দাদা খুব সুন্দর একটা মুভির রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রক্তবীজ মুভিটার রিভিউ পোস্ট পড়তে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে দাদা। গত পরশুদিন এই মুভিটা দেখে আপনি আজকেই আমাদের মাঝে এটার রিভিউ শেয়ার করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে মূল ঘটনাটা রিভিউর মাধ্যমে তুলে ধরেছেন দাদা। আপনি সুন্দর সুন্দর মুভি গুলোর রিভিউ শেয়ার করেন, বিষয়টা অনেক ভালো লাগে আমার কাছে। থ্রিলার বেস এর মুভি গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এমন কি থ্রিলার বেসের মুভি আমার বেশি দেখা হয়। আর এইটার মধ্যে তো দেখলাম একেবারে শুরুতেই ব্লাস্ট। এটা ব্লাস্ট দিয়েই শুরু হয়েছে যেহেতু পুরো কাহিনীতে এরকম কিছুই থাকবে বুঝতে পেরেছি। ওই মহিলা গুলো অনেকদিন কাজ করার ফলে, ফ্যামিলির স্বদেশের মতই হয়ে গিয়েছে। যার কারণে ওদেরকে কেউ সন্দেহ করে নি, এমন কি সন্দেহের তালিকায় ও আনে নি। তারা এটা বুঝে নিয়েছিল যে পুরো শরীরে বোমা বাঁধা রয়েছে আর এই জন্যই তো রিক্স নেয়নি। রিক্স নিলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারতো। নিজের শরীরের মধ্যে মানুষ কিভাবে বোমা ফিট করে রাখে। এরকম মানুষদের আসলেই নিজেদের জীবন নিয়ে কোন চিন্তা নেই। আসলেই এই কাহিনী অনেক ভালো ছিল। আপনার আজকের পোস্ট খুব ভালো লেগেছে দাদা।