(এসো নিজে করি) ডাই :- ক্লে দিয়ে আঙ্গুর ফল বাগানে বিভিন্ন পশুর সমারোহ তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকে আমি অন্যরকম ভাবে ক্লে দিয়ে কিছু তৈরি করার চেষ্টা করলাম। সব সময় ক্লে দিয়ে বিভিন্ন রকম ছোটখাটো জিনিস তৈরি করার চেষ্টা করলাম। আজকে বেশ সময় দিয়ে সুন্দর একটি আঙ্গুর ফলের মধ্যে বিভিন্ন রকম পশুর সমারোহ তৈরি করলাম। সত্যি বলতে এটি তৈরি করতে আমার বেশ সময় লেগেছে। আমি দুদিন সন্ধ্যা পরে এটা তৈরি করতে বসেছিলাম। প্রথমেই ভেবেছিলাম পুরোপুরি তৈরি করতে অনেক সময় লেগে যাবে। কিন্তু পরবর্তীতে তৈরি করার পরে নিজেই দেখে অবাক হয়ে গেলাম। আমি সব সময় যেকোনো জিনিস তৈরি করতে গেলে একটু সময় দিয়ে তৈরি করার চেষ্টা করি।

কারণ ধৈর্য এবং সময় দিয়ে যত বেশি তৈরি করব ততই সেই জিনিসগুলো দেখতে সুন্দর লাগে। আর আপনারা সবাই জানেন ক্লে দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে অনেক বেশি সময় লাগে। আমি এখন প্রায় চেষ্টা করি ক্লে দিয়ে বিভিন্ন রকম সুন্দর আকর্ষণীয় জিনিসগুলো তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সত্যি বলতে এরকম জিনিস গুলো তৈরি করার পরে নিজের কাছে আরও বেশি ভালো লাগে। কারণ যেমন আপনাদের মাঝেও সুন্দর করে পোস্টটি শেয়ার করতে পারি ঠিক একই রকম ভাবে আমার ঘরের মধ্যেও যে কোন জায়গায় সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি। যাইহোক চেষ্টা করলাম ধাপে ধাপে পুরো পোস্টে কিভাবে তৈরি করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই পোস্টটি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

IMG_20240827_172309.jpg

IMG_20240827_172030.jpg

উপকরণ

✓ রঙিন কাগজ
✓ কার্ডবোর্ড
✓ ক্লে
✓ পেন্সিল
✓ মার্কার
✓ কাঁচি
✓ ঘাম

IMG_20240901_094828.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি সমান করে একটি চারকোনা কার্ডবোর্ড কেটে নিলাম। তারপর কার্ডবোর্ডের একপাশে ঘাম লাগিয়ে নীল রংয়ের একটি রঙিন কাগজ জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240901_094929.jpg

ধাপ - ২ :

তারপর নীল রঙের কাগজের চারপাশে কালো কফি কালারের ক্লে দিয়ে গাছের ডালের মতো করে সুন্দর ভাবে জোটা লাগিয়ে নিলাম।

IMG_20240901_095054.jpg

ধাপ - ৩ :

তারপর আবারও হালকা রঙের কফি কালারের ক্লে দিয়ে লতাপাতার মত করে গাছের ডালের চারপাশে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।

IMG_20240901_095145.jpg

ধাপ - ৪ :

তারপর হালকা বেগুনি এবং গারো বেগুনি কালারের ক্লে দিয়ে ছোট ছোট গোল বৃত্ত তৈরি করে সুন্দর আঙ্গুর তৈরি করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240901_105626.jpg

ধাপ - ৫ :

তারপর উপরের অংশে হালকা এবং গাঢ় সবুজ রংয়ের ক্লে দিয়ে কিছু আঙ্গুর ফলের পাতা তৈরি করে উপরের অংশে জোটা লাগিয়ে নিলাম।

IMG_20240901_105658.jpg

ধাপ - ৬ :

