আমার লেখা কবিতা : " দুঃখের কথা "

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

মানুষের মন যখন ভেঙে যায়, তখন মনে হয় যেন কোন একটা দুঃখের সাগরে ভেসে আছি। তখন একটা মানুষের জীবনে দুঃখ ছাড়া আর কিছুই থাকে না ‌। তখন শুধু ইচ্ছে করে সারাদিন যেন দুঃখের গান শুনি। সবার ইচ্ছে করবে নিজের হাতে কষ্টের গান লিখি। জীবনে যখন দুঃখ কষ্ট আসে তখন আমাদের মেনে নিতে ভীষণ কষ্ট হয়। তখন দুই চোখে শুধু কান্না ছাড়া আর কিছুই আসে না।

Pink & Blue Watercolor Painted Canvas Quote Instagram Post_20231019_224708_0000.jpg

দুঃখের কথা

আমার দুঃখের গান সুরে সুরে,
যখন তুমি শুনবে।
অবহেলার প্রেম মনে করে,
শ্রাবণের বর যায় ভিজে।

তুমি শুধু কাঁদবে,
সুখের স্নেহ বন্ধনে।
ভেঙে গেছে ব্যথার ঝড়ে,
দুঃখের কথা বলি।

গানের সুরে সুরে,
জানিনা আমার গান শুনে।
তুচ্ছ মনে করে তুমি কি হাসবে,
আমার মত দুঃখী যারা‌।

তারা হয়তো এই গান স্মৃতিতে রাখবে,
এ গান তোমার হৃদয়ও হয়তো দাগ কাটবে।
শ্রাবণের বরফের মত,
তোমার চোখ দুটো ঝরবে।

হয়তো দু'চোখ ভিজবে,
কিন্তু মনে পড়বে তোমায়।
কষ্ট লাগে মনের ভেতর,
হৃদয়ে যাগে কষ্টের জোয়ার।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

Sort:  
 3 years ago 

আপু আপনার কি মন ভেঙ্গে গিয়েছে নাকি দুঃখের কবিতা লিখলেন যে আজকে? যাইহোক ঠিক বলেছেন আপনি মানুষের মন ভেঙে গেলে তখন আর কিছুই ভালো লাগে না। সারাদিন বসে থাকতে ইচ্ছা করে আর দুঃখের গান শুনতে ইচ্ছা করে। যাই হোক আপনার আজকের দুঃখের কবিতা কিন্তু খুব সুন্দর হয়েছে। ভালো লাগলো পড়ে।

 3 years ago 

না আপু চেষ্টা করেছি যাতে সব দিকের কথা চিন্তা করে কবিতাটি দেখার জন্য। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জি আপু প্রতিদিন একই ধরনের পোস্ট করলে খুব একটা ভালো দেখায় না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে একদম অদক্ষ মানুষ ছিলাম প্রথমে এসে। নিজের দক্ষতা বার করতে পেরেছি এবং আমরা আস্তে আস্তে প্রতিটি কাজে পারদর্শী হতে পেরেছি। এটা আমাদের সত্যি অনেক বড় পাওয়া৷ প্রশংসার দাবিদার দাবিদার আমার বাংলা ব্লগ। আপনি আজকে আমাদের মাঝে আপনার লেখা দুঃখের কথা কবিতা আকারে প্রকাশ করেছেন। সত্যি এটা অসাধারণ ছিল কিন্তু আমি হাজার চেষ্টা করেও কবিতা লিখতে পারি না। হৃদয়ে মনে হচ্ছে অনেক কষ্টের জোয়ার বইতেছে আপু এবং কবিতার মধ্যে অনেক কিছু প্রকাশ পেয়েছে কষ্ট

 3 years ago 

ঠিক বলেছেন আজকে আমরা বিভিন্ন রকমের পোস্ট করে দেখেই দেখতে ভীষণ সুন্দর দেখায়। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আজকে আপনি খুব সুন্দর করে দুঃখের কবিতা লিখেছেন। দুঃখের কথা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। যখন একটি মানুষ প্রেম করে কষ্ট পায় তখন তার কাছে কিছুই ভালো লাগেনা। সারাক্ষণ তার মনের মধ্যে আউলা বাউলা চিন্তা আসে। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

আমার কবিতা উৎসাহ মূলক মন্তব্য করেছেন দেখে অনেক অনেক খুশি হলাম।

 3 years ago 

আসলে মানুষের মন ভেঙ্গে গেলে তখন অনেক বেশি কষ্ট হয়, আর দুঃখটা যেন আমাদের মধ্যেই থেকে যায়। যেন মনে হয় দুঃখের সাগরে আমরা রয়েছি। আর এরকম কষ্ট হলে বেশিরভাগ মানুষের ইচ্ছে করে কষ্টের গান শুনতে। দুঃখের কথা কবিতাটা আপনি অনেক সুন্দর ভাবে লিখেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার লেখা এই কবিতাটা।

 3 years ago 

ঠিক বলেছেন আসলেই মনটা ভেঙে গেলে অনেক কষ্ট হয় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64388.69
ETH 1869.17
USDT 1.00
SBD 0.38