You are viewing a single comment's thread from:

RE: ৮ম পর্বঃ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা [১৬ গুটি ]

in আমার বাংলা ব্লগ3 years ago

আপনি একেবারে ঠিক বলেছেন ছোটবেলায় এরকম খেলা গুলো খেলতে ভীষণই ভালো লাগতো। কিন্তু আমি সুপারিশ বিচি নিয়ে এই খেলাটি আগে কখনো খেলিনি। আমরা তো লতাপাতা দিয়ে ছোট ছোট পুতুল তৈরি করে অনেক ধরনের খেলা খেলেছি। কিন্তু আপনারা এরকম খেলা খেলতেন দেখে আমার নিজেরও এখন খেলতে খুব ইচ্ছে করছে। বিশেষ করে ঘুম থেকে সকাল সকাল উঠে সুপারি গাছের নিচে ছোট সুপারি কুড়াতে চলে যেতেন এটি দেখে বেশ ভালো লাগতো। ছোটবেলাটা আসলেই খুবই মজা ছিল। আবার যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম হয়তো খুবই ভালো হতো। সকল বন্ধু-বান্ধবদেরকে খুবই মিস করি এখন। কারণ তারা সবাই এখন একেক জায়গায় একেক ভাবে থাকে। কখনো কখনো হয়তো তাদের সাথে দেখা হয় কখনো আবার হয়ও না। তাই নিজেদের ছোটবেলা খেলা গুলোকেও খুবই মিস করি। আপনার পরবর্তী খেলার পর্বের অপেক্ষায় রইলাম।

Sort:  
 3 years ago 

খেলতে ইচ্ছে করলেই তো এখন আপু খেলতে পারবেন না 😁😁। এখন খেলাগুলো হারিয়ে যাচ্ছে ক্রমে ক্রমে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38