গল্প :- সম্মান // পর্ব:-১২

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ মঙ্গলবার।০৯ ই এপ্রিল, ২০২৪ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

religion-2689453_1280.jpg

Source



মাঝির কথা শুনে হুজুর পুনরায় মিটমিট করে হাসলেন। তারপরে হুজুর বললেন, "মাঝি, মানুষের মুখ দেখে তার মনের কিছু কথা বলার ক্ষমতা সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। আর যে মানুষগুলো তোমার মতো সত্যবাদী, যারা সবসময় সত্য কথা বলে এবং সত্যতা স্বীকার করে তাদের মনের কথাগুলো বলা খুবই সহজ"। এরপর হুজুর আরো বললেন, মাঝি তুমি ধার্মিক লোকের আস্তানায় গিয়ে যেটা শুনেছো অর্থাৎ ধার্মিক লোক মৃত্যুবরণ করেছেন, এটা চিরন্তন সত্য কথা। আবার ধার্মিক লোকটি অর্থাৎ আমার বন্ধু তোমার নৌকায় চড়ে নদী পার হয়েছে এটাও সঠিক কথা। তখন মাঝি অত্যন্ত অবাক হয়ে হুজুরকে জিজ্ঞেস করলেন, আপনার বন্ধু তার লোকালয়ের মানুষের কাছে মৃত্যুবরণ করেছে অথচ আমার কাছে জীবন্ত পরিচয় দিয়েছে-- এটার কারণ কি?



উত্তরে হুজুর বললেন, আমার বন্ধু তার নিজ লোকালয়ের নিজ স্থানে মৃত্যুবরণ করেছে এটাই সত্য। আর তোমার নৌকায় চড়ে আমার বন্ধুর রুপ ধারণ করে নদী পার হয়েছেন একজন ফেরেশতা। আর এটা হয়েছে সম্পূর্ণ সৃষ্টিকর্তার নির্দেশে। হুজুরের মুখে এরকম কথা শুনে মাঝি বেশ ভয় পেয়ে গেল। তখন মাঝি পুনরায় হুজুরকে জিজ্ঞেস করলেন, আপনার বন্ধুর রূপ ধারণ করে ফেরেশতা কেন আমার নৌকায় চড়ে নদী পার হলো? তখন হুজুর বললেন,"মাঝি, সৃষ্টিকর্তা সব সময় সৎ মানুষকে পছন্দ করেন। তুমি সৃষ্টিকর্তার নিকট একজন সৎ মানুষ হিসাবে পরিচিত এবং তুমি হালাল পথে উপার্জন করে তোমার জীবিকা নির্বাহ করো। তাই সৃষ্টিকর্তা তোমার মাধ্যমে আমার বন্ধুর একটি বিশেষ সম্মান দেখিয়েছেন। যাতে তুমি আমার বন্ধুর বিশেষ সম্মানের কথা মানুষের নিকট প্রচার করতে পারো। কারণ এই অঞ্চলের অধিকাংশ মানুষ তোমাকে খুবই পছন্দ করে এবং বিশ্বাস করে"।



হুজুরের মুখের কথা শুনে মাঝি মহান সৃষ্টিকর্তার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং কান্না শুরু করলেন। তারপর মাঝি বুঝতে পারলো যে, হুজুরের বন্ধু সেই ধার্মিক লোকটি অত্যন্ত গুণাবলীর অধিকারী ছিলেন, যার কারণে মহান সৃষ্টিকর্তা তাকে বিশেষভাবে সম্মানিত করেছেন। তারপর হুজুরের কাছ থেকে তার বন্ধুর ধর্মীয় গ্রন্থ এবং এক টুকরো স্বর্ণ যথাযথভাবে বুঝিয়ে দিয়ে মাঝি বাড়ির দিকে রওনা হলো। তারপর পুরো ছয় মাস সময় কেটে গেল। হঠাৎ করে একদিন মাঝি স্বপ্নে দেখলেন যে, হুজুর একটি লোক পাঠিয়েছেন মাঝিকে ডেকে আনার জন্য। তারপর মাঝির ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে সকালে মাঝি খুব দ্রুত হুজুরের আস্তানায় চলে যায়। মাঝিকে দেখেই হুজুর বললো, তুমি চলে এসেছো মাঝি, আমি গত রাত থেকে তোমার কথায় ভাবছি?



এদিকে মাঝি বললো, হুজুর আমি স্বপ্নে দেখেছিলাম আপনি আমাকে ডেকে আনার জন্য একটি লোক পাঠিয়েছেন। মাঝির কথা শুনে হুজুর মিটমিট করে হেসে দিল। তারপর মাঝি বললো, হুজুর আপনার কোন আদেশ থাকলে আমাকে বলেন। তারপর হুজুর বললেন, "মাঝি, তোমাকে এখনই আমার বন্ধুর লোকালয়ে যেতে হবে। আমার বন্ধুর লোকালয়ে গিয়ে কালুসহ সকলকে বলবে তারা যেন প্রত্যেক শুক্রবারে আমার বন্ধুর কবর জিয়ারত করে এবং সকাল ও সন্ধ্যায় আগরবাতি জ্বালিয়ে রাখে--এর চেয়ে আর কোন কাজ যেন তারা সেখানে না করে। পাশাপাশি উক্ত লোকালয়ের মানুষেরা যেন আমার বন্ধুর বাগানের আশপাশের ফসলের জমিতে ভালোভাবে ফসল ফলায়। এবং শেষ কথাটি শুধুমাত্র কালুকে বলে আসবে-- আমার বন্ধুর সাথে তার খুব শীঘ্রই দেখা হবে"।



