আমার করা কিছু ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ2 years ago
রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার করা কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।

ফোটোগ্রাফি 📸নং:- ১

IMG20240922170122.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এটি আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মিনার। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢুকতেই একদম মেইন গেইটে এই মিনার টি অবস্থিত। অর্থাৎ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢুকতে হলে অবশ্যই এই মিনারটি পার হতে হবে। আমি যখন ক্লাস শেষ করে বাসার দিকে আসছিলাম তখন আমাদের ইউনিভার্সিটি এর এই মিনারটির ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ২

IMG_20240922_233206.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এটি আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মসজিদ, মসজিদে আল মুস্তাফা। এই মসজিদের বেশ কিছু ফটোগ্রাফি আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। এই মসজিদের সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। এটাও আমি বাসায় আসার সময় তুলেছিলাম। এই সময় একদম প্রখর রোদ ছিলো এবং সূর্য এর সাথে ভার্সিটির মসজিদটির এই ফটোগ্রাফি সূর্য এর সাথে তুলে নিয়েছিলাম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩

IMG20240922134952.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি হলো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মাঠের। আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মাঠটি অনেক সুন্দর। এখানে আমাদের খেলার জন্য একটি সুন্দর সুযোগ রয়েছে এবং ভার্সিটির ছাত্ররাই এখানে খেলাধুলা করে। কালকে আমাদের ইউনিভার্সিটি থেকে একটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয় এর জন্যই একটি ফুটবল মাঠটি সাজানো হয়েছে। আমি যখন ৩ তলায় ছিলাম তখন সেখান থেকে মাঠের এই ফটোগ্রাফিটি করে নিয়েছিলাম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪

IMG_20240922_234147.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফুলটি আমাদের সবার অতিপরিচিত ফুল বাগানবিলাস ফুল। বাগানবিলাস ফুল আমার অনেক অনেক প্রিয় একটি ফুল। এই ফটোগ্রাফিটি আমি করেছিলাম ভার্সিটির ভেতরে৷ আমাদের ভার্সিটিতে বেশ কয়েকটি বাগানবিলাস ফুলের গাছ রয়েছে। আমি যখন ক্লাস ব্রেক টাইমে ভার্সিটির মাঠে গিয়েছিলাম তখন এই ফটোগ্রাফিটি করে নিয়েছিলাম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫

IMG_20240922_165034 (1).jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি আমি করেছিলাম ইউনিভার্সিটি থেকে আসার সময়। ইউনিভার্সিটি প্রবেশের রাস্তা থেকে চারিদিকের গাছপালা নিয়ে ইউনিভার্সিটি এর বিল্ডিংটির এই ফটোগ্রাফি করে নিয়েছিলাম। ফটোগ্রাফিটিতে আপনারা তা দেখতেই পারছেন। আশা করি ফটোগ্রাফিতি আপনাদের ভালো লেগেছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:--৬

IMG20240922165924.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location

এই ফুলগুলো দেখেনি এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। রাস্তার ধারে একধরনের কাটার গাছে এই ফুলগুলো দেখা যায়। গাছটি কাটার হলেও এর সাদা ফুলগুলো আমার কাছে বেশ ভালোই লাগে। এই গাছটির দেখা পাই রাস্তার এক ধারে তখনি এই ফুলের ফটোগ্রাফি ক্যামেরাবন্দী করে নিই।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে আমার খুবই ভালো লাগে।প্রতিটা ফটো বেশ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া।দেখে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে যখন চমৎকার কিছু ফটোগ্রাফি দেখি তখন অনেক বেশি ভালো লাগে। এভাবে এগিয়ে যান ভাই শুভকামনা রইল। সামনে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে চাই।

 2 years ago 

ভাই আপনার ভার্সিটির ভেতরের অংশের সৌন্দর্য দেখে ভালো লাগলো। বাগান বিলাস ফুলের ফটোগ্রাফিটি চমৎকার হয়েছে। আর ভার্সিটির বিভিন্ন অংশের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে অসাধারণ সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর দেখতে বেশ কিছু ফটোগ্রাফি আপনি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো প্রায় সময় আমার দেখা হয়ে থাকে। সব সময়ের মত আপনার আজকের ফটোগ্রাফিও ছিল অসম্ভব দারুণ। আপনি প্রতিনিয়ত চেষ্টা করছেন বলে এখন অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারছেন। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি ছিল একেবারে মুগ্ধ হওয়ার মতো। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলোর প্রশংসা তো করাই লাগছে।

 2 years ago 

চমৎকারভাবে রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো এবং ভালো লেগেছে ফুলের ফটোটা দেখে। অসাধারণ বর্ণনার সাথে উপস্থাপনা। সব মিলে দারুন ছিল আপনার আজকের এই পোস্ট।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62732.13
ETH 1779.93
USDT 1.00
SBD 0.38