"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৬ || শীতকালীন সেরা ফটোগ্রাফি
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টটি হলো ফটোগ্রাফি পোস্ট৷ মূলত প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। আর এই ফটোগ্রাফি গুলো অনেক আগেই করা। এগুলো মূলত ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করি। যদিও খুব ভালোভাবে ফটোগ্রাফি হয়তো করতে পারিনা, কিন্তু চেষ্টা করি যেমনটা পারি। আজকে আমি আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো৷ যা আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি। যাইহোক,আপনাদের সাথে শেয়ার করি চলুন, আমার আজকের ফটোগ্রাফিগুলো।
📸১নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
প্রথমে এখানে আপনারা যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি হলো একটি সিমের ফুলের ফটোগ্রাফি। এই সিমের ফুলের ফটোগ্রাফি আমরা সব সময় দেখে থাকি৷ তবে আজকে যে ফটোগ্রাফিটি রয়েছে সেটি একেবারেই ভিন্ন ধরনের৷ এর আরো অনেক ধরনের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম৷ যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই প্রতিযোগিতাকে কেন্দ্র করে আজকের এই ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এটি যখন এখানে অবস্থান করছিল তখন এর মধ্যে যে শিশির কণা পড়ছিল সেগুলো খুব ভালোভাবেই পড়েছিল৷ খুব সুন্দরভাবে এটিকে দেখা যাচ্ছিল৷ যার ফলে এটিকে জুম করে তুলতে হয়েছিল৷ জুম করাতে এটি এরকম দেখা যাচ্ছে৷ তবে শিশির বিন্দু পড়ার পরে যেভাবে এর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তা বেশ অসাধারণ ছিল।
📸২নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখানে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি অসাধারণ একটি ফুল৷ এই ফুলটি যখন এখানে অবস্থান করছিল তখন এর যে পাপড়িগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছিল৷ এর মধ্যে অনেকগুলো ভিন্ন ভিন্ন রঙের অবস্থান দেখা যাচ্ছিল৷ এর মধ্যবর্তী স্থানে যেভাবে পাপড়িগুলো বের হয়ে আসছিল তা খুব সুন্দর ছিল৷ শিশিরবিন্দু পড়ার ফলে এর সৌন্দর্য যেন আরো অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গেল৷ এর উপরে যখন একটি পোকা এসে বসলো তখন এটিকে দেখে আরো সুন্দর দেখা যাচ্ছিল৷ এই পোকার কারণে আমি যখন অন্য দিকে ফিরে আবার এই দিকে ফিরলাম তখন দেখলাম পোকা বসে রয়েছে। তখন এর ফটোগ্রাফি আবার করে নিলাম।
📸৩নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন এখানে আপনারা যে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন সেটি হলো স্পেশাল শীতকালীন ফটোগ্রাফি৷ কারণ শীতকাল আসলেই দেখা যায় যে খেজুরের রস নেওয়ার জন্য অনেকেই খেজুর গাছের ভিতরে এরকম পাতিল বসিয়ে থাকে৷ তবে আমাদের এখানে একসময় খেজুরের গাছের মধ্যে পাতিল বসানো হতো৷ তবে এখন আর তেমন একটা হয় না৷ তাই এর ফটোগ্রাফি করার জন্য অনেক জায়গা ঘোরাঘুরি করার পরে যখন দেখলাম যে এক জায়গায় এরকম একটি পাতিল বসানো হয়েছে খেজুর গাছের মধ্যে তাই এটি অনেক দূর থেকেই ফটোগ্রাফি করে নিলাম এবং আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।
📸৪নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন এখানে আপনারা কয়েকটি কিউট কুকুরের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন৷ আসলে মানুষের যেরকম ঠান্ডা লাগে তেমনি পশুপাখিদেরও ঠান্ডা লাগে৷ যখন তারা ঠাণ্ডায় অনেকটা কাঁপতে থাকে তখন তারা বলতে পারে না যে তাদের ঠান্ডা লেগেছে৷ তাই তারা গরম জায়গা খুঁজতে থাকে৷ এই গরম জায়গা খুঁজতে খুঁজতে যখন তারা একটি গরম জায়গায় পৌঁছে যায় তখন সেখানে তারা অনেক শান্তি পায়। ঠিক তেমনি এই কুকুরগুলো যখন এই বালুর উপরে যেন তাদের একটু স্বস্তি খুঁজে পেল তখন তারা সবাই মিলে এখানে অবস্থান নিল৷ সবাই যেভাবে এখানে একসাথে শান্তিতে ঘুম যাচ্ছে সেই শান্তির ঘুম আর কোনভাবেই পাওয়া যাবে না।
📸৫নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন এখানে আপনারা খুবই সুন্দর একটি ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন৷ এই ফটোগ্রাফি শেয়ার করার মাধ্যমে আপনারা আমাদের সকলের পরিচিত একটি ফুল দেখতে পাচ্ছেন৷ এই ফুলটি আমরা অনেকেই দেখে থাকি৷ তবে এরকম পরিস্থিতিতে এই ফুল সাধারণত খুব একটা বেশি দেখা যায় না৷ কারণ সকালবেলা যখন শিশির বিন্দু এর উপরে পড়ে তখন অন্যান্য ফুলের পাশাপাশি এই ফুলটিকে অনেক সুন্দর দেখা যায়৷ এই ফুল যখন আমি এখানে দেখেছিলাম তখন এর মধ্যে খুব সুন্দরভাবে শিশির বিন্দু দেখা যাচ্ছিল৷ এটি অনেকটাই গোছানো আকৃতির হয়ে এখানে অবস্থান করে৷ এগুলো যখন অনেকটাই ফুটন্ত অবস্থায় থাকে তখন এগুলো অনেকটা বড় আকৃতির হয়ে থাকে৷ তবে এটি পুরোপুরি ফুটন্ত অবস্থায় না থাকার পরেও যেন এর সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়।
