You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: জাতিস্মর- দ্যা রিকালেকশন ( পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা জ্যোতিষ্কর সিরিজ রিভিউ পড়ে অনেক কিছুই জানতে পারলাম। আসলে গত পর্বে দেখেছিলাম যখন গ্রামে রূপকথা আসলো তখনই ওর ছোটবেলার অনেক কিছু স্মৃতিতে ভাসছিল। এখন তো দেখছি আসলে রূপকথার পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে। বিশেষ করে রূপকথা যখন ছোট ছিল তখন তাকেও মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। আর মাটিতে পুঁতে দেওয়ার কাজটা কাজের লোকটাই করেছে। কিন্তু রূপকথা কিভাবে বেঁচে থাকলো এই বিষয়টা জানার খুবই আগ্রহ রয়েছে। আবার দেখছি অরনীদের পরিবারের সাথে রূপকথার পরিবারের সম্পর্ক ছিল। কারণ যখন রূপকথা সুতোর গুটিটা হাতে নিয়ে ছড়া বলছিল তখনই অরণীর মায়ের কিছুটা মনে পড়ছিল। কিন্তু পরবর্তীতে কি হবে এটা দেখার অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64715.35
ETH 1920.72
USDT 1.00
SBD 0.38