You are viewing a single comment's thread from:

RE: হ-য-ব-র-ল অনুভূতি||~~~

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রথমে সিয়ামের সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া রইল। আল্লাহ যেন সিয়ামকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। তবে আপনি প্রতিবছরের ন্যয় এবারও হত দরিদ্রদের মাঝে কিছু বিতরণ করার ইচ্ছা পোষণ করেছিলেন তবে সেটা হয়তো কোন একটা কারণে পুরোপুরি হয়নি, তবে সেটা নিয়ে চিন্তিত না হওয়াটাই বুদ্ধিমান এর কাজ। কারণ আপনি তো আর এমনি এমনিই এমনটি করেননি। তবে সবচেয়ে ভালো লাগলো যে সিয়াম অসুস্থতার মাঝে ও আপনাকে আমার বাংলা ব্লগে পোস্ট করার জন্য বিনীত অনুরোধ করলো। আসলে সন্তান অসুস্থ হলে বাবা মায়ের মাথা ঠিক না থাকাটাই স্বাভাবিক। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে আশেপাশের পরিস্থিতির উপর খেয়াল রাখতে হবে, তবেই আমরা বুঝতে পারবো যে অন্যদের থেকে আমরা কতটা ভালো আছি। ধন্যবাদ আপু আপনার পরিবারের এমন একটি ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 63963.67
ETH 1925.08
USDT 1.00
SBD 0.37