জেনারেল রাইটিং || পৃথিবীর সব মানুষ খারাপ হয় না

in আমার বাংলা ব্লগlast year

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো। আজকে আপনাদের সাথে পৃথিবীর সব মানুষ খারাপ হয় না শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক জেনারেল রাইটিং শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি জেনারেল রাইটিং আপনাদের মাঝে শেয়ার করলাম।


1000084441.jpg

Source


আজকে আমি আবার আপনাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে চলে আসলাম। আশা করি আজকের যে পোস্ট আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি আপনাদের অনেক পছন্দ হবে৷ এই পোস্টের টাইটেল দেখেই আপনারা বুঝে গিয়েছেন যে আমি আজকে কি ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি৷ আসলে আমাদের এই পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে এবং কোটি কোটি মানুষের ভিড়ে অনেক ভালো মানুষ এবং অনেক খারাপ মানুষ রয়েছে। এই ভালো খারাপ মানুষ নিয়ে এই পৃথিবী চলছে৷ যদি এই পৃথিবীতে সবাই খারাপ মানুষ হতো তাহলে এই পৃথিবী কোনো ভাবেই এতদিন টিকে থাকতে পারতো না৷ একই সাথে এই পৃথিবীর সকল মানুষ যদি ভালো হতো তাহলেও এই পৃথিবী এত সুন্দর ভাবে টিকে থাকাটা অনেকটাই কষ্টের ব্যাপার৷ কারণ পৃথিবীর ভালো মানুষ যে ভালো কাজগুলো করে থাকে খারাপ মানুষগুলো সে কাজগুলোকে খারাপ দিকে নিয়ে যায় এবং সেই খারাপ দিকে নিয়ে যাওয়ার কারণে ভালো মানুষ বুঝতে পারে যে ভালো মানুষ কোনগুলো আর খারাপ মানুষ কোনগুলো।



প্রতিনিয়তই ভালো মানুষ গুলো তাদের ভালো কাজের মাধ্যমে সবাইকে কাজ দিয়ে দেয়। ভালো মানুষ গুলো যখন ভালো কাজ করার মাধ্যমে তাদের জীবনের একটা অংশ অনেকটাই ভালোভাবে পার করতে থাকে তখনই তারা বুঝতে পারে যে তারা আসলে ভালো মানুষ হিসেবে মানুষের উপকারে আসছে৷ সেই ভালো কাজের কারণে সে ভবিষ্যতে যেরকম উপকৃত হবে তেমনি সে এখন থেকেও অনেকটাই উপকৃত থাকবে৷ কারণ ভালো মানুষদের দাম পৃথিবীতে অনেক বেশি৷ তবে এখনকার সময় ভালো মানুষদের দাম নেই বললেই চলে৷ কারণ যারা ভালো মানুষ তারা ভালো কাজগুলো যখন করে তখন কিছু কিছু খারাপ মানুষের মাথার মধ্যে এমন চিন্তা ধারণা চলে আসে যে সেই ভালো মানুষটিকেই ধ্বংস করে ফেলে৷ অর্থাৎ যদি ভালো মানুষটি কোন কাজ করে সেই কাজের দ্বারা যদি কোন মানুষ উপকৃত হয় তাহলে তার জন্য সবাই দোয়া করবে৷ তার অনেকটাই লাভ হবে৷ তবে খারাপ মানুষগুলোর যখন ক্ষতি হয়ে যায় সেই ভালো কাজগুলোর কারণে তখন তারা ভালো কাজের যে মূল হোতা রয়েছে তাকে ধ্বংস করে দেয়।


