You are viewing a single comment's thread from:

RE: কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২১০

in আমার বাংলা ব্লগ2 years ago

কোকিল ডাকে মিষ্টি সুরে,
তুমি আছো কতই না দূরে।
ভালোবেসে ডাকলে তোমায়,
আপন করে নেবে কি আমায়।
সবুজ প্রকৃতির সুন্দর স্নিগ্ধতায়,
তোমাকে দেখে হারিয়ে যাই মুগ্ধতায়।

যতই দূরে থাকো না তুমি
ভুলে গিয়ে আমায় একা
পাখির ডানায় ভর করে আমি
করবো তোমার সাথে দেখা।।

তোমায় দেখে বারে বারে আমি
হয়ে গিয়েছি দিশেহারা,
তুমিই আমার সাত সমুদ্র
তুমি আমার চন্দ্র আর তারা।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64372.58
ETH 1796.65
USDT 1.00
SBD 0.39