You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: Dasara

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি কিন্তু আমার অনেক বেশি পছন্দের নায়কের একটা মুভির রিভিউ করেছেন। সমীর হারহাশ এর বেশিরভাগ মুভি আমার দেখা রয়েছে। তবে কেন জানিনা এই মুভিটা আমার এখনো পর্যন্ত দেখা হয়নি। আসলে বিয়ের আগে প্রচুর পরিমাণে মুভি দেখতাম আমি বেশিরভাগ সময়। আর বিয়ের পরে এখন খুব একটা মুভি দেখা হয় না ব্যস্ততার কারণে। এদিক সেদিক কাজ করতে করতে সময় কোথা দিয়ে যে চলে যায় বুঝতেই পারিনা। অনেকদিন পরে তার মুভি দেখলাম তাও আপনার রিভিউর মাধ্যমে। অনেক বেশি ইন্টারেস্টিং হয় এরকম মুভিগুলো দেখতে বেশি ভালো লাগে। যখন ধরণী তার বন্ধুর প্রতিশোধের জন্য তার বন্ধুর খুনির গলা কেটে দিয়েছিল, সেই দৃশ্যটা দেখতে নিশ্চয়ই অনেক বেশি ভালো লেগেছিল। আমিতো আজকের মধ্যে এই মুভিটা দেখার চেষ্টা করব। প্রিয় নায়কের মুভি বলে কথা হাত ছাড়া তো করা যাবেই না একেবারে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38