পৃথিবীতে অনেক ভালো মানুষ ছিল যারা প্রতিনিয়তই ভালো কাজের মাধ্যমে মানুষকে উপকৃত করেছে। এই ভালো কাজের কারণে তারা সারা পৃথিবীতে যেরকম সম্মানিত হয়েছে তারা ভবিষ্যতে অনেকটাই সম্মানিত হবে৷ তবে কিছু খারাপ মানুষের কারণে তারা এই পৃথিবীতে বেশি দিন টিকে থাকতে পারেনি৷ তারা তাদের ভালো কাজগুলো দিয়ে যেভাবে মানুষের কাছে পরিচিতি পেয়েছিল এবং মানুষের কাছ থেকে দোয়া ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছিল তাদেরকেই যখন হঠাৎ করে অথবা কোন পরিকল্পনা করে যখন তাদেরকে এই পৃথিবী থেকেই বিদায় করে দেওয়া হয় তখন মানুষ আর কিছুই করতে পারে না। কারণ তাদেরকে এমন ভাবে হত্যা করা হয় যাতে করে তাদের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু অথবা এক্সিডেন্ট হিসেবে মেনে নিতে পারে।


তাই আমরা পৃথিবীতে এমন অনেক ভালো মানুষকে যখন তাদের ভালো কাজের মাধ্যমে দেখতে পাই, এর পরবর্তী সময়ে আমরা তাদেরকে আর দেখতে পাই না, কারণ তাদেরকে হয়তো কোন ধরনের প্ল্যান করে মেরে ফেলা হয়ে থাকে৷ অথবা এক্সিডেন্ট এর মতো করে মেরে ফেলা হয়৷ তাদেরকে এমনভাবে গুপ্ত হত্যা করা হয় যা আর কখনোই কেউ বের করতে পারবে না৷ কারণ ভালো মানুষটা যখন কোন ধরনের ভালো কাজ করে তখন খারাপ মানুষদের সেই কাজগুলো আর ভালো লাগে না। কারণ ভালো কাজগুলোর কারণে মানুষ যেরকম উপকৃত হয় তেমনি খারাপ মানুষ গুলো অনেকটাই খারাপ পরিস্থিতির শিকার হয়। কারণ তাদের খারাপ কাজ গুলো তখন মানুষের কাছে প্রকাশ পেয়ে যায়৷ মানুষ এতদিন যে কাজগুলোকে ভালো মনে করত সেই কাজগুলোর রহস্য যখন ফুটে উঠে আসে এবং সেই রহস্য যখন মানুষ জানতে পারে তখন মানুষ তাদেরকে খারাপ বলবে। খারাপের কারণে তারা তাদের বিভিন্ন ধরনের পথ থেকে সরে যেতে পারে। তাই তারা এমন একটা প্ল্যান করে যাতে করে ভালো কাজের পাশাপাশি ভালো কাজ করা সেই ব্যক্তিটিকেও যেন আর দেখা না যায়৷ তাই তারা প্ল্যান করে সবকিছুই ধ্বংস করে দেয়৷ আসলে পৃথিবীর বেশিরভাগ মানুষই এখন খারাপ এবং এই খারাপ গুণের কারণে অনেক মানুষ এখন পৃথিবীর সবাইকে খারাপ মনে করে৷ তবে পৃথিবীর খারাপ মানুষের ভিড়ে অনেক ভালো মানুষ রয়েছে৷ যাদেরকে আমরা দেখতে পাই না৷ তারা আড়াল থেকে সবাইকেই উপকৃত করে যাচ্ছে এবং সব সময় তাদের ভালো কাজ করে যাচ্ছে।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিজেনারেল রাইটিং
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
লোকেশনফেনী,বাংলাদেশ

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 last year 

ভাই আপনি সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার লেখা বাস্তবতা তুলে ধরেছে। পৃথিবীতে ভালো-মন্দ দুই ধরনের মানুষই আছে, তবে ভালো মানুষরা সবসময় আলো ছড়ায়, যদিও তারা অনেক বাধার সম্মুখীন হয়। সত্য ও ন্যায় শেষ পর্যন্ত টিকে থাকে। আপনার লেখা পড়ে খুবই ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