তারপর চারপাশে আরো আংকুর ফলের পাতা এবং লতাপাতা তৈরি করে আঙ্গুরের উপরে এবং নিচে সুন্দর করে জোটা লাগিয়ে নিলাম।

IMG_20240901_105714.jpg

ধাপ - ৭ :

তারপর গাছের ডালের একেবারে নিজের অংশে সবুজ রংয়ের ক্লে দিয়ে ছোট ছোট কিছু ঘাস তৈরি করে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।

IMG_20240901_105804.jpg

ধাপ - ৮ :

তারপর আঙ্গুর গাছের নিচে কালো এবং সাদা রংয়ের ক্লে দিয়ে কিছু ছোট ছোট পাথর তৈরি করে নিচের অংশে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240901_105831.jpg

ধাপ - ৯ :

তারপর কালো, সাদা, লাল রঙের ক্লে দিয়ে সুন্দর করে একটি শিয়াল তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240901_105849.jpg

ধাপ - ১০ :

তারপর একই রকম ভাবে হলুদ এবং কফি কালারের ক্লে দিয়ে সুন্দর একটি ভাল্লুক তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240901_105900.jpg

ধাপ - ১১ :

তারপর হালকা কফি কালার এবং গারো কফি কালারের কালে দিয়ে একটি সিংহ মামা তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240901_110008.jpg

ধাপ - ১২ :

তারপর কমলা কালার এবং গারো কফি কালারের ক্লে দিয়ে একটি লম্বা গলার জিরাফ তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20240901_110028.jpg

ধাপ - ১৩ :

তারপর আঙ্গুর ফলের নিচের অংশে ছোট ছোট পাথর গুলোর উপরে একেক করে বিভিন্ন রকম প্রাণীকে সুন্দর করে বসিয়ে দিয়ে নিলাম।

IMG_20240901_110109.jpg

ধাপ - ১৪ :

তারপর একটি প্রজাপতি তৈরি করে আঙ্গুর ফলের লতার মধ্যে সুন্দর করে বসিয়ে নিয়ে নিলাম।

IMG_20240901_203646.jpg

শেষ ধাপ :

এভাবে আজকে খুব সুন্দর আঙ্গুর ফল বাগানের মধ্যে বিভিন্ন রকম পশুর সমারোহ তৈরি করলাম। আশা করি আমার আজকের এই ডাই আপনাদের সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।

IMG_20240827_171711.jpg

IMG_20240827_172407.jpg

IMG_20240827_172030.jpg

IMG_20240827_172354.jpg

IMG_20240827_173320.jpg

IMG_20240827_173005.jpg

IMG_20240827_172402.jpg

IMG_20240827_173308.jpg

IMG_20240827_173303.jpg

IMG_20240827_173116.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

Cztq4BXWMFDxHzEZ2QSjxVFnsLBz27bskZMejC9cirzQ85MEJGtsm5hWaJuVngdv1B8bhQpR5JgyziewifDDtd8LQQ72M2kd4y6qGYSqfy...JgbW2atSJFghfrRiyy9SUxewrXAiPHa8fBFhih7zHNgNCr3j3R4HfQGQR7Nwwa2PN4byAScBEjfVXeDoaSL6k3Apbd36NgeYuyUrK3VS2oDrpTbbDyvGTgLF1.webp

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

ক্লে দিয়ে আঙ্গুর ফল বাগানে বিভিন্ন পশুর সমারোহ তৈরি অসাধারণ হয়েছে আপু।আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন। আসলে আপনার আইডিয়া এবং চিন্তাধারা অসাধারণ দেখে ভালো লাগলো।

 2 years ago 

আমার এই পশুর সমারোহ আপনার কাছে ভালো লেগেছে যেন খুশি হলাম

 2 years ago 

সত্যি আপু দেখতে অসাধারণ লাগছে আপনি কিন্তু বেশ চমৎকারভাবে এটি তৈরি করেছেন। আসলে ক্লে দিয়ে যদি কোন কিছু তৈরি করা যায় তাহলে দেখতে ভীষণ ভালো লাগে আর আপনার এটি খুব বেশি ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করে আমি সব সময় ভিন্ন রকম কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

