জেনারেল রাইটিং || জীবন পরিবর্তনশীল

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো। আজকে আপনাদের সাথে জীবন পরিবর্তনশীল শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক জেনারেল রাইটিং শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি জেনারেল রাইটিং আপনাদের মাঝে শেয়ার করলাম।


1000078841.jpg

Source


আজকে আমি আপনাদের মাঝে একেবারে ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে চলে আসলাম৷ আশা করি আজকে আমি যে পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব সেটি আপনাদের অনেক ভালো লাগবে৷ আসলে আমাদের জীবনে অনেক কিছুই হবে এবং জীবনে অনেক কিছুই আমাদেরকে শিক্ষা দিয়ে যাবে৷ তা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে৷ একইসাথে জীবনের সকল ক্ষেত্রে আমরা যা কিছুই করি না কেন সব কিছুই ভেবে চিন্তে করতে হবে৷ আমরা যা কিছু করি তা যদি করার পরে আমরা তা ভাবী তাহলে তা কোন মতে আমাদের জন্য ভালো হবে না৷ তাই আমরা যেকোনো ধরনের কাজ করার ক্ষেত্রে প্রথমে সবকিছু ভেবে নিতে হবে৷ পরবর্তীতে যেন আমাদেরকে কোন ধরনের আফসোস করতে না হয়৷ সে বিষয়টিকেও আমরা বিবেচনা করব ৷ আমাদের জীবনে সকল ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়৷ সেটি শিক্ষা ক্ষেত্রে হোক, মানসিক এবং শারীরিক ক্ষেত্রেই হোক না কেন সব ক্ষেত্রেই আমাদের জীবনের সমস্যা রয়েছে৷ তবে সেই সমস্যাগুলো সমাধানে আমাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে।



আমাদের জীবনে অনেকগুলো পর্যায়ে রয়েছে এবং আমাদের জীবনের এক একটি ধাপ যখন আমরা পার হয়ে আসবো৷ তখন আমাদের জীবনে আমরা অনেক কিছুই শিক্ষা পাব এবং এই শিক্ষা থেকে যদি আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে। যদি আমরা সব ধরনের জায়গা থেকেই সবকিছু ভালোভাবে বিবেচনা করে সমাধান করতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে৷ তা নাহলে আমরা যদি এই সমস্যাকে নিয়ে আমাদের জীবন অন্ধকারের দিকে ঠেলে দেই তাহলে তা আমাদের জন্য ভালো ফলাফ নিয়ে আসবে। একইসাথে আমরা ছোটবেলা থেকেই অনেক কিছুই দেখে আসছি এবং ছোটবেলায় আমরা অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম৷ আমাদের ছোটবেলার যে সকল বন্ধু-বান্ধবরা রয়েছে তারা হয়তো অনেকেই আমাদের সাথে এখনো রয়েছে৷ আবার অনেকেই রয়েছে যারা এখন আমাদের সাথে নেই এবং যাদের সাথে আমাদের এখন আর কোন কথা হয়না৷ তবে তাদের সাথে আমাদের যে বন্ধুত্ব ছিল সেটি কোনদিনও ফুরাবার নয়।


একইসাথে আমাদের শৈশবকাল শেষ হওয়ার পর যখন আমরা যখন মাধ্যমিক পর্যায়ে পৌঁছে যাই তখন সেখানে আমাদের অনেক বন্ধুবান্ধব আসে এবং তাদের সাথে পরিচিত হতে হতেই দুই তিন বছর সময় চলে যায় । সেই বন্ধুবান্ধবরা যখন আমাদের জীবনে আসে এবং তারা জীবন থেকে চলে যায় তখন আমরা অনেক কিছুই বুঝতে পারি। আসলে কোন মানুষ আমাদের জীবনে ভালো কিছু করেছিল তা আমরা তখনই বুঝতে পারি। একইসাথে যারা আমাদের জীবনে বন্ধু হয়েও শত্রুর মতো ব্যবহার করেছে তাদেরকেও আমরা সময় হলেই চিনতে পারি। একইসাথে যাদেরকে আমরা কখনো বন্ধু হিসেবে বিবেচনাও করতাম না তারাই হয়তো কোন একটা সময় আমাদের কাছে এসে সাহায্যর হাত বাড়িয়ে দিত৷ আসলে আমাদের জীবন কখন কোন দিকে ফিরে যাবে তা কেউই বলতে পারেনা। তাই আমাদের উচিত সকলের সাথে সবসময় ভালো ব্যবহার করা এবং সকলকেই আমাদের নিজের মানুষ মনে করা। যদি আমরা কোন ধরনের সমস্যা এখন থেকেই তৈরি করে ফেলি তাহলে পরবর্তীতে আমরা সেই সমস্যার ফলাফল তেমনই পাব।