সবসময় এভাবে সুন্দর মন্তব্য শেয়ার করেন বলে আমি অনেক অনুপ্রাণিত হই।

 last year 
  • 31.01.2025


1000122570.jpg

 last year 

প্রতিটি মানুষের কর্মফল দুনিয়া এবং আখিরাতে ভোগ করবে। দুনিয়াতে যারা খারাপ কাজ করবে তারা চরম শাস্তি পাবে সবদিক থেকেই। খারাপ মানুষের সংখ্যা বেশি হলেও পৃথিবীতে ভালো মানুষ রয়েছে, তা না হলে সবকিছু ধ্বংস হয়ে যেতো।

 last year 

যারা পরবর্তী জীবনকে বিশ্বাস করে এবং সেটি নিয়ে ভয় করে তারা এই পৃথিবীতে ভালো মানুষ হিসেবে থাকার চেষ্টা করে।

 last year 

পৃথিবীতে সব মানুষ খারাপ হলে পৃথিবীটাই খারাপ হয়ে যেত। কিন্তু আমিও বিশ্বাস করি যে পৃথিবীতে এখনো কিছু পরিমাণ ভালো মানুষ আছে। আর তাদের সু চিন্তার ফলাফল এই পৃথিবীটা এখনো ভালো দিকে এগিয়ে চলেছে। খারাপ মানুষদের আসলে পিছন দিকে প্রান্তিক জায়গায় রাখাই ভালো। তারা যখন সমাজের সামনের দিকে চলে আসে তখন সমাজের আরো অধঃপতন এগিয়ে আসে।

 last year 

ভালো মানুষ অনেকেই আছে যারা নিজেদেরকে গোপন রাখতে চায়৷ সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 last year 

আপনার এই কথার সাথে আমি নিজেও পুরোপুরি ভাবে একমত। আসলে আমাদের পৃথিবীতে যেমন খারাপ মানুষ রয়েছে, ঠিক তেমনি ভালো মানুষও রয়েছে। এরকম অনেক মানুষ রয়েছে যারা অনেক ভালো হয়ে থাকে। ভালো মানুষ যদি পৃথিবীতে না থাকতো, তাহলে এই পৃথিবীটা অনেক আগেই ধ্বংস হয়ে যেতো।

 last year 

একদমই ঠিক বলেছেন এই পৃথিবী এখনো পর্যন্ত রয়েছে শুধুমাত্র ভালো মানুষদের কারণেই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভালোবাসা রইলো আপনার প্রতি আমাকে সাপোর্ট করে পাশে থাকার জন্য।

 last year 

খুবই সুন্দর একটা টপিক কিনে আপনি আজকের এই পোস্ট লিখেছেন। আমার কাছে সত্যি অসম্ভব ভালো লেগেছে আপনার লেখা পুরো পোস্টটা পড়তে। আসলে আমাদের এই পৃথিবীতে ভালো মানুষ সত্যি রয়েছে। ভালো মানুষ ছাড়া পৃথিবীরটা একেবারেই চলে না। ভালো মানুষ আছে বলে এখনো পর্যন্ত টিকে আছে পৃথিবী।

 last year 

ভালো মানুষ না থাকলে এই পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত৷ ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপনার পোষ্টের সাথে আমি একমত। এটি ঠিক পৃথিবীর সব মানুষ খারাপ হয় না। তবে ভালো মানুষের মূল্যায়ন সব সময় বেশি হয়। হয়তোবা এখন ভালো মানুষের কাজগুলোকে কিছু মানুষ ক্ষতি করার চেষ্টা করে ।এবং ভালো মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তবে শত খারাপ মানুষের মধ্যেও ভালো মানুষ আছে তারা মানুষকে মূল্যায়ন করে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 last year 

খুবই সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলে ভাই, আমি মনে করি মানুষ একেবারে নিজের ইচ্ছাতে খারাপ হয় না । খারাপ হওয়ার পেছনে পরিবেশ এবং পরিস্থিতি দায়ী থাকে। আর পৃথিবীতে খারাপ মানুষের মাঝে অনেক ভালো মানুষ রয়েছে। যার কারণে এখনো পৃথিবী স্বাভাবিক ভাবে ঠিকই আছে। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। সুন্দর বিষয় উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

একদম ঠিক বলেছেন৷ তা না হলে পৃথিবী এখন ধ্বংসের মুখে থাকত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65145.00
ETH 1945.16
USDT 1.00
SBD 0.37