গল্প :- মায়ের কাছে মেয়েরা ভালো কিন্তু বউরা কি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।


good-night-2962714_1280.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বাস্তব একটি ঘটনা। আমার শ্বশুর বাড়িতে একটি মহিলা আছে। ওই মহিলার কাছে তার মেয়েগুলো খুব ভালো। এবং ছেলের বউ গুলো নিয়ে নানা ধরনের কথা বলে। অবশ্য এই মহিলাকে আমাদের এই বাড়িতে সবাই গরম চাচি বলে। কারো সাথে কথা বলতে মনে হয় সেই ঝগড়া করতেছে। ছেলেরা আবার গরম চাচি এবং গরম দাদি ও বলে। সারাক্ষণ ছেলের ওয়াইফ দের পিছনে লেগেই থাকে। বলতে গেলে তারও টি কাম।

কিছুদিন আগে সকালবেলা তার ছোটো ছেলের ওয়াইফের সাথে অনেক ঝগড়া লেগে গেল। এবং ছেলের ওয়াইফকে এমন ভাবে ব্যবহার করতেছে যে ব্যবহার শুনলে মানুষ ওখানে দাঁড়াতে পারে না। এরকম ব্যবহারগুলো করতেছে। এবং ছেলের ওয়াইফ কে বলতেছে আমার মেয়েদের মত যদি হতি তাহলে তোকে আমি কত আদর করতাম। তোমরা মহিলা নামে কলঙ্ক। আমার ও মহিলাটি ছেলেদের ওয়াইফের ঘরে খাওয়া দাওয়া করে না। সেই নিজে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে। এবং সারাক্ষণ ছেলেদের জন্য খারাপ কথা বলে।

এবং ছেলে এবং ছেলের ওয়াইফদের কথা একদম শুনতে পারে না। তবে মহিলাটির তিনটি মেয়ের মধ্যে দুইটি মেয়ে বেশিরভাগ তার কাছে থাকে। অথচ সেই মহিলাটি বলে তার মেয়েরা খুব ভালো। তাদের মত মানুষ হয় না। এবং মহিলাটি ছোট ছেলের ওয়াইফ বলতেছে আপনার মেয়েরা যদি এতই ভালো হতো তাহলে বাবার বাড়িতে কেন থাকে। এই কথা বলার সাথে সাথে গরম চাচি গালাগালি এবং লাফালাফি করতেছে। এবং বাড়ির সব মানুষ হঠাৎ করে আওয়াজ শুনে ওখানে গেলেন। তখন মহিলা গরম চাচি বলতেছে সে আমার মেয়েদের কে নিয়ে আমি আজেবাজে কথা বলতেছে।

তখন তার ছেলের ওয়াইফ বলতেছে আমি তাদের নামে আজেবাজে কথা বলি নাই। সারাক্ষণ আমাদেরকে দেখলে গালাগালি করে। এবং মহিলাটি বলতেছে তার মেয়েদের মত যদি হতাম তাহলে ভালো হতো। আমি শুধু বলেছি আপনার মেয়েরা যদি এতই ভাল হয় তাহলে বাবার বাড়িতে কেন। এই কথা বলার সাথে সাথে মহিলাটি লাফালাফি এবং গালাগালি করতেছে। তারপরও গরম চাচি সবার সামনে ছেলে ওয়াইফকে গালাগালি করতেছে।

সত্যি কথা বলতে কি গরম চাচি মনে করে তার মেয়েগুলো খুব ভালো। তার মেয়েদের মত কোন মানুষ হয় না। সারাক্ষণ মেয়েদের সুনাম করে এবং তারা শ্বশুর বাড়িতে সবার সাথে ভালো হয়ে চলাফেরা করে। অথচ তার ছেলের ওয়াইফ গুলো একদম খারাপ নিশু বংশের এই কথাগুলো সবাইকে বলে। যদিও এই কথাগুলো কতটুকু সত্যি আমি সত্যি জানিনা। তবে আমার কাছে মনে হচ্ছে তার মেয়েগুলো শ্বশুরবাড়িতে তাদের সাথে ঠিকমতো চলাফেরা করেনা। হয়তোবা ঝগড়া করে এই কারণে বাবার বাড়িতে থাকে বেশিরভাগ সময়।

আর গরম চাচি বলতেছে তার মেয়েরা সবচেয়ে বেশি ভালো। আর ছেলের ওয়াইফ গুলো এতই খারাপ তাদের কথা বলে শেষ করা যাবে না। এই কথাগুলো প্রায় সময় বলে থাকে সবার কাছে। মাঝেমধ্যে সকালবেলা আমার হাজবেন্ডের ঘরে নাস্তা করে মহিলাটি। ওই সময় ওই কথাগুলো আমার সামনেও বলে। আসলে মায়ের কাছে মেয়েরা সবচেয়ে ভালো। কিন্তু অন্যের মেয়েগুলো পর হয়ে যায়। আমার জানা নেই এই সমাজ কেন এই সব কিছু এখনো মেনে চলে। যাই হোক আশাকরি আমার বাস্তব গল্পটির পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কিছু কিছু শাশুড়ি আছে নিজের মেয়েদের দোষ তাদের চোখেই পড়ে না । শুধু বউদের পেছনে লেগে থাকে । এসব মহিলারা মনে হয় কোনদিন বউ ছিল না শাশুড়ি হয়েই জন্মগ্রহণ করেছে । আর কেন তার মেয়েদের মত হতে হবে যার যার মত সে ঠিক আছে । তার কাজই হলো মানুষের সাথে ঝগড়া করে বেড়ানো । আপু আপনি গল্পটি ভালোই লিখেছেন তবে লেখার ভিতর অনেক ভুল ছিল।

