"স্বরচিত অনু কবিতা"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
যেভাবে প্রতিনিয়ত আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং এর ফলে অনেকে অনেকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন৷ আমিও অনেক দিন যাবত অসুস্থ৷ তবুও এই অসুস্থতার মাঝেও নিজের কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছি৷ এই অসুস্থতার মাঝেও কাজ চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে যেন একটি আলাদা ভালোলাগা কাজ করছে৷ সকলের সাথে যেভাবে প্রতিদিন কথা হচ্ছে এবং সকলের পোস্টগুলো দেখছি এবং আমিও পোস্ট করার চেষ্টা করছি, তখন অনেকটাই ভালো লাগছে৷ সবাই খুব সুন্দর সুন্দর কিছু পোস্ট আমাদের মাঝে শেয়ার করে আসছেন৷ সবাই ভিন্ন ভিন্ন পোস্টগুলো শেয়ার করার পর যখন আমি সেই পোস্টগুলো দেখি৷ তখন একেবারে মুগ্ধ হয়ে যাই এবং সবাই যখন সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করে থাকেন তখন সেগুলো দেখে একেবারেই মুগ্ধ হয়ে যাই৷ প্রতিনিয়ত ওনাদের পোস্টগুলো দেখে অনুপ্রাণিত হতে থাকি।
তাই আজকে আমি খুবই সুন্দর একটি পোস্ট তৈরি করার জন্য ভাবলাম যে আজকে কি পোস্ট তৈরি করা যায়৷ তাই অনু কবিতা তৈরি করার জন্য বসে পড়লাম৷ এই অনু কবিতাগুলো তৈরি করার জন্য যখন বসলাম তখন অনু কবিতাগুলোর সবকিছুই প্রথমে লিখে নিলাম৷ সবকিছু যখন পরবর্তীতে ঠিক করে আপনাদের মাঝে শেয়ার করলাম তখন অন্যান্য কাজগুলো করা শুরু করে দিলাম৷ এই পোস্টটি যখন তৈরি করছিলাম তখন বাইরে খুবই সুন্দর একটি পরিবেশ ছিল৷ এরকম একটি সুন্দর পরিবেশের মধ্যে যখন পোস্টটি তৈরি করার জন্য বসলাম তখন অনেকটাই ভালো লাগছে৷ এরপর পোস্ট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম৷ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে৷ তাহলে চলুন অনু কবিতা গুলো পড়ে আসা যাক।
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
শীত এলো কুয়াশা চাদর নিয়ে।
বয়ে যায় সে আপন মনে।
মনের মাঝে শীতের ছোঁয়া।
সব কিছু মনে মনে বয়ে যাওয়া।
অনু কবিতা-২
আমি চাই সব ভুলে ডাকো আমায়।
আমি চাই জর্জরিত অতীত শুধু অতীতই থাক।
আমার মনের আবডালে শুধু তুমি থাকো।
ভালোবেসে মনে শুধু আমায় রাখো।
অনু কবিতা-৩
অতীত শুধুই কষ্ট দেয়,
যত সব দুঃখের স্মৃতি বয়ে বেড়ায়।
বর্তমানকে আগলে রেখে,
চলো ভবিষ্যতে জড়াই।
অনু কবিতা-৪
আমি মুগ্ধ হয়ে চেয়ে আছি তোমার পানে।
কতটুকু ভালবাসি বিধাতাই ভালো জানে।
তুমি মোর সুখ তোমাতেই আমি মগ্ন।
তোমায় পেলে জীবন আমার হবে যে ধন্য।
অনু কবিতা-৫
আমি অবহেলার এক বস্তু,
যেথায় সেথায় হই ব্যবহার।
জীবন নামের ছোট্ট এ পৃথিবীতে,
আছে কত দুঃখের সমাহার।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | অনু কবিতা |
|---|---|
| ফটোগ্রাফার | @bijoy1 |
| ডিভাইস | Samsung Galaxy M34 5g |
| তারিখ | ২৩.০৯.২০২৪ |
| লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
https://x.com/bijoy1__2024_SB/status/1838057811701350641?s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার প্রতি ভালোবাসা সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য।
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একগুচ্ছ অনু কবিতা। তাছাড়া বরাবরই আমার কবিতা পড়তে খুবই ভালো লাগে। কেননা কবিতা পড়তে পারলে মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। শুধু তাই নয় কবিতার মাধ্যমে সৃজনশীলতার বিকাশ ঘটে। খুবই দারুণ লিখেছেন
শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যটি পড়ে৷ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই মন্তব্য শেয়ার করার জন্য।
আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি অসুস্থ জেনে খারাপ লাগলো। আপনার সুস্থতা কামনা করছি। যাইহোক বরাবরের মতো খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো সত্যিই অনেক সুন্দর হয়। শীতের আগমন নিয়ে লেখা কবিতাটা অনেক বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর এক গুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।
অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যটি পড়ে৷ ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
চেষ্টা করলে সবকিছুই সম্ভব হয়। আর তেমনই আমাদের এই কমিউনিটি কমবেশি সবাই কবিতা লেখার জন্য চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। আর ঠিক তেমনি ভাবে আপনি নিজেও কবিতা লেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করছেন বলেই আপনি এখন সুন্দর সুন্দর কবিতা লিখতে পারছেন। এই কবিতাটা অনেক বেশি দারুন হয়েছে।
খুবই সুন্দর হয়েছে আপনার এই মন্তব্য৷ ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।
আপনার লেখা সবগুলো অনুকবিতা অনেক সুন্দর ছিল। সব সময় খুব সুন্দর অনু কবিতা লিখে থাকেন। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর করে এই অনু কবিতাগুলো লিখেছেন আপনি। আমার কাছে আপনার সবগুলো অনু কবিতার মধ্য থেকে, প্রথম এবং তৃতীয় অনু কবিতা একটু বেশি ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ।
সব সময় সুন্দর সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাই আবহাওয়ার পরিবর্তন এর কারণে অনেক মানুষ অসুস্থ। আপনি নিজে অসুস্থ আপনার জন্য দোয়া রইল। আজকে আপনি মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো ছোট হলেও পড়তে অনেক ভালো লাগে। ছোট ছোট মনের অনুভূতিগুলো অনু কবিতার মাঝে তুলে ধরা যায়। ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
বেশ ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যটি পড়ে৷ ধন্যবাদ আপনাকে।
এইতো প্রেমের ফুল ফোটা শুরু হয়ে গেছে মনে মনে। দারুন হয়েছে প্রেমের কবিতা গুলো। অনেক ভালো লাগলো কবিতার লাইন পড়া মাত্র। যেন মনের মাধুরী মিশিয়ে লেখা হয়েছে কবিতা। অসাধারণ অনুভূতি দিয়ে গড়া আজকের কবিতাগুলো।
খুবই সুন্দর হয়েছে আপনার এই মন্তব্য৷
ধন্যবাদ এত সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন। আপনার সবগুলো অনু কবিতাই আমার কাছে অনেক ভালো লেগেছে। অনু কবিতা পড়তে খুব ভালো লাগে। ছোট ছোট ছন্দ দিয়ে এই কবিতা গুলো লেখা হয় বলে পড়তে বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর পাঁচটি অনু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।