ইউনিভার্সিটিতে করা আমার কিছু ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ2 years ago
রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার করা কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।

ফোটোগ্রাফি 📸নং:- ১

IMG_20250108_221914.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি আমি ইউনিভার্সিটি থেকে বের হয়ে তুলেছিলাম। এটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রবেশ মুখ। আমাদের ইউনিভার্সিটিতে প্রবেশ করতে হলে এই দিক দিয়ে ঢুকতে হয়। এখানে বেশ চমৎকার ফুল দিয়ে সাজানো রয়েছে। দুই দিকে দুইটি এক্সেলেটর বা চলন্ত সিঁড়ি ও মাঝখান দিয়ে সিঁড়ি রয়েছে। আপনারা দেখতেই পারছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রবেশদ্বার চমৎকার সুন্দর।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ২

IMG20250108135821.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মসজিদ মসজিদে আল মোস্তফা। আমি যখন ইউনিভার্সিটির মাঠে গিয়েছিলাম তখন ইউনিভার্সিটির মাঠ থেকে মসজিদে আল মোস্তফার মিনারটি নিয়ে এই ফটোগ্রাফিটি ক্যামেরাবন্দি করেছি। এই মসজিদটি ইতিমধ্যেই সারাদেশে অনেক সাড়া ফেলেছে। এই মসজিদটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩

IMG20250108162100.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


আজকে ইউনিভার্সিটিতে আমার তিনটি ক্লাস ছিল। আমার সর্বশেষ ক্লাসটি শেষ হয় বিকেল চারটে ত্রিশ মিনিটে। এই ক্লাসটি ছিল ইউনিভার্সিটির তৃতীয় ফ্লোরে। ক্লাসটি শেষ করে যখন বের হই তখন পড়ন্ত বিকেলের এই ফটোগ্রাফিটি ভার্সিটির তৃতীয় ফ্লোর থেকে ক্যামেরা বন্দী করে নেই।পড়ন্ত সূর্যের ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি যখনই পড়ন্ত সূর্য দেখতে পাই তখনই এটির ফটোগ্রাফি করে রাখার চেষ্টা করি।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪

IMG20250108151439.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটিও আমি ভার্সিটির তৃতীয় ফ্লোর থেকে করি। আমি যখন ভার্সিটির তৃতীয় ফ্লোরে যাই তখন ভার্সিটি তৃতীয় ফ্লোরে থাকা ঝুলন্ত পাতাগুলোকে নিয়ে একটি ফ্রেমে ফটোগ্রাফিটি ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। আশা করি আমার করা ফটোগ্রাফিটি আপনাদের সকলের ভাল লেগেছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫

IMG_20250108_221334.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই সাদা ফুলগুলো নাম আমার জানা নেই। তবে আমাদের ইউনিভার্সিটিতে এই সাদা ফুলের অনেক বেশি চারা রয়েছে। আমি যখন ইউনিভার্সিটির মাঠ থেকে ইউনিভার্সিটির গ্যালারির দিকে যাই তখন সিঁড়িতে অবস্থিত এই সাদা ফুলগুলো আমার চোখে পড়ে ও আমি এই ফুলের ফটোগ্রাফি ক্যামেরা বন্দি করি। আপনারা যারা এই ফুলের নাম জানেন তারা কমেন্ট করে জানাতে ভুলবেন না।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:--৬

IMG_20250108_222602.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location

এটি আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর লোগো। আমাদের ইউনিভার্সিটি ঢুকতেই সবার প্রথমে এই লোগোটি আপনার চোখে পড়বে। এখানে খুবই সুন্দর ভাবে পাথর দিয়ে ইউ আই ইউ লেখা রয়েছে ইউ আই ইউ অর্থাৎ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি যখন ক্লাস শেষে ভার্সিটি থেকে বাসার দিকে যাচ্ছিলাম তখন এই লোগোটির ফটোগ্রাফি ক্যামেরা বন্দী করে নেই।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর করে ছবি তুলেছেন। ছবি গুলো অনেক সুন্দর লাগলো।আপনাী ইউনিভার্সিটি টি অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে চমৎকার কয়েকটি ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে মনে হচ্ছে আপনার ভার্সিটিটি অনেক সুন্দর এবং অনেক গোছালো। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভাই।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলা আপনার ভালো লেগে জেনে আমার অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনি ইউনিভার্সিটি থেকে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। সিঁড়ির দুই পাশে এবং মাঝখানে এত সুন্দর সুন্দর ফুল দেখে আমি তো জাস্ট মুগ্ধ হলাম। আমার কাছে প্রথম ফটোগ্রাফি টা সব থেকে বেশি সুন্দর লেগেছে দেখতে। আর পিটুনিয়া ফুলের ফটোগ্রাফিটাও দারুন লেগেছে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার ফটোগ্রাফি গুলো দেখে চমৎকার একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি কিন্তু চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। আজকে আপনি ইউনিভার্সিটি থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আর সাদা ফুলটির নাম হচ্ছে পিটুনিয়া ফুল। ভালো লাগার মত কিছু ফটোগ্রাফি করে শেয়ার করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62242.59
ETH 1769.70
USDT 1.00
SBD 0.38