📸 শখের ফটোগ্রাফি 📸
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টটি হলো ফটোগ্রাফি পোস্ট৷ মূলত প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। আর এই ফটোগ্রাফি গুলো অনেক আগেই করা। এগুলো মূলত ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করি। যদিও খুব ভালোভাবে ফটোগ্রাফি হয়তো করতে পারিনা, কিন্তু চেষ্টা করি যেমনটা পারি। আজকে আমি আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো৷ যা আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি। যাইহোক,আপনাদের সাথে শেয়ার করি চলুন, আমার আজকের ফটোগ্রাফিগুলো।
📸১নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
প্রথমে আমাদের সকলের পরিচিত একটি জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলটি একেবারে ভিন্ন ধরনের৷ এই ফুল যখন এখানে অবস্থান করছিল তখন এর মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস দেখা যাচ্ছিল৷ যার ফলে এই ফুলটিকে দেখে আমি অবাক হয়ে যাই এবং এর ফটোগ্রাফি করে নেই৷ এই ফুলটি যখন এখানে ফুটন্ত অবস্থায় ছিল তখন এর মধ্যে যে পাপড়িগুলো ছিল সে পাপড়িগুলোর মধ্যে অনেকটা হলুদ রঙের সংমিশ্রন দেখা যায়৷ একই সাথে এর মধ্যবর্তী স্থানের দিকেও কিছুটা লাল রঙের সংমিশ্রণ দেখা যায়৷ একেবারে মধ্যবর্তী স্থানে অনেকগুলো রঙের সংমিশ্রনের কারণে এই ফুলটিকে অনেক সুন্দর দেখা যায়৷ একইসাথে এই ফুলটি অনেকটাই বড় আকৃতির হয়ে এখানে অবস্থান করে যার ফলে এই ফুলটিকে দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না।
📸২নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন যে ফুলের ফটোগ্রাফিটি শেয়ার করব সেই ফুলের নাম আমার ঠিকমতো জানা নেই৷ তবে এই ফুলটি খুবই সুন্দর একটি ফুল৷ যখন এই ফুল এখানে অবস্থান করে তখন এর মধ্যে অনেকগুলো ভিন্ন ভিন্ন বিষয় দেখতে পাওয়া যায়৷ একই সাথে এই ফুলটি যখন এখানে অবস্থান করে তখন এর যে পাপড়িগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে দেখা যায়৷ আশেপাশের সুন্দর সুন্দর পাপড়িগুলোর কারণে ফুলটিকে দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না৷ আমি যখন এই ফুলটিকে এখানে দেখি তখন এই ফুলের পাপড়ি গুলোর মধ্যে অনেকগুলো ভিন্ন রং দেখতে পাই৷ বিভিন্ন রংগুলোর কারণে ফুলটিকে অনেক সুন্দর দেখা যায়৷ একই সাথে মধ্যবর্তী স্থানে জবা ফুলের মতো একটি ছোট দন্ড রয়েছে।
📸৩নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এবার আমাদের সকলের পরিচিত একটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ তবে এই ফুলটি একেবারে ভিন্ন ধরনের ফুল৷ যখন এটি এখানে অবস্থান করছিল তখন এর মধ্যে যে রঙ ছিল তা একেবারে ভিন্ন ছিল৷ একইসাথে ভিন্ন ধরনের রঙের কারণেই এই ফুলটিকে অনেকটাই সুন্দর দেখা যায়৷ আমি যখন এই ফুলটিকে এখানে দেখতে পাই তখন একেবারে মুগ্ধ হয়ে যাওয়ার কারণে এর ফটোগ্রাফি করে নেই৷ একইসাথে এই পাপড়িগুলোর মধ্যবর্তী স্থানের দিকে কিছুটা হালকা অন্য ধরনের রং দেখতে পাওয়া যায়৷ এই ভিন্ন রংয়ের কারণে ফুলটিকে অনেকটাই সুন্দর দেখা যায়।
📸৪নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন খুবই সুন্দর কিছু জিনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই ফুলটি যখন এখানে অবস্থান করছিল তখন আমি একেবারে মুগ্ধ হয়ে যাওয়ার কারণে এর ফটোগ্রাফি করে নেই৷ এই ফুলটি যখন এখানে অবস্থান করে তখন এটিকে দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না৷ একইসাথে এই ফুলটি যখন এখানে অবস্থান করছিল তখন অনেকগুলো ফুল এখানে একসাথে অবস্থান করার কারণে খুব সুন্দর দেখা যাচ্ছিল৷ খুব সুন্দরভাবেই এটি এখানে অবস্থান করছিল এবং এটি যখন এখানে অবস্থান করছিল এর আশেপাশের যে ফুলগুলো রয়েছে সবগুলো একসাথে খুব সুন্দর ভাবেই দেখা যাচ্ছিল৷ এই অনেকগুলো ফুল একসাথে অবস্থান করার কারণে এই ফুলটিকে অনেক সুন্দর দেখা যায়।
📸৫নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন খুবই সুন্দর একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই ফুল একেবারে ভিন্ন৷এই ফুলের যে পাপড়িগুলো রয়েছে সে পাপড়িগুলোর মধ্যে একেবারেই ভিন্ন ধরনের কিছু রং দেখা যায়৷ এর যে গঠন প্রকৃতি রয়েছে সেটিও একেবারে ভিন্ন ধরনের৷ এই ফুলটি যখন এখানে অবস্থান করে তখন এর পাপড়িগুলো এতটাই ভিন্নভাবে এখানে দেখা যায় যা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না৷ একইসাথে এই ফুলটি একটি মাত্র ফুল হিসেবে গাছের মধ্যে অবস্থান করার কারণে এটিকে অনেক সুন্দর দেখা যায়৷ আমি যখন এই ফুলটিকে এখানে দেখতে পাই তখন একেবারে মুগ্ধ হয়ে যাই৷ একইসাথে এই ফুলটি এখানে অবস্থান করার ফলে এর মধ্যবর্তী স্থানে যে বিভিন্ন ধরনের জিনিসটি ছিল সেটিও খুবই সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছিল।
