You are viewing a single comment's thread from:

RE: একদম কম ঝোলে কুমড়ো আর গলদা চিংড়ির সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনার আজকে গলদা চিংড়ির সাথে মিষ্টি কুমড়া রেসিপি টা দেখে ভালো লাগলো। আসলে মিষ্টি কুমড়ার উপকারিতা বলে শেষ করা যাবে না। বিশেষ করে চোখের জন্যই কিন্তু অনেক উপকারী ‌। আমি মনে করি বর্তমানে চোখের সমস্যাটা সবারই বেড়েছে। এমনকি কম বয়স থেকেই চোখের সমস্যা দেখা দিয়েছে সবার। তাই জন্য আমার মনে হয় যাদের এসব সমস্যাগুলো বেশি তারা মিষ্টি কুমড়ো খাওয়াটা প্রয়োজনীয়। মিষ্টি কুমড়ো আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। তবে একটু ভাজা করলে আমার কাছে বেশি ভালো লাগে। আবার রুটি দিয়ে খেতেও অনেক বেশি মজা হয়। আর গলদা চিংড়ি দিলে তো কোন কথাই নেই। আপনার রান্না দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। সত্যি আপনার রেসিপিগুলো দেখেই আমার তো খেতে ইচ্ছে করে। কিন্তু আসলে কিছুই করার নেই। এখানে শুধু দেখা ছাড়া আর কিছুই করার নেই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64713.30
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39