You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: ডার্ক ওয়েব- Little hearts ( প্রথম পর্ব )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনার করা ওয়েব সিরিজ গুলো পড়লে ভীষণ ভালো লাগে। বিশেষ করে প্রত্যেকটা ওয়েব সিরিজের মধ্যে কিছু না কিছু রহস্য লুকিয়ে থাকে। তেমনি আজকেও দেখছি ইন্দ্র নামক লোকটি গেমস পাগল। আসলে বর্তমানে বেশিরভাগ ইন্দ্র নামক লোকটির মতো অনেককে দেখা যায় এইরকম গেমস খেলতে সারাক্ষণ। তবে উনি এত বেশী গেমস খেলে যায় , শুধু ডলার আর ডলার খরচ করে গেমস খেলে। কিন্তু ইন্দ্রকে দেখছি অন্য আরেকজন বুদ্ধি দিয়েছে ফ্রিতে ডাউনলোড করে গেমস খেলার। তবে এখানে আরো একটা সমস্যা ও রয়েছে। উনি এটাও বলে দিয়েছিলেন যাতে এই ধরনের লিংকে প্রবেশ না করতে। তবে ইন্দ্র গেমসে এত বেশি পাগল হয়ে গিয়েছিল যে খেলতে খেলতে ওই ভুলটা করে বসলো। আর হ্যাকারদের কবলে পড়ল। হ্যাকারদের থেকে কিভাবে রক্ষা পাবে এটা নিশ্চয়ই পরবর্তীতে পারবে জানতে পারবো। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37