📸৬নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন আমাদের সকলের পরিচিত একটি পিটুনিয়া ফুলের সাদা রংয়ের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই ফুলটি একেবারে ভিন্ন ধরনের এবং এই ফুলগুলো সাধারণত সবসময় দেখা যায় না৷ খুব অল্প কিছু সময় এই ফুলগুলোকে দেখা যায়। আমিও যখন এই ফুলটিকে এখানে দেখতে পাই তখন একেবারে মুগ্ধ হয়ে যাওয়ার কারণে এর ফটোগ্রাফি এখানে করে নিই৷ একই সাথে এই ফুলটি যখন এখানে অবস্থান করে তখন এর মধ্যে অনেকগুলো ভিন্ন ভিন্ন রঙের সংমিশ্রণ দেখা যাওয়ার কারণে এর ফটোগ্রাফি আমি করি নেই। একই সাথে এই ফুলের যে পাপড়িগুলো ছিল সেগুলো অনেকটাই বড় আকৃতির। এই বড় ধরনের পাপড়ির কারণে এই ফুলটিকে অনেক সুন্দর দেখা যায়৷ এর ফলে এর ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করি।
📸৭নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন আবারও খুব সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ তবে এই ফুলটি একেবারে ভিন্ন ধরনের৷ এখানে অনেকগুলো ছোট ছোট ফুল একসাথ হয়ে একটি ফুল গঠন করে৷ এই ছোট ছোট অনেকগুলো ফুলকে একসাথে একটি ফুল হিসেবে ধরা হয়৷ যখন এই ফুলটি এখানে অবস্থান করছিল তখন এর মধ্যে গোলাকৃতির হয়ে ছোট ছোট ফুলগুলো অবস্থান করছিল৷ এই ছোট আকৃতির ফুলগুলো যখন এখানে দেখা যাচ্ছিল তখন এটিকে দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় ছিল না৷ একই সাথে এই ছোট পাপড়িগুলোর মধ্যে অনেকগুলো ভিন্ন ভিন্ন রঙের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়৷ বিভিন্ন রঙের সংমিশ্রণগুলোর কারণে এই ফুলটিকে দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না৷ আমি যখন এই ফুলটিকে এখানে দেখি তখন একেবারে মুগ্ধ হয়ে যাই এবং এর ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করি।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফার | @bijoy1 |
| ডিভাইস | Samsung Galaxy M34 5g |
| তারিখ | ০২.১১.২০২৪ |
| লোকেশন | ফেনী,বাংলাদেশ |
আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
আপনি দেখছি আজকে বেশ কয়েকটি জনপ্রিয় ফুলের ফটোগ্রাফী শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা গোলাপ ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন লেগেছে।
এত অসাধারণ একটি মন্তব্য শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
https://x.com/bijoy1__2024_SB/status/1852527323536675267?t=41QLh2tovFYKiPJYZlms-w&s=19
কি দারুন দারুন সব ফুলের ছবি আপনি তুলেছেন। এইতো শীতকাল এসে গেল এবার তো ফুলেরই মরসুম। পিটুনিয়া ডালিয়া জারবেরা সবকিছুতে ভরে যাবে বাগান। আপনার তোলা পিটুনি আর বেগুনি রংটা ভীষণ সুন্দর।
অনেক ধন্যবাদ এই সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য৷ বেশ ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে।
জাস্ট ওয়াও ভাই আপনি অত্যন্ত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি অনেক ধৈর্য্য সহকারে মোবাইলে ক্যাপচার করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগেছে তার মধ্যে সবচেয়ে বেশি যে দুটি ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে সে দুটি ভুল হচ্ছে পিটুনিয়া এবং জিনিয়া ফুলের ফটোগ্রাফি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুব খুশি হলাম আপনার এত সুন্দর একটি মন্তব্য পড়ে৷ অনেক ধন্যবাদ এই সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
ওয়াও আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি বেশ মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
বেশ ভালো লাগলো আপনার কাছ থেকে এত সুন্দর একটি মন্তব্য পড়ে৷ আপনার কাছে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।
ওয়াও অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া।সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো দেখে জাস্ট তাকিয়ে ছিলাম ভাই।সব গুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে এবং তার সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার প্রতি ভালোবাসা সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য।
হলুদ রঙের জবা আমার ভীষণ পছন্দের একটা ফুল। আপনার পোস্টে প্রথমেই হলুদ জবা ফুলটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ভাবে আপনি ক্যাপচার করেছেন। বাকি প্রত্যেকটা ফটোগ্রাফিও দারুন ছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আপনার কাছে জবা ফুলটি ভালো লেগেছে শুনে আমার কাছে অনেকটাই ভালো লাগছে।
ধন্যবাদ আপনাকে।
আজকে আপনি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো।জিনিয়া ফুলের ফটোগ্রাফি এবং নাম না জানা ফুলের ফটোগ্রাফি চমৎকার হয়েছে। সত্যি বলতে এই ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়।
সব সময় এত সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বেশ অনেক গুলো ফুলের নাম জানি। কিন্তু মনে রাখা সমস্যা। কেন জানি আমার মনেই থাকে না। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার ছিল। বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। বেশ দারুণ লাগছে ফটোগ্রাফি গুলো ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।