্যা তাদের কাছে চলে আসবে যে সমস্যা সমাধান করার জন্য তারা যে পরিমাণ টাকা মানুষদের কাছ থেকে হাতিয়ে নিয়েছিল তার থেকেও অনেক অনেক গুণ টাকা তাদের কাছ থেকে চলে যাবে৷ আসলে কখন কি হয়ে যেতে পারে তা আমাদের কারোরই জানা থাকে না৷ আর কিছু মানুষ তাদের স্বার্থ রক্ষার্থে সব সময় সব ধরনের কাজ করতে পিছু পা হয় না৷ তারা এই খারাপ কাজ করার জন্য একবারও ভাবে না৷ অথচ এই কাজটি ভাবার জন্য তাদের হয়তো ১০০ বার ভাবা উচিত ছিল৷ যাইহোক আমাদের সকলকে এই বিষয়টির উপরে বিশ্বাস রাখতে হবে যে সৃষ্টিকর্তা আমাদেরকে ছাড় দিচ্ছেন৷ তবে কখনোই তিনি ছেড়ে দিবেন না৷ যত যায় কিছুই হয়ে যাক না কেন মৃত্যুর পরবর্তী জীবনে আমাদের সবাইকেই সবকিছুরই হিসাব দিতে হবে৷



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিজেনারেল রাইটিং
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ০৪.১০.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার প্রতি ভালোবাসা সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য।

 2 years ago 

কারো বিপদের সুযোগ নিয়ে লাভবান হতে গেলে তা কখনোই চিরস্থায়ী হয় না। ঠিকই বলেছে মানুষ এই বিষয়গুলো বুঝতে চায় না। অন্যকে ঠকিয়ে অর্থ উপার্জন করলে অন্য কোন কারণে সেই অর্থ ঠিকই খরচ হয়ে যায়। আপনার লেখাটি খুবই বাস্তবসম্মত লেগেছে আমার কাছে।

 2 years ago 

সবসময় সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলেছেন। এ বিষয়টা নিয়ে আমাদের অনেকেই ধোকায় পড়ে আছেন। একটা খারাপ কাজ করেও সাথে সাথে যখন কোন বিপদ নেমে আসে না, তখন আমরা ভেবে বসি যে আমরা পার পেয়ে গেছি! কিন্তু না! একদিন ঠিকই আমরা ধরা খাব। এই দুনিয়াতেই বা পরবর্তী লাইফে!

ভাল থাকুন।


ক্ষুদে স্বাস্থ্যবার্তা

ডায়াবেটিস আক্রান্ত একজন রুগীর বিভিন্ন রকম জটিলতা হওয়ার ঝুকি ডায়াবেটিস নাই এরকম এক ব্যক্তির তুলনায় অনেকগুন বেশী। কি রকমের ঝুকির মধ্যে আছেন একজন ডায়াবেটিস রুগী? আসুন জেনে নেইঃ

স্বাভাবিক একজন মানুষের তুলনায় একজন ডায়াবেটিস আক্রান্ত রুগীর-

⚠️অন্ধ হওয়ার ঝুকি ২৫ গুন বেশী

⚠️পা কেটে ফেলার ঝুকি ২০ গুন বেশী

⚠️ব্রেন স্ট্রোকের ঝুকি ৬ গুন বেশী

⚠️কিডনি বিকল হওয়ার ঝুকি ৫ গুন বেশী

⚠️হার্ট এটাকের ঝুকি ২-৩ গুন বেশী

✔️এই সব মারাত্মক ঝুকি থেকে বাঁচতে হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা ছাড়া কোন উপায় নাই!!

 2 years ago 

খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই প্রত্যেকটা কাজ করার আগে আমাদেরকে ভাবা উচিত। ওই কাজটা আমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে এটা ভেবেচিন্তে নিতে হবে। যে মানুষগুলো প্রতিনিয়ত খারাপ কাজ করে যাচ্ছে, তারা হয়তো সৃষ্টিকর্তার কাছ থেকে ছাড় পেয়ে যাচ্ছে। কিন্তু কখনো তাদেরকে সৃষ্টিকর্তা ছেড়ে দেবে না। আসলে মানুষ অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে থাকে। যেরকমটা বন্যার সময় আমরা সবাই দেখতে পেয়েছি।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যটি পড়ে৷ অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে ভাই এটাই প্রকৃত সত্য সৃষ্টিকর্তা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। অন্যকে ঠকিয়ে কখনো নিজের মনে প্রশান্তি পাওয়া যায় না। অন্যকে যে কোন ভাবে ঠকিয়ে নিজে লাভবান হলে পরবর্তীতে এই লাভ অনেক বেশি ক্ষতির দিকে নিয়ে যায়। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। বাস্তব কিছু বিষয় আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে ভাই পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি৷ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা এমন একটা সত্য যেটা আমরা জানি কিন্তু কাজে করি না। অনেক মানুষকেই আমরা সুযোগ পেয়ে ঠকিয়ে দেয়। কিন্তু সেটা চিরস্থায়ী হয় না। সময়ের পরিবর্তনে একটা সময় গিয়ে আমাকেও ঠকতে হয় আরও বাজেভাবে। বেশ লিখেছেন ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। সৃষ্টিকর্তা সবাইকেই সুযোগ দেয় সংশোধন হওয়ার জন্য।

 2 years ago 

সব সময় সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আজকে আপনি খুব সুন্দর একটা মূল্যবান পোস্ট করেছেন। সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। তবে কিছু কিছু মানুষ আছে মনে করে তারাই সফল যে কোন কিছু করে পার পেয়ে যাবে। কিন্তু এক সময় না একসময় তারা তাদের কাজের ফল পাবে। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। পোষ্টের মধ্যে বাস্তবিক কিছু কথা লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63918.76
ETH 1843.42
USDT 1.00
SBD 0.39