You are viewing a single comment's thread from:
RE: শুভ জন্মদিন “আমার বাংলা ব্লগ” কমিউনিটি।।
আমাদের প্রিয় দাদা কে সবাই প্রথমে ধন্যবাদ দিতেই হবে। কারণ আমাদের প্রাণের ভাষা বাংলা ভাষা আজ আমাদের মনের ভাব প্রকাশ করার সুযোগ করে দিয়েছে। আপনার মত আমিও এই প্লাটফর্মে যুক্ত হওয়ার পর খুব ভালোই লাগলো। ঠিক বলেছেন এখানেও অপরিচিত লোক গুলো এখন আমাদের অনেক পরিচিত এবং মনে হয় আমরা একই ফ্যামিলির। একজনের অসুখ হলে আমরা সবাই তার জন্য দোয়া করি। দূরদূরান্তে সবাই মনে হয় কাছের লোক। দেখতে দেখতে কিভাবে আমাদের এই প্লাটফর্মের দুই বছর হয়ে গেল। যদিও আমি প্রথম থেকে যুক্ত ছিলাম না। সত্যি বলতে এখন এই প্লাটফর্ম আমার মনের মধ্যে গেঁথে গেছে।
জী আপু আমি কখনো চিন্তাও করতে পারি নাই বাংলাতে ব্লগিং করতে পারবো। এক মাত্র দাদার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। ধন্যবাদ আপু।