তাই আমাদের জীবনের যা কিছুই হোক না কেন আমাদের জীবনের সবকিছু থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং এই শিক্ষা যদি আমরা গ্রহণ করে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি তাহলে আমাদের জীবন অনেকটা আলোকিত হবে। যদি আমরা তা না করে ওই বিষয়গুলোকে নিয়েই পড়ে থাকি তাহলে তা আমাদের জীবনকে আরো অন্ধকারে ঠেলে দিবে। যত কিছুই হয়ে যাক না কেন আমরা চেষ্টা করব আমাদের যে অতীত রয়েছে তাকে ভুলে যাওয়ার। অতীতে যদি আমরা কোন ধরনের খারাপ কাজ করে থাকি সেটি যদি কোন ভাল কাজ দ্বারা সম্পন্ন করা যায় তাহলে আমরা সেটাও চেষ্টা করব। একইসাথে আমাদেরকে কখনো অকৃতজ্ঞ হওয়া যাবে না। সবসময়ই সবার সাথে ভালো ব্যবহার করার পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কারো প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে যদি আমাদের জীবনের সফলতা আসার চিন্তা করি তাহলে কখনোই সফলতা সম্ভব হবে না৷ আমাদের জীবন অবশ্যই পরিবর্তনশীল৷ কারণ একটা সময় যখন আমরা কোন কিছুই করতাম না তখন অনেক কিছুই করে ফেলেছি৷ যখন আমরা সবকিছু বুঝতে পারি এখন আমরা জীবনের অনেক ধাপ এগিয়ে অনেক কিছুই করেছিলাম। আসলে আমাদের জীবন এতটাই অগোছালো এবং ভিন্ন যে আমরা এখন যদি কোন ধরনের ভালো কাজ করে আমাদের জীবনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে একটা সময় আমরা সেই জিনিস থেকে কিছু ভালো ফলাফল আশা করতে পারব। তবে এখন যদি আমরা কোন খারাপ কাজ করে ফেলি এবং সেটি যদি আমাদের ভবিষ্যতের জন্য কাল হয়ে দাঁড়ায় তখন আমাদের কিছুই করার থাকবে না। তাই আমাদের জীবনে যা কিছু হয়ে যাক না কেন আমাদের জীবন যে পরিবর্তনশীল এটা আমাদের সকলকে বিশ্বাস করতে হবে।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিজেনারেল রাইটিং
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ১৩.০৯.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার প্রতি ভালোবাসা সব সময় আমাক এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন, আমাদের জীবন পরিবর্তনশীল। জীবন সবসময় একইরকম থাকে না। এটি অনেক পরিবর্তন হতে থাকে প্রতিনিয়ত। এক সময় কাছের মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যায়। আবার অনেক সময় তো দূরের মানুষ গুলো আমাদেরকে সাহায্য করে থাকে। আমাদেরকে আমাদের জীবনে এগিয়ে যাওয়া শিখতে হবে। কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারব এটা ভালোভাবেই জানতে হবে। অনেক সুন্দর করে লিখেছেন আপনি আজকের এই পোস্ট।

 2 years ago 

অনেক খুশি হলাম আপনার সুন্দর মন্তব্যটি পড়ে৷ অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপনি, জীবনের প্রত্যেকটা ধাপেই আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের উচিত জীবনের সমস্যা গুলো সমাধান করার উপায় খুঁজে বের করা। নাহলে আমরা সমস্যা কাটিয়ে উঠতে পারবো না। জীবন আসলেই পরিবর্তনশীল। কখনো উত্থান ঘটে কখনো পতন। ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি। অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

একদম সত্য বলেছেন, জীবনের প্রতিটা ধাপেই শিক্ষা নেওয়ার থাকে। আসলে জীবনের প্রতিটা ধাপেই আমাদের বয়স বাড়ে। যখন বয়স বাড়ে তখন আমরা এক একটা ঘটনাকে ভিন্ন ভিন্ন রূপে দেখতে পাই। এবং তার বিচার পদ্ধতি ও আমাদের মধ্যে আলাদা হয়। অতএব শিক্ষার ধরন আলাদা হবে বৈকি। আরেকটা বিষয় সহমত সেটা হলো কারো প্রতি অকৃতজ্ঞ হওয়া ঠিক নয়। জীবনে ছাড়াই কিছু করেছে প্রত্যেকের কাছে কৃতজ্ঞ থাকা ভালো। কেন জানেন আজ আপনাকে যে মানুষটা খারাপ অভিজ্ঞতা দিয়েছে আপনি জানবেন সেই মানুষটাও আপনাকে একটা শিক্ষা দিয়ে গেল।

 2 years ago 

অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য শেয়ার করার জন্য। খুব ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে।

 2 years ago 

মানুষের জীবন সত্যি পরিবর্তন। আর আমাদের এই জীবনের কিছু কিছু সময় থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা গ্রহণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা অনেক মানুষকে চিনতে পারি। আবার অনেক কিছুই বুঝতে পারি। আর ওই সময়টাতে শিক্ষাগুলো গ্রহণ করা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সাথে থাকে সব মানুষ কখনোই আমাদের আপন নয়। তারা রূপ বদলাতে সময় নেয় না। আপনি অনেক কিছুই তুলে ধরেছেন এটার মধ্যে। ভালো লাগলো পড়তে।

 2 years ago 

খুব ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যটি পড়ে। অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনি খুবই সুন্দর একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগছে। আপনার পোস্ট পড়ে আরও বেশি ভালো লাগলো আমার। আপনি একদম ঠিক বলেছেন ভাই জীবন পরিবর্তনশীল। তবে আমাদের জীবনে এক একটা ধাপ থেকে আমরা অনেক শিক্ষা অর্জন করি। তবে এই শিক্ষা অর্জন করেই আমরা সামনে এগিয়ে যাই। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোষ্ট লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মানুষেরই জীবন পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে মানুষের জীবনের পরিবর্তন ঘটে। জীবনে চলার পথে সমস্যা থাকবে। সেই সমস্যা গুলোকে অতিক্রম করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কোন কাজ করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হবে। সবকিছুকে ভালোভাবে জেনে শুনে বুঝে সামনের দিকে পা বাড়াতে হবে। সময় পরিবর্তনশীল সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে। সেই সাথে জীবন পরিবর্তনশীল সেটাও মেনে নিতে হবে।

 2 years ago 

খুবই সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65282.73
ETH 1887.94
USDT 1.00
SBD 0.39