📸৬নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন আমি আপনাদের মাঝে যে ফটোগ্রাফি শেয়ার করলাম সেটি হলো একটি নয়নতারা ফুল৷ নয়ন তারা ফুল আমরা সকলে অনেক পছন্দ করি৷ এই ফুলকে পছন্দ করা ছাড়া যেন কোন উপায় থাকে না৷ আসলে এই ফুলগুলো এমনিতেই যেরকম অসাধারণ হয়ে থাকে, তেমনি এর মধ্যে যখন শিশির বিন্দু পড়ে তখন এর সৌন্দর্য যেন আরো অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়৷ ঠিক তেমনি এই ফুলটি যখন এখানে অবস্থান করে তখন এর যে পাপড়িগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে এখানে অবস্থান করে। এই পাপড়িগুলোর মধ্যে অনেকগুলো ভিন্ন ভিন্ন রংয়ের অবস্থান দেখা যায়৷ এর মধ্যে যখন শিশির বিন্দু পড়ে তখন এই ফুলটি যেন আরো অনেকটাই পরিষ্কার দেখা যায়৷ শিশিরবিন্দুগুলো যখন এখানে খুব ভালোভাবে অবস্থান করে তখন এটিকে দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না।
📸৭নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন এখানে আপনারা একেবারে অসাধারণ একটি মেঘলা আকাশের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন৷ এটি আমি গতকালকে ক্যাপচার করেছিলাম৷ যখন আমি বাজারে আসছিলাম তখন দেখলাম যে আকাশ অনেকটাই মেঘলা৷ আকাশের মধ্যে যে মেঘ অবস্থান করছে তা খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছিল৷ এত সুন্দর মেঘের অবস্থান দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের মাঝে এই ফটোগ্রাফি শেয়ার করলাম৷ আমি সবসময়ই যে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো রয়েছে সেগুলো বেশি ক্যাপচার করে থাকি৷ কারণ প্রাকৃতিক সৌন্দর্য গুলো প্রতিনিয়তই পরিবর্তন হতে থাকে৷ ঠিক তেমনি আজকের ক্যাপচার করা এই ফটোগ্রাফির দুটি যেভাবে এখানে এই সৌন্দর্যকে প্রকাশ করে তা দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়ে যাওয়ার কারণে আজকের দুটি ফটোগ্রাফি আমার এই প্রতিযোগিতামূলক পোস্টে শেয়ার করলাম।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফার | @bijoy1 |
| ডিভাইস | Samsung Galaxy M34 5g |
| তারিখ | ১৮.১২.২০২৪ |
| লোকেশন | ফেনী,বাংলাদেশ |
আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
শীতকালীন ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল ।শীতের সময়ের সৌন্দর্য উপভোগ করতে আমিও পছন্দ করি। আপনি দেখছি শীতের মৌসুমের বিভিন্ন দৃশ্য যেগুলো শিশির ভেজা খুব সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরলেন অনেক ভালো লাগলো।
সব সময় এভাবে সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
https://x.com/bijoy1__2024_SB/status/1869207133868482669?t=GmJroPZwF6TCvAd1wE9UAQ&s=19
আপনার শীতকালীন এই ফটোগ্রাফি গুলো আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি আপনি অনেক বেশি সুন্দর ভাবে করেছেন। শীতকালীন দৃশ্যগুলোকে ক্যামেরাবন্দি দারুণভাবে করেছেন আপনি। আপনার প্রতিটা ফটোগ্রাফি একেবারে মুগ্ধ হওয়ার মত ছিল। সত্যি এত সুন্দর ফটোগ্রাফি দেখে প্রশংসা না করে থাকতে পারছি না। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ।
এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন দেখে খুব খুশি হলাম।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে। আপনি আজ চমৎকার কিছু ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে যুক্ত হয়েছেন।আপনার শেয়ার করা শীতকালীন ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
চমৎকার সব শীতের ছবি আপনি শেয়ার করলেন । প্রতিটা ছবি গ্রাম বাংলার শীতকালীন প্রকৃতিকে ধরে রেখেছে। খেজুর গাছে হাঁড়ি বাঁধা হতো আগে এখন দেখছি প্লাস্টিকের ড্রাম। এছাড়াও সিম ফুলের ছবিটাও খুব ভালো লেগেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানাই এবং ফলাফলের জন্য শুভকামনা।
খুবই সুন্দর হয়েছে আপনার মন্তব্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। শীত ঋতু আমাদের সবার প্রিয় ঋতু। শীত ঋতুকে কেন্দ্র করে মানুষের যত আয়োজন। খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম। শিশির ভেজা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লেগেছে। তাছাড়া কুকুরের দৃশ্যটা তো বেশ আকর্ষণীয়। শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।
শিশির ভেজা ফুল এর ফটোগ্রাফি ভালো লেগেছে শুনে আমার কাছে অনেক ভালো লাগছে।
শীতকালের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন ভাইয়া। তবে শীতের সকালে কুয়াশার ফটোগ্রাফি গুলো শেয়ার করলে আরো বেশি ভালো লাগতো। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখে। এরকম দারুন পরিবেশ দেখে ভালো লাগলো। প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন এর জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।
প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আপনার শীতকালীন ফটোগ্রাফি গুলো আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক দক্ষতার সাথে করেছেন। ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর করে বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
খুবই ভালো লাগলো আপনার কাছ থেকে অসাধারণ একটি মন্তব্য পড়ে। অসংখ্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো আমাকে এভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য।