You are viewing a single comment's thread from:

RE: স্মৃতিচারণ: শীতের রাতে আখের খুলায় চাচাদের গল্পের আসর।

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

ভাইয়া আপনার এ স্মৃতিচারণ মূলক পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। খুবই ছোট বেলায় শীতের সময় অর্থাৎ মাঘ মাসে যখন আমার দাদা এবং চাচারা আখের রস করে গুড় তৈরি করত তখন সেই গুড় থেকে তৈরি খাজা খাওয়ার জন্য তাদের সাথে রাতের পর রাত থেকেছি। রাতে দাদার মুখে কত যে গল্প শুনেছি সে কথাগুলো মনে হলে আমি স্তব্ধ হয়ে যাই। আমি ছোটবেলায় আমার মা-বাবার তুলনায় আমার দাদা এবং দাদীর শাসনে এবং আদরে সবচাইতে বেশি সময় কাটিয়েছি। শীতের সময় রোদ ওঠার সাথে সাথে দাদী মামাকে জোর করে গোসল করিয়ে দিত, জোর করে গোসল করানোর দৃশ্য দাদা দেখে দাদিকে আবার বকাবকি করতে, বিকেল বেলায় বন্ধুদের সাথে শীতের সময় খেলা করা, এই সবগুলো এখন হয়ে গেছে অতীত স্মৃতি। এখনো আমাদের আখের চাষ রয়েছে তবে পূর্বের তুলনায় অনেকটাই কম কিন্তু সেই ছোটবেলার সময় তার নেই, নেই আমার সেই প্রিয় দাদুভাই। পূর্বে সেই সময়টা খুবই মিস করি। ভাইয়া আপনার এ পোষ্টটি পড়ে সত্যি বলতে আমি নিজেও আমার ছোটবেলায় কেমন যেন হারিয়ে গেলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64349.20
ETH 1874.29
USDT 1.00
SBD 0.36