 2 years ago 

এরকম কিছু কাহিনী শুনলে আমার নিজের কাছেও কিন্তু বেশ খারাপ লাগে

 2 years ago 

আসলে আমার কাছে মনে হয় মায়ের কাছে পৃথিবীর সকল সন্তানই সমান। আর সে নিজের মেয়ে হোক বা নিজের ছেলের বউ হোক। কেননা তারা যদি নিজেদের মায়ের মত তাদের সাথে আচার আচরণ করতে পারে এবং তাদেরকে আপন করে নিতে পারে তাহলে এখানে কোন পার্থক্য আমরা কেউ খুঁজে পাবো না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা ঠিক বলেছে মায়ের কাছে সব ছেলেমেয়েরা এই সমান। কিন্তু এটাও ঠিক কিছু কিছু মায়েরা নিজের মেয়েকে বেশি ভালবাসলেও ছেলের বউকে কম ভালোবাসা দেয়।

 2 years ago 

আপু আপনার লেখা ঘটনাটা পড়ে আমি এই সারমর্ম টা পেলাম যে আসলে কিছু কিছু মায়েদের কাছে তার ছেলের বউয়েরা দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, আর তার মেয়েরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। আসলে এই ধারণাগুলো যখন কোন শ্বশুর-শাশুড়ি র মাঝে ভর করে তখন ওই ঘরে বৌদের মধ্যে কোনদিনও শান্তি আসে না। এসব শাশুড়িরা চায় সব সময় তাদের বউদের উপর কর্তৃত্ববাদ চালাবে এবং বউদের সব সময় চাপের মধ্যে রাখবে । একজন ভালো শশুর শাশুড়ি কখনোই তার বউদের সাথে এরকম আচরণ করতে পারে না।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

গরম চাচি নামটা কিন্তু দারুন। তবে জীবনের বাস্তবতা সত্যি অনেক কঠিন। আমরা মেয়েরা কখনো চাইলেই ভালো থাকতে পারি না। আবার কখনো এডজাস্ট করতে গিয়েও অনেক খারাপ পরিস্থিতিতে পড়তে হয় আপু।

 2 years ago 

ঠিক বলেছেন ছোট রাও গরম দাদু ডাকে তাকে

 2 years ago 

এমন মহিলা আমাদের আশেপাশে অনেক আছে আপু যাদের কাছে নিজের মেয়েদের কোনো তুলনা হয় না কিন্তু বাড়ির বউয়ের দোষ পদে পদে। আপনি বাস্তব একটি গল্প তুলে ধরেছেন আপু বেশ ভালো লাগলো পড়ে। আসলে এসব মলিলার স্বভাবই এমন।

 2 years ago 

এরকম প্রায়ই বাড়িতে থাকে আপু কিন্তু দুঃখের বিষয় তাদেরকে আমরা সব সময় দেখেও কিছু না বুঝার ভান করে থাকি

 2 years ago 

আমি মনে করি সবাইকে আপন করে নেওয়াই সবথেকে বেশি ভালো। গরম চাচি নিজের মেয়েদেরকেই ভালো মনে করে, তবে ছেলের বউদের কে না। এই বিষয়টা অনেক শাশুড়ির ক্ষেত্রেই দেখা যায়। যারা কিনা ছেলের বউদের কে একেবারে দুচোখে সহ্য করতে পারে না। আমার তো মনে হয় না ওনার মেয়েগুলো ততটাও ধোয়ার তুলসী পাতা হবে। তিনি যদি ওনার ছেলের বউদের কে মেয়ের মতো করে ভালবাসতেন তাহলে হয়তো অনেক ভালো থাকতেন। নিজের কাজের জন্যই তিনি এখন নিজে কষ্ট করে খাচ্ছেন। এরকম মানুষের পাশে শেষ পর্যায়ে কেউই থাকে না।

 2 years ago 

ভালোবাসা তো সবারই পাওয়া উচিত কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে সেটা অন্য রকম রূপ নেয়

 2 years ago 

আমাদের সমাজে কিছু কিছু শ্বাশুড়ি এখনও এমন ব্যবহার করে যেনো ছেলের বউ নয় পুতুল কিনে এনেছে।আর মেয়েকে মাথার মুকুট করে রাখে। দিক্কার জানাই এই সব নিচ মনের মানুষকে।ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

সমাজ কবে বদলাবে কে জানে কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে বদলাতে চেষ্টা করব

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38