জেনারেল রাইটিং || পারলে সাহায্য করো, তবে ক্ষতি করো না

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো। আজকে আপনাদের সাথে পারলে সাহায্য করো, তবে ক্ষতি করো না শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক জেনারেল রাইটিং শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি জেনারেল রাইটিং আপনাদের মাঝে শেয়ার করলাম।


1000076037.jpg

Source


আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি জেনারেল রাইটিং নিয়ে চলে আসলাম। আশা করি আজকে যে জেনারেল রাইটিং আপনাদের মাঝে শেয়ার করব সেটি আপনাদের অনেক পছন্দ হবে৷ এটি আমাদের জীবনে অনেকেই ফেস করেছেন এবং অনেকের সাথে এরকম অনেক ঘটনা ঘটে গিয়েছে৷ যা আমি আমার এই পোস্টের মাধ্যমে কিছুটা ফুটিয়ে তোলার চেষ্টা করব৷ প্রথমে কিছু মানুষের কথা বলা যাক৷ যারা সব সময় সাহায্য করতে ব্যস্ত থাকে এবং তারা সকলকে সাহায্য করার জন্য উঠে পড়ে লেগে থাকে৷ সে যে মানুষই হোক না কেন তাকে সাহায্য করার জন্য তারা আগ্রহ দেখায়৷ আবার কোন পরিচিত মানুষ হোক কিংবা অপরিচিত মানুষ হোক তাদেরকে সব সময় সাহায্য করার চেষ্টা করে৷ একই সাথে এই সাহায্যের মাধ্যমে মানুষজন তাদের সেই সাহায্য পাওয়ায় অনেক খুশি হয়ে যায়৷ সে সাহায্য করলেও অনেক খুশি হয় যার কারণে সে মানুষকে সাহায্য করে৷ সাহায্য করা যেরকম ভালো কাজ৷ তেমনি মানুষের সাহায্য পাওয়াও একটি ভাগ্যের ব্যাপার৷ কিছু মানুষ আছে যারা সাহায্য করে৷ সে যেখানেই থাকুক না কেন৷ আবার কিছু মানুষ আছে যদি চোখের সামনেও কোন মানুষ সাহায্যের জন্য কাতরাতে থাকে তাহলেও তাকে কখনো সে সাহায্য করবে না৷ আসলে তাদের মন মানসিকতা এতটাই খারাপ যে সাহায্য করার পরিবেশ পরিস্থিতি থাকলেও তারা কোনোভাবে সাহায্য করতে চায় না৷



যারা সাহায্য করার পরিবেশ থাকার পরেও সাহায্য করে না তারা হয়তো কোন না কোন সমস্যা অথবা তাড়ার কারণে সাহায্য করতে পারেনা৷ তবে তাদের মধ্যে যদি ভালো মন মানসিকতা থেকে থাকে তাহলে তারা সবসময়ই সকলকে সাহায্য করার মানসিকতা নিয়ে থাকবে৷ তারা যদি সাহায্য করতে না পারে অন্য কাউকে বলবে তাদেরকে যেন সাহায্য করে৷ আসলে এরকম মানুষ আমরা দেখতে পাই যারা কাজে ব্যস্ত থাকে এবং সময় পায়না হয়তো তার সামনে কোন একজন মানুষ বিপদে পড়েছে এবং তাদের সাহায্য করার কথা৷ তবে তার সময় না থাকার কারণে সে সেখান থেকে চলে যায়৷ তবে সামনে গিয়ে সে কোনো না কোনো ব্যক্তি অথবা কাউকে বলে যাতে করে সাহায্য করার জন্য৷ এরকম মানসিকতার মানুষ অনেক ভালো৷ এরকম মানসিকতার মধ্যেও কিছুটা সাহায্য করার মানসিকতাও কাজ করে৷ তবে এমন কিছু মানুষ আছে, এবং সময় রয়েছে তারপরেও সে হেঁটে চলে যায়৷ সামনে গিয়েও বলে না যে ওই ব্যক্তিকে সাহায্য কর৷ এরকম মানসিকতার মানুষ খুবই খারাপ এবং তারা তাদের জীবনে অনেক খারাপ কাজ করে এসেছে৷


