You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১০৫

in আমার বাংলা ব্লগ3 years ago

হঠাৎ মেঘে ঢাকা পূর্ণিমা রাতে যে রমণী হেসে উঠেছিলো,
সে তখন এক অপার্থিব টানাপোড়েনে বিস্তৃত বেদনা সাগরে
বারবার ডুব দিয়ে ফিরে আসে নবজাত সব প্রত্যাশা নিয়ে,
হৃদয়ের মৃদু উষ্ণতায় প্রেম জেগে ওঠে ভোরের আদরে।

হঠাৎ যে ভালোবাসায় মন উৎফুল্ল হয়ে উঠেছিলো,
আচমকা কোন এক কাল বৈশাখী ঝড়ে
আবার থেমে গেলো।
অপ্রত্যাশিত স্বপ্ন নিয়ে ফিরে আসে সুখের ছোয়া বার-বার,
তাতেই উৎফুল্ল চিত্তে আমি সুখের মাঝে দোল খাই আবার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63943.66
ETH 1844.02
USDT 1.00
SBD 0.38