আমরাই সেরা প্রজন্ম (১৯৯১-২০০৭ ইং) // পর্ব-০৩।

in আমার বাংলা ব্লগ2 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ বুধবার। ১৭ ই জানুয়ারি, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20220914_122847_984.jpg



সুপ্রিয় বন্ধুগণ, নয় মাস রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর শত্রুমুক্ত হয়ে পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের দেশে সময়ের তালে তালে এক এক প্রজন্ম এসেছে। স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত যদি একটু সঠিকভাবে বিশ্লেষণ করি তাহলে সুস্পষ্ট ভাবে দেখা যাবে যে, ১৯৯১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত এই প্রজন্মটা এখন পর্যন্ত আমাদের দেশের সবথেকে সেরা প্রজন্ম। আমার দৃষ্টিতে এই প্রজন্মটা কেন সব থেকে সেরা প্রজন্ম সেই কথাগুলো আজ আমি আপনাদের নিকট উপস্থাপন করছি। আমি আশা করি, আমার লেখাগুলো পড়ে আপনাদের সামান্য পরিমাণ হলেও ভালো লাগবে।

আমাদের প্রজন্মের সকল ছেলেমেয়েরা মুভি দেখতে খুবই পছন্দ করতো। আর মুভি দেখতে গিয়ে একমাত্র আমাদের প্রজন্মের ছেলে মেয়েরাই বিজ্ঞাপন দেখার মজার স্বাদ অনুভব করতে পেরেছে। আসলে আমাদের সময় সাদাকালো টেলিভিশনে যখন সপ্তাহে একটি দিন মুভি দেখতাম তখন মুভির মধ্যে অনেকগুলো বিজ্ঞাপন প্রচার করতো। তখনকার বিজ্ঞাপন গুলোও বেশ আনন্দদায়ক ছিল। আবার মুভি দেখার শুরুতে কিংবা মুভির মাঝামাঝিতে এসে হঠাৎ করে লোডশেডিং এর কবলে পড়তে হয়েছে আমাদের। যখন কারেন্ট আসতো তখন টেলিভিশন অন করে দেখতাম যে মুভিটি শেষ হয়ে গেছে। তারপরও মুভি দেখার প্রতি আমাদের বিন্দুমাত্রও বিরক্তি আসতো না। আসলে আমরাই ছিলাম একমাত্র মুভি প্রেমিক প্রজন্ম।

আর আমরা মুভি প্রেমিক হবই না কেন? আমাদের সময় তো এসেছিল সেই কালজয়ী বাংলা সিনেমা "বেদের মেয়ে জোসনা"। এই মুভির কাহিনী নিয়ে আমাদের মধ্যে আলোচনার কোন শেষ ছিল না। পাশাপাশি মুভির সেই জনপ্রিয় গান "(বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে)" আমাদের সময়কার সকল ছেলে-মেয়েদের মুখে মুখে থাকতো। আসলে আমার এতটাই সৌভাগ্যবান প্রজন্ম যে, আমরাই ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, রোজিনা, নায়ক জসিম, প্রথম স্টাইল নায়ক জাফর ইকবাল, মান্না সহ শক্তিমান অভিনেতাদের অভিনয় গুলো প্রাণ ভরে দেখেছি, তাদেরকে অনুভব করেছি এবং উপভোগ করেছি।

আমাদের প্রজন্মের ছেলেমেয়েরাই পেয়েছিল অমর নায়ক সালমান শাহকে। অমর নায়ক সালমান শাহ অভিনীত সেই "কেয়ামত থেকে কেয়ামত" মুভি থেকে শুরু করে "বুকের ভেতর জলে আগুন"মুভি পর্যন্ত মোট 27 টি সিনেমার মধ্যে আমরা দেখেছি নায়ক সালমান শাহ এক অসাধারণ অভিনয়। নায়ক সালমান শাহ'র সেই অভিনয় দেখে এবং তার স্টাইল দেখে আমাদের প্রজন্মের ছেলেরা প্রথম মাথার চুলের স্টাইল করা শুরু করেছিল। এমনকি এই মহানায়কের অন্যান্য ইস্টাইলগুলো আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা অনুসরণ করতো। আমরাই সেই প্রজন্ম যারা অমরনায়ক সালমান শাহকে অনুসরণ করে গলায় লকেট ঝুলিয়েছিলাম, ডানহাতে বেসলেট দিয়েছিলাম, কপালে বেধেছিলাম রঙ্গিন কাপড় এবং মাথায় দিয়েছিলাম রঙ্গিন ক্যাপ। আসলে আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা অর্থাৎ আমরা এতটাই নায়ক-নায়িকার ভক্ত ছিলাম সেটা ভাষায় বোঝানো সম্ভব নয়।

আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা অর্থাৎ আমরা যে পরিমাণ ভালোবাসার গান শুনেছি এবং গানগুলো উপভোগ করেছি সেটা হয়তো আর কোন প্রজন্মের ছেলেমেয়েরা পাইনি। আমাদের সময় টেলিভিশনে সিনেমার গান শোনার জন্য সপ্তাহ পর সপ্তাহ এবং মাসের পাওয়ার মাস অপেক্ষা করতে হতো। তারপরে আমরা টেলিভিশনে আমাদের প্রিয় নায়ক নায়িকাদের ঠোঁটে ঠোঁট মেলানো আমাদের প্রিয় গানগুলো শুনতে পেতাম। আমাদের সময় অত্যন্ত প্রিয় একটি গান ছিল "তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা"। আসলে এই গানটি যে কত গভীর প্রেমের গান সেই অনুভূতি আমাদের বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পেরেছি।

আমরা যেমন সুন্দর সুন্দর গান শুনেছি এবং উপভোগ করেছি, ঠিক তেমনি আমাদের মনও থাকতো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই পরিষ্কার-পরিচ্ছন্ন মন নিয়েই আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা একে অন্যের সাথে ভালোবাসার সম্পর্ক করেছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের সময়কার সেই ভালোবাসার সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি শুধুমাত্র পরিবারের কারণে। আমাদের প্রজন্মের ছেলেরা যে সমস্ত মেয়েদের সাথে ভালোবাসার সম্পর্ক করেছিল তাদের বেশিরভাগ মেয়েদের বিয়ে হয়েছে অন্য ছেলের সাথে। কারো বিয়ে হয়েছিল ডাক্তারের সাথে, কারো বিয়ে হয়েছিল ইঞ্জিনিয়ার এর সাথে, আবার কারো বিয়ে হয়েছিল শিক্ষক কিংবা ব্যবসায়িকের সাথে। আমরা সেই প্রজন্ম যারা ভালোবাসার প্রিয় মানুষকে হারিয়ে এক বুক যন্ত্রণা নিয়ে কেঁদেছি কিন্তু কাউকে বুঝতে দেয়নি, দুই চোখ দিয়ে হাজারো ফোটানো জল ঝরিয়েছি কিন্তু কাউকে দেখতে দেয়নি।

আমরা সেই প্রজন্ম যারা ভালবেসে ভালোবাসার মানুষকে হারিয়ে তাকে কখনো অভিশাপ দেয়নি, কোন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করিনি। বরং নায়ক বাপ্পারাজের মতো আমরাই আমাদের প্রিয় মানুষকে বলেছিলাম "তুমি বন্ধু আমার চির সুখে থেকো"।

চলবে।



দ্বিতীয় পর্বটি পড়ার লিংক





১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63793.80
ETH 1787.98
USDT 1.00
SBD 0.39