আবার একেবারেই ভিন্ন প্রকৃতিরও কিছু মানুষ রয়েছে যারা সাহায্য করুক বা না করুক তার ক্ষতি করার জন্য প্রস্তুত থাকবে৷ কিছু মানুষ যদি তাকে সাহায্য করে অথবা কিছু মানুষ তাকে সাহায্য করার চেষ্টা করে তাহলে সে ব্যক্তি নিজে সাহায্য করা তো দূরের কথা সে আরো উল্টো কি ক্ষতি করার চেষ্টা করে৷ তার যদি একটা সমস্যা থাকে তাহলে সে তার ক্ষতি করার জন্য সে আরো দশটা সমস্যা সৃষ্টি করে৷ এভাবে সে মজা পায় এবং তার এই খারাপ মানসিকতার কারণে সে এরকম সাহায্য করার সুযোগ থাকার পরেও সাহায্য না করে উল্টো ক্ষতি করে দেয় ৷ তখন তার থেকে দুঃখের বিষয় আর কিছুই হতে পারে না৷ সেই ব্যক্তি যখন সকলকে বিভিন্ন গুজব ছড়িয়ে মানুষকে বলতে থাকে তখন তার থেকে খারাপ বিষয় আর কিছুই হতে পারে না৷ তাকে সাহায্য করতে পারুক আর নাই পারো তবে তার কখনো ক্ষতি করা উচিত নয়৷ যদি ক্ষতি করার এত ইচ্ছে থাকে তাহলে নিজের ক্ষতি করুক৷ এরকম চিন্তা করার মানুষের কখনো এই পৃথিবীতে স্থান নেই৷


তারা মানুষের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে এবং যেখানেই সুযোগ পাক না কেন তারা সেখানে ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে৷ যেখানে সে মানুষকে সে চিনেও না অথবা সে মানুষকে সে কোনদিন দেখেওনি সেখানে গিয়েও সে ক্ষতি করে দেয়৷ এই ক্ষতির কারণে হয়তো একদিন তাকেও এরকম ক্ষতির সম্মুখীন হতে হবে৷ কেননা প্রকৃতির নিয়ম কাউকে ছাড় দেয় না৷ আজকে হয়তো সেই ব্যক্তি একটু সফল বা একটু ক্ষমতাশীল হওয়ার কারণে ওই দুর্বল ব্যক্তিকে সাহায্য না করে উল্টো ক্ষতি করে দিয়েছে৷ একদিন তারও এরকম অবস্থা হবে এবং তাকেও এরকম পরিস্থিতির শিকার হতে হবে৷ আসলে প্রকৃতিতে আমরা যা কিছুই করে যাব না কেন তা পরবর্তীতে কোন না কোন সময় আমাদের কাছে ফিরে আসবে৷ তাই আমাদের সকলের উচিত সবসময় সবাইকে সাহায্য করার মন মানসিকতা রাখা এবং যদি সাহায্য করার পরিবেশ না থাকে তাহলে অন্য কাউকে বলে হলেও তাকে সাহায্য করা৷ কোনোভাবেই যেন কারো ক্ষতি না করি৷ এই ক্ষতি করার ফলে যদি আমরা আজকে কিছুটা শান্তি পাই তবে সে শান্তি বেশিদিন টিকার নয়৷ ঠিক পরবর্তী সময়ে আমাদেরকেও এরকম শিকার হতে হবে৷ তাই আমাদের সবসময় উচিত সকলের জন্য ভালো কিছু প্রার্থনা করা এবং সব সময় সবাইকে সাহায্য করার মানসিকতা নিয়ে চলা৷ যদি আমরা সেই মানসিকতা নিয়েও চলতে পারি তাহলে অনেক বড় কিছু হবে৷ আর যদি আমরা মন-মানসিকতা নিয়ে চলতে না পারি তাহলে সেই মানসিকতা নিয়ে যদি আমরা মারা যাই তাহলে তার থেকে দুঃখের বিষয় আর কিছু হবে না৷ আজকে এই পর্যন্তই৷



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিজেনারেল রাইটিং
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ২৭.০৯.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভালোবাসা সব সময় আপনার প্রতি আমাকে এভাবে সাপোর্ট করার জন্য।

