You are viewing a single comment's thread from:

RE: দূর্গা পুজো ২০২৩ ( পর্ব ১৩ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা দুর্গা পূজার সময় বনগাঁর সব স্থানে খুবই ইউনিক থিম এর উপরে প্যান্ডেল গুলো সাজানো হয়েছে। আর আপনি ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে খুবই সুন্দর ভাবে এই প্যান্ডেল গুলোর ফটোগ্রাফি করেছেন। প্রথম তিনটা ফটোগ্রাফির মাধ্যমে অনেক সুন্দর লাইটিং দেখতে পেলাম, যেগুলো বিভিন্ন দৃশ্যের উপর করা হয়েছে। আর এই তিনটা দৃশ্য একেবারে চোখ জুড়িয়ে গিয়েছে দাদা। কারণ এরকম সুন্দর লাইটিং আমি এর আগে কোথাও দেখিনি। আপনার এই পোষ্টের মাধ্যমে দেখার সুযোগ পেলাম। আপনাদের মায়ের মূর্তিগুলোকেও দেখছি অনেক সুন্দর করে সাজানো হয়েছে দাদা। আমার কাছে তো মনে হচ্ছে সরাসরি দেখতে খুবই ভালো লেগেছিল আপনার কাছে। নিচের ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পেরেছি দাদা, অনেক মানুষের ভিড় ছিল এই প্যান্ডেলে। আর এত মানুষের মধ্য দিয়ে ফটোগ্রাফি করা খুবই মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়ায়। এইখানে প্রতিবারই বড় করে প্ল্যান করে এটা জেনে খুবই ভালো লাগলো। এটার থিম আমার কাছে খুবই দারুণ লেগেছে দাদা। সব মিলিয়ে পুরোটা সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই আপনাকে অনেক বেশি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64715.35
ETH 1920.72
USDT 1.00
SBD 0.38