আমার পরিচয় || আমার বাংলা ব্লগ কমিউনিটি||
♥☆꧁::.আমার পরিচয়.::. ꧂☆♥
সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার রহমতে ভালো আছি। আজ আমি আমার পরিচিতি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি আগেও স্টিমিট এ কাজ করেছি, কিন্তু মাঝখানে আমার ইন্টার পরীক্ষা এবং এডমিশন এর জন্য কাজ বন্ধ করে দেই। এখন আমি আবার কাজ করতে ইচ্ছুক, তাই শুরু থেকেই শুরু করছি আবার। আমার স্টিমিট আইডি @bdhero।
আমার নাম আল হিদায়াতুল ইসলাম শিপু। আমি এই বছর ইন্টার পরীক্ষা দিলাম নীলফামারী সরকারি কলেজ থেকে। ইন্টার পরীক্ষার পর এখন এডমিশন শেষ করে এখন আবারো আমার বাংলা ব্লগে কাজ করতে ইচ্ছুক।মাঝখানে আমার ডিসকর্ড আইডিটি ও নষ্ট হয়ে গেছিলো কালকে আবার নতুন করে খুলেছি। তাই আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে। আমার মায়ের নাম সেলিনা সাথী। আমরা দুই ভাই, আমি ছোট। আমার বড় ভাইয়ের নাম আল সারজিল ইসলাম সিয়াম, সম্মানিত মডারেটর @alsarzilsiam।।
আমার ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আমি ফাকা সময় পেলেই ফটোগ্রাফি করি। আমার কিছু ফটোগ্রাফি তুলে ধরলাম।
আমার প্রিয় খেলা হলো ক্রিকেট, প্রতিদিন বিকেলে মাঠে যেয়ে ক্রিকেট খেলি। ফুটবলের সিজনে ফুটবল খেলাও হয়। ফুটবলে ফেভারিট টিম হলো আমার আর্জেন্টিনা। ব্যাডমিন্টন ও আমার অনেক প্রিয় খেলা। শীতের সময় ব্যাডমিন্টন খেলেই অনেক সময় পার করি এ নিয়ে আমার বাংলা ব্লগে পোস্ট ও করেছি।
আমার প্রিয় খাবার নুডলুস। নুডলুস আমার অনেক প্রিয়। তারপর বিরিয়ানি ও খেতে খুবই ভালো লাগে। এইগুলা আমার প্রিয় খাবার।
আমার বাংলা ব্লগ প্লাটফর্ম এ আমার মা @selinasathi1 তার অনুপ্রেরণায় আবারো কাজ শুরু করতে যাচ্ছি। আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য। আমি যেন লেখাপড়ার পাশাপাশি আমার বাংলা ব্লগে নিয়মিত কাজ করতে পারি।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
আমার বাংলা ব্লগে তোমাকে আবারও সুস্বাগতম। লেখাপড়ার পাশাপাশি এই পথ চলা তোমার আরো সুদৃঢ় হোক। এটাই প্রত্যাশা রাখি।শুভ হোক তোমার স্টিমিট জার্নি। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।♥♥
অসংখ্য ধন্যবাদ। আবারো নতুন করে করে পথ চলার প্রেরণা দেয়ার জন্য।
তোমাকে স্বাগতম। আশা করছি মনোযোগ সহকারে এই কমিউনিটিতে কাজ করবে এবং নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে পারবে।
অসংখ্য ধন্যবাদ। আমাকে আবার কাজ করার জন্য সাহস, প্রেরণা ও পাশে থাকার জন্য।
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম, অনেক দক্ষতার সঙ্গে আপনার পরিচিতি মুলক পোস্ট উপস্থাপন করেছেন, আপনার সম্পর্কে জানতে পেরে সত্যিই ভালো লাগলো। আশা করছি আপনার দক্ষতা আমার বাংলা ব্লগে তুলে ধরবেন।
ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপু। আশা করছি সবার সাহায্য, সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবো। সবাই দোয়া করবেন।
আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।
আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।
কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।
আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW
নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।
"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আমি পূর্ব থেকে আপনার পরিচয় জানি আশা করি এই কমিউনিটির সকল রুলস মেনে আপনি কাজ করবেন এবং আমাদের সাথে সুন্দর ভাবে প্রতিদিন এই কমিউনিটিতে অংশগ্রহণ করবেন। আশা করি এই কমিউনিটি আপনাকে সাদরে গ্রহণ করবে।