 2 years ago 

বাহ্ দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তো। সত্যিই তো পারলে সাহায্য করা উচিত। সাহায্য করতে না পারলে কারও ক্ষতি করা ঠিক না। অথচ আমাদের চারপাশে এখন ক্ষতি করা মানুষের পরিমান অনেক বেশী। খুব সুন্দর করে ‍গুছিয়ে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর হয়েছে আপনার এই মন্তব্য।
ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

যারা অন্যদেরকে সবসময় সাহায্য করে অন্যের পাশে থাকে, তাদের পাশে সৃষ্টিকর্তা থাকে। অন্যের বিপদে এগিয়ে আসা আমাদের সবারই অনেক জরুরী। আসলে এরকম অনেক মানুষ হয়েছে, যারা অন্যের সাহায্য করে না ঠিক তবে অন্যের ক্ষতি সবথেকে বেশি করে থাকে। তারা নিজেদের ইচ্ছা মতো সবকিছু করে থাকে। তবে এটা একেবারে উচিত নয়। যারা অন্যের ক্ষতি করে তাদের সংখ্যা তার পাশে একটু বেশি বেড়ে গিয়েছে।

 2 years ago 

খুশি হলাম আপনার মন্তব্য পড়ে।
অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে অন্যকে সাহায্য করা উচিত সবার কিন্তু ক্ষতি না। আজ পর্যন্ত এটাই বুঝতে পারলাম না অন্যের ক্ষতি করে মানুষের কোন লাভটা হয়েছে। তবে এটা দেখেছি অন্যের ভালো করে মানুষের ভালো হয়েছে। তাই সবসময় মানুষের পাশে দাঁড়ানো উচিত মানুষের ক্ষতি করা না। মানুষের ভালো করলে আমাদের নিজেদেরও ভালো হবে। আর আমরা যদি মানুষের ক্ষতি করি তাহলে তার থেকেও বেশি ক্ষতি আমাদের হবে পরবর্তীতে। বাস্তবিক কথাগুলোকে তুলে ধরেছেন এই লেখাটার মাধ্যমে আপনি, এটা দেখে খুব ভালো লাগলো।

 2 years ago 

এভাবে সব সময় সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব সুন্দর একটা টপিক নিয়ে লিখেছেন আজ। আসলেই আমাদের উচিত কারো বিপদে পাশে না দাঁড়াতে পারলেও আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা। বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে লিখেছেন আপনি। আসলেই আমরা কারো বিপদের কারণ হলে কয়দিন পর দেখা যাবে সেই বিপদ আমাদের কাছে এসেছে। ভালো লাগলো লেখাগুলো পড়ে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই ভালো লাগছে আপনার সুন্দর মন্তব্য পড়ে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার পোষ্টের সাথে আমি একমত। তবে বর্তমান সময় অনেক মানুষ দেখা যায় উপকার না করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। যদি উপকার নাই করা যায় তাহলে কারো ক্ষতি করার কোন ইচ্ছা থাকা দরকার নেই। আবার বর্তমানে অনেক জায়গাতে দেখা যায় সামান্য কিছু উপকার করতে গিয়ে অনেক বড় ক্ষতি করে ফেলে অন্যের। খুব সুন্দর করে পোস্টটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

সব সময় এরকম সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

একজন মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন সে নিজেকে অসহায় মনে করে আর একজন বিপদগ্রস্ত মানুষকে যখন কেউ সাহায্য করে তখন বিপদগ্রস্ত মানুষটি স্বস্তির আভাস পায়।

 2 years ago 

খুবই খুশি হলাম আপনার সুন্দর মন্তব্যটি পড়ে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া পারলে আমাদের অন্যদের সাহায্য করা উচিত কিন্তু জেনে বুঝে কারো ক্ষতি করা কখনো ঠিক নয়। এটি খুবই অন্যায় কাজ। আমরা যতটা সম্ভব অন্যকে সাহায্য করবো কিন্তু কখনো কারো ক্ষতি করবো না। দারুন কিছু কথা তুলে ধরেছেন ভাইয়া। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য আমার এই পোস্টে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64085.58
ETH 1844.13
USDT 1.00
SBD 0.38