যেকোনো কাজের ক্ষেত্রেই ধৈর্য এবং সময় দিলে সেই কাজটি অনেক বেশি সফল এবং সুন্দর হয়। ক্লে দিয়ে কিছু কিছু জিনিস খুব সহজে বানানো গেলেও এরকম ওয়ালমেটগুলো অনেক সময় লাগে বানাতে। আপনার আজকের ক্লে দিয়ে বানানো বাগানের বিভিন্ন পশুর সমারোহ খুব সুন্দর হয়েছে। পশুগুলোকে খুব ভালো লাগছে দেখতে।

 2 years ago 

আজকে আমার তৈরি করা ক্লে দিয়ে এই সুন্দর জিনিসটা আপনাদের ভালো লেগেছে যেন খুশি হলাম

 2 years ago 

ক্লে দিয়ে আপনি এত সুন্দর একটা দৃশ্য তৈরি করেছেন দেখে, আমি তো একেবারে মুগ্ধ হলাম। আঙ্গুর ফলের বাগানে বিভিন্ন পশু অনেক সুন্দর ভাবে রয়েছে। পুরো দৃশ্যটা আপনি অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, দেখে যেন মনে হচ্ছে বাস্তবিক। এটা তৈরি করতে আপনার প্রচুর সময় লেগে গিয়েছিল এটা দেখেই বোঝা যাচ্ছে। আপনার প্রত্যেকটা হাতের কাজ আমার অনেক পছন্দের।

 2 years ago 

ঠিক বলেছেন যে কোন জিনিস একটু সময় দিয়ে তৈরি করলে দেখতে বেশ সুন্দর লাগে

 2 years ago 

ভীষণ অভিনব একটি হাতের কাজ আমাদের সঙ্গে শেয়ার করলেন আপু কত সুন্দর করে সম্পূর্ণ চিড়িয়াখানা ডিজাইন করেছেন। সব থেকে ভালো লাগলো আঙ্গুর বাগানের ডিজাইন গুলি। আপনার অভিনব চিন্তা প্রশংসা করার মত। সবথেকে বড় কথা সিংহ জিরাফ ফড়িং থেকে শুরু করে সবকটি জানোয়ারের প্রতিকৃতি ভীষণ নিখুঁত হয়েছে

 2 years ago 

আমি সব সময় নিজের মতো করে ভালো কিছু করার চেষ্টা করি আপনার কাছে ভালো লেগেছে যেন খুশি হলাম

 2 years ago 

আঙুর ফল বাগানে বিভিন্ন ধরনের পশুর চিত্র দেখেই বেশ ভালো লাগছে।ক্লে ব্যবহার করে এতো সুন্দর দৃশ্য তৈরি করা যায়, তা আসলে আমার জানা ছিল না। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে আঙ্গুর ফল বাগানে বিভিন্ন পশুর সমারোহ তৈরি করেছেন।এতো সুন্দর একটি আঙ্গুর ফল বাগান দেখতেই অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

চেষ্টা করেছি আঙ্গুর ফল বাগানের সুন্দর একটি বাগান তৈরি করার জন্য আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম

 2 years ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে আঙ্গুর ফল বাগানে বিভিন্ন পশুর সমারোহ তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে প্রতিনিয়ত আপনাদের হাতের কাজগুলো দেখে আমি বেশ মুগ্ধ হয়ে যায় আপু। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পোষ্টের মধ্যে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ক্লে দিয়ে আপনি খুব চমৎকার একটি আঙ্গুর ফল বাগানে বিভিন্ন পশুর সমারোহ তৈরি করেছেন। এ ধরনের ডাই গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। আমি নিজেও মাঝে মাঝে তৈরি করার চেষ্টা করি। শুরু থেকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা সব সময় অনেক বেশি ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নিজের হাতে যে কোন জিনিস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার পরে ভীষণ ভালো লাগে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64239.93
ETH 1822.84
USDT 1.00
SBD 0.38