এরপর মাঝি হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে খুব দ্রুত হুজুরের বন্ধু অর্থাৎ সেই ধার্মিক লোকের লোকালয়ে পৌছে গেল। তারপর সমস্ত কথা সকল মানুষের কাছে খুলে বললো। সবশেষে কালুর কথাগুলো কালুকে বলে দিল। মাঝির কথা শুনে কালু বুঝতে পারলো যে, খুব দ্রুত তার মৃত্যু ঘটে যাবে। এরপর কালু উক্ত লোকালয়ের সমস্ত মানুষকে ডেকে বললো, আমার যদি কয়েকদিন বা কয়েক মাসের মধ্যে মৃত্যু হয়ে যায় তাহলে ধার্মিক লোকের কবরের পাশে আমাকে দাফন করবে।



গল্পটির ১১তম পর্বটি পড়ার লিঙ্ক





গল্পটি চলমান থাকবে। গল্পটির ১৩তম পর্বটি আগামী সপ্তাহে শেয়ার করা হবে।




আমার পরিচয়।

IMG_20220709_132030_108.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

টাইটেল এর আরগল্প মানে? আর কেন?

 2 years ago 

আপু টাইটেলে অপ্রত্যাশিতভাবে একটু ভুল হয়েছিল সেটা ঠিক করে দিয়েছি।

 2 years ago 

আরগল্প :- সম্মান

ভাইয়া আপনার গল্পের টাইটেলে মনে হয় ভুল হয়েছে। আর গল্প মানে কি এটা বুঝতে পারি নাই। যাইহোক দেখতে দেখতে সম্মান গল্পটার অনেকগুলো পর্ব কিন্তু শেষ হয়ে গিয়েছে। আজকে ১২ নাম্বার পর্ব শেষ হলো। যেটা পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। এই গল্পের প্রত্যেকটা পর্ব আমার পড়া হয়েছে। আজকে ১২ তম পর্ব পড়ে খুব ভালো লাগলো। ওই মাঝেটার নৌকায় করে তো দেখছি ধার্মিক লোকটা নদী পার হয়নি, বরং উনার রূপে ফেরেশতা এসেছিল। মাঝি আসলেই অনেক বেশি সৎ এবং ভালো মানুষ। এখন তাহলে কালুর কয়েক দিন অথবা কয়েক মাস পরে মৃত্যু হবে। দেখা যাক পরবর্তীতে কি হবে।

 2 years ago 

আপু টাইটেলে অপ্রত্যাশিত ভুল হয়ে গেছিল। সেটা ঠিক করে দিয়েছি।

 2 years ago 

@bidyut01 ভাই আপনার টাইটেলের লেখাটা ভুল হয়েছে, এটা একটু ঠিক করে নিবেন।

সম্মান গল্পটার ১২ নম্বর পর্ব অনেক সুন্দর হয়েছে। এই পর্বের মাধ্যমে আরো কিছু বিষয় ক্লিয়ার হয়েছে একেবারে। আমি তো ভেবেছিলাম ওর ধার্মিক লোকটা মারা যাওয়ার পর কিভাবে মাঝির নৌকায় করে নদী পার হয়েছিল। কিন্তু এখন বুঝতে পেরেছি ওই লোকটার জায়গায় ফেরেস্তা এসেছিল মাঝির কাছে। এখন ওই হুজুর ধার্মিক লোকের কাছে যে বার্তাটা পাঠিয়েছে, ধার্মিক লোকটা ভালোভাবেই তা সবাইকে বলেছে। দেখা যাক কালুর সাথে কি হতে চলেছে। সে কি আসলেই মারা যাবে কিনা।

 2 years ago 

ভুলটা ঠিক করে দিয়েছি ভাই।

 2 years ago 

সম্মান গল্পের একের পর এক পর্বগুলো আমি পড়ে আসছি এবং আজকে এর আরো একটি পর্ব পড়ে খুবই ভালো লাগছে৷ আসলে এই গল্পের যে সকল পর্ব আমি পড়েছি সে আমার ভালো লেগেছে৷ আজকের এই পর্ব পড়েও আমার অনেক ভালো লেগেছে৷ কারণ ধার্মিক লোকটা মারা যাওয়ার পরে কিভাবে মাঝির নৌকায় করে নদী পার হয়েছিল৷ কিন্তু পরবর্তীতে সে বিষয়টি বুঝতে পারলাম যে সেখানে ফেরেশতা এসেছিল এবং সে ওই হুজুর ধার্মিক লোকের কাছে সে বার্তা দিয়ে পাঠিয়েছিল৷ এখন দেখা যাক কালুর কি হয়৷ পরবর্তীতে তা জানার আশা রইলাম৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64715.35
ETH 1920.72
USDT 1.